চিংড়িমামার হাল – সদানন্দ সিংহ
চিংড়িমামার হাল (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ আমাদের বারান্দায় দাদুর আমলের একটা কাঠের টেবিল এবং দুটো কাঠের চেয়ার আছে। এই জায়গাটাই আমাদের গোয়েন্দা অফিস। মানে হাবু গোয়েন্দা এবং সহকারী গোবর্ধনের দপ্তর। সময় পেলেই আমি স্কুলে যাওয়ার আগে বা পরে নিয়ম করে কিছুক্ষণ বসি। তারপর খেলাধুলো করতে বা বন্ধুদের কাছে চলে যাই। গোবর্ধনদাও আসেন। বসেন। আমি না থাকলেও গোবর্ধনদা এসে কিছুক্ষণ বসেন নিয়ম করে। তবে আমাদের কাছে কোনো কেস-টেস আসে না। গোবর্ধনদা বলেন, আসবে আসবে। দরকার পড়লেই আসবে। তাই…









