গাঁয়ে মায়ে সমান (পর্ব-৩) – সুদীপ ঘোষাল
গাঁয়ে মায়ে সমান (ধারাবাহিক উপন্যাস) সুদীপ ঘোষাল তৃতীয় পর্ব (আগেকার পর্ব- পর্ব-১, পর্ব-২,) বিপিন বাউড়িবউকে রান্নাঘরে বলল, বুঝলে দশ বছর আগে, ঈশানী নদীর বন্যায় ভেসে যাচ্ছে সবকিছু। জমির ধান, চালাঘর, জালা ও মাটির কলস, ছাগল, গরু, ভেড়া, হাঁস আর একটা কিশোরী। গণেশদার কাঁধে একটা কালো ছাগল, হাতটা ফাঁকা। এক গলা জলে দাঁড়িয়ে স্রোতের দিকে। সে এগিয়ে এসে কিশোরীর চুল ধরে আটকালো কোনোরকমে। টানতে টানতে নিয়ে এল গ্রামে। তারপর নতুন পুকুরের উঁচু পাড়ে তেঁতুলগাছে বাঁধলো বাঁশ। বাঁশ আর ত্রিপল সহযোগে তৈরি…

