ভীষ্ম চরিত্র – সদানন্দ সিংহ
ভীষ্ম চরিত্র (ছোটোগল্প) সদানন্দ সিংহ ভীষ্ম চরিত্রটাকে আপনি কী চোখে দেখেন ? বিকেলের এই পড়ন্ত বেলায় হিন্দিভাষীদের মাঝে পাশ থেকে বাংলায় প্রশ্নটা শুনে চমকে উঠলাম। কুরুক্ষেত্রে বেড়াতে এসে আমি পিতামহ ভীষ্মের শরশয্যার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার অর্ধাঙ্গিনী। এখানেই নাকি পিতামহ ভীষ্ম অর্জুনের অসংখ্য বাণে বিদ্ধ হয়ে আটান্ন দিন শরশয্যায় শুয়ে থাকার পর ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন। কুরুক্ষেত্র নিয়ে আমার ছোটোবেলা থেকেই এক অদম্য কৌতূহল। ছোটোবেলায় আমি দেখেছি, দাদুর ঘরে মলিন কাপড়ে বাঁধা দুটো বিরাট বড় বই ছিল —…









