শুভাশিস চৌধুরীর কবিতা
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সেই সকাল শুভাশিস চৌধুরী ১. দৃশ্যপট আমি তো আছি ভয় কি রে তোর বড়দি যে তোর! নয়কো দাদা। তুই ছাড়া যে কেউ নেই আর আহা! ভাইটি আমার, ঘুমিয়ে কাদা। ঘন্টা পেরোয় ঘন্টার পর কেটে গেছে সাড়া রাত কেমন করে সরাই পাথর বয়স আমার মাত্র সাত। কেউ এসে পাথরটা সড়িয়ে দাও মানুষের কাছে আমাদের নিয়ে যাও। ঐ শোনা যায় পায়ের শব্দ আসছে ওরা…








