আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ – সদানন্দ সিংহ
আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ (ছোটোগল্প) সদানন্দ সিংহ এক আকাশে মেঘ ভেসে যাচ্ছে। দেখে বেশ আনন্দ হয় হর্ষবর্ধনের। কবিতার খাতা খুলে আঁকাবুকি কাটে। কবিতা তাকে কুরে কুরে খায় না, সে-ই কবিতাকে কুরে কুরে খাচ্ছে ইদানীং। কারণ হর্ষবর্ধনের খুব ইচ্ছে একটা কবিতার বই বের করবে আর নিজের নামের একটা কার্ড বানাবে, যে কার্ডে লেখা থাকবে কবি হর্ষবর্ধন। কবি হওয়ার সাধ বহুদিনের তার। কবিতাটা ঠিক আসেনি এখনো, তা সে নিজেও জানে। কী লিখবে ছাতা-মাথা সে প্রায়সময়েই খুঁজে পায় না। কলম নিয়ে বসে…









