প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তী চাঁদ বিষয়ক ১ জীবনে চাঁদের আভা নিয়ে দুঘণ্টা লেকচার দিয়ে গেল দুধওলা চাঁদের শরীরে সোনা না লোহা এ নিয়ে উত্তেজিত পাড়ার ক্রিকেট ল্যান্ডার বিক্রম নিয়ে কথা বলতে বলতে আবর্জনা নিয়ে ফিরে গেল যে মহিলাটি তারও চোখে মুখে টুকরো টুকরো চাঁদের কণা আমি নামতে পারছি না কোথাও ক্রমশ ওজন কমে যাচ্ছে হাল্কা বায়বীয় হয়ে উপরে উঠে যাচ্ছি তুমুল চিৎকার ওঠে মাঝে মাঝে কোথা থেকে ঠিক বুঝতে পারছি না মাথার উপর কালো আকাশ নিচে এবড়ো খেবড়ো জমি পৃথিবীকে চাঁদ…

Read More

হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ
হর্ষবর্ধনের কারবার – সদানন্দ সিংহ

হর্ষবর্ধনের কারবার    (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ গোবর্ধনের মাথায় এখন অনেক চিন্তা। অনেক প্রশ্ন। অনেক কাজ। কিন্তু কোন কিছুই হচ্ছে না। হর্ষবর্ধন তাকে নির্দেশ দিয়েছিলেন একজন কাঠের কারবারিকে নিয়ে আনতে। কারণ হর্ষবর্ধন আগরতলায় কাঠের কারবার শুরু করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে আগরতলায় বাড়ি বানিয়েছিলেন। এই পরিকল্পনার কথা শুনে গোবর্ধন আগে মন্তব্য করেছিল, কোন চিন্তা নেই দাদা, আমি আছি। কথাটা তখন বলেছিল বটে, কিন্তু এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। দাদার নির্দেশ শুনে গোবর্ধন জিজ্ঞেস করেছিল,…

Read More

আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ
আন্দামানের দিগলিপুর – সদানন্দ সিংহ

আন্দামানের দিগলিপুর সদানন্দ সিংহ উত্তর আন্দামানের দিগলিপুর একটি অফবিট গন্তব্যস্থান। খুব কম পর্যটক এখানে যান। এই আকর্ষণীয় শহরটি উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর। হয়তো দূরত্বের কারণেই প্রায়শই বেশির ভাগ পর্যটক এখানে যান না। তবে সম্ভবত এই দূরত্বই দিগলিপুরকে এমন একটি ভিন্ন এবং দুঃসাহসিক জায়গা করে তুলেছে। আন্দামানের দিগলিপুর একটি বিশাল অ্যাডভেঞ্চার অ্যামিউজমেন্ট পার্কের মতো, যা প্রকৃতি প্রেমিককে একটি ভিন্ন জগতে থাকার অনুভূতি দেয়। এখানে ট্র্যাকিং, স্কুবা ডাইভিং, সাঁতার থেকে স্নরকেলিং এবং ডাইভিং পর্যন্ত সবকিছু উপভোগ করা যায়। এছাড়া আছে…

Read More

অজিতা চৌধুরীর কবিতা
অজিতা চৌধুরীর কবিতা

ঢিল অজিতা চৌধুরী তুমি ঢিল ছুড়বে। দেখবো জলে আলোড়ন কতক্ষণ থাকে। একসময় জল স্থির হবে। অথচ আমি ঢিল ছুঁড়বো না। অপলকে স্থির জল দেখবো, সময়টা পরিমাপ করবো। নিশ্চয় কোন গভীর উদ্দেশ্য, যার জন্য কাউকে প্রেরিত করতে হয়। উদ্দেশ্য সাধনের জন্য এই পন্থা সঠিক না বেঠিক সময়ই বলে দেবে

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

হাতছানি সনজিৎ বণিক তোমার দিকে তাকাতেই আকাশের নীরব দৃশ্য চোখ জুড়িয়ে বলে ওঠে পেয়ে গেছি আজ নীরব স্পর্শ, অনেক দিন দেখা নেই সূর্যস্নাত শালিকের চোখ গোলগাল হলুদ রঙের প্রলেপের পর বৃষ্টির পরশ মন জুড়িয়ে বড়ো কাব্যময়। শালিক তো আজ তুমিই, রোদ্‌দুরের রং মেখেছো ছিমছাম শরীরের পদাবলী চোখ ছুঁয়ে এঁকে যাচ্ছে একের পর আরেক ছবি, ভালোবাসার হাতছানি বারবার জাগিয়ে রাখে তোমার আঁখির রহস্য, হাসিমুখে বাতাসের পরশ মেখে জাগিয়ে রাখো ভালোবাসার স্বপ্ন। তোমার দিকে তাকালেই দেখি জ্বলজ্বলে মৌখিক আদল হাজার হাসির…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

লোকহিত বলাই দে ধান ভানতে শিবের গীত গাইলে নাকি লোকের হিত, এটাই এখন জপের মালা বলেই চলেন আচম্বিত! মোদ্দা কথায় উদাহরণ মনীষীদের করেন স্মরণ, ব্যাখ্যা নাকি বাহুল্যতা ব্যাখ্যার তাই নিস্প্রয়োজন! মিলিয়ে দেবেন রাজামশাই তিনি যে মস্ত সে সাঁই, কথায় ফোটে ভজন সাধন ভক্ত জনে দেন যে সাফাই। যাদের আছে পুঁজির পাহাড় ত্রাতা ওরাই আমজনতার, জনপদ থাকবে ভালো অফুরান মিলবে আহার! নীচের জল নামছে নীচে জনতার ঢেউ ছুটছে পিছে, জমিজমায় খাটছে মজুর কোথায় যাবে এই ভাবিছে! এত ভালো রাখছে রাজায়…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

শিল্পীমন সদানন্দ সিংহ হেলে দুলে দুলকি চালে মিস রুবি ডাট চলে। তাই না দেখে মেসো আমার যান যে খুব গলে। লালচে গাল ঠোঁটে লিপস্টিক রুবির নিতম্ব বলিহারি। লজ্জা শরম মাথা খেয়ে মেসো বলে আহামরি। এসব দেখে মাসি চেঁচায়, বুড়ো ব্যাটা হারামজাদা। মেসো বলেন, শিল্পীমন মোর দেখি শুধু সৌন্দর্যটা।

Read More

বায়না – সদানন্দ সিংহ
বায়না – সদানন্দ সিংহ

বায়না      (অনুগল্প) সদানন্দ সিংহ অরুণ তার জামাইবাবুদের গ্রামের বাজারে ব্যান্ডপার্টির লোকজনদের খোঁজ করছিল। শেষে সে খোঁজ পেল। জামাইবাবুর নাম করে বলল চারদিন পরে জামাইবাবুর মেয়ের বিয়ে হবে, তাই ব্যান্ডপার্টির বায়না করতে এসেছে। ব্যান্ডপার্টির লোকেরা খুব খুশি, ইদানীং তাদের ব্যবসাটা মন্দ যাচ্ছিল। ব্যান্ডপার্টির লোকজন আবার তার জামাইবাবুকে ভালোই চেনে তাই রাজি হয়ে গেল পনের হাজার টাকায়। বায়নার টাকা দিতে পকেটে হাত ঢুকিয়েই সুজন জিভে কামড় দিয়ে বলল, “ইস, টাকার ব্যাগটা ঘরে ফেলে এসেছি। এক কাজ করুন। জামিন হিসেবে…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

একাকিত্ব সমর চক্রবর্তী নিজের রক্তের রঙের সাথে তুলনা করেছি পলাশের শিমুলেরত। পূ্ঁজের সাথে বর্জিত ঘৃণ্য পীত। রক্ত দিয়েই আমি বিচার করি — পরাজয় মানে নিষিদ্ধ সোঁতধারা, আগুনের শিখায় নাচে জিৎ।

Read More

বুদ্ধের আগমন এবং যাওয়া – সন্তোষ উৎসুক
বুদ্ধের আগমন এবং যাওয়া – সন্তোষ উৎসুক

বুদ্ধের আগমন এবং যাওয়া সন্তোষ উৎসুক কিছুক্ষণ আগে শোনা গিয়েছিল মহাত্মা বুদ্ধ তাঁর দেশে আসছেন। চুরাশি হাজার প্রতিমায় তাকে আসতে হতো, হয়তো আসতেন। আমি কোথাও পড়েছিলাম যে এই স্কিমটি কয়েক বছর সময় নিতে পারে। মানুষের আদর্শিক সংকট যেকোনো ধরনের ক্ষুধার সংকটের চেয়ে বড়। এই সংকট যদি বুদ্ধের জন্য জোর দাবি তোলে, তাহলে মূর্তির সংখ্যা বাড়তে পারে, কমানো যাবে না। দেশে হয়তো বুদ্ধের চিন্তার দরকার নেই, মূর্তির খুব দরকার। প্রতিমুহূর্তে সব ধরনের প্রতিমা ও মূর্ত ভাবনার চাহিদা বাড়ছে। বুদ্ধের চিন্তা…

Read More

Posted in গেঁজেল Comments Off on বুদ্ধের আগমন এবং যাওয়া – সন্তোষ উৎসুক