ব্রতীন বসুর কবিতা
শিক্ষা ব্রতীন বসু একবার কাছে আসবে? ও বলল কেন? তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। ও বলল, আমার গায়ে অনেক কাঁটা। জানি, তবুও। ও বলল, আমি তো নরম নই, কেন ডাকছ ? আমি তোমার মত হতে চাই। ও বলল, তোমার আমার পার্থক্য কি? গোপন তৃষ্ণা। আমার বালির কাছে কোন চাহিদা নেই, তুমি কিভাবে এখনো চাও, জানবো। নারীটা এলো ক্যাকটাসের কাছে।









