প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

নিরুত্তরের যন্ত্রণা – গুলশন ঘোষ
নিরুত্তরের যন্ত্রণা – গুলশন ঘোষ

নিরুত্তরের যন্ত্রণা   (অনুগল্প) গুলশন ঘোষ দাঁড়িয়ে মীনু। হাতে বরফ। প্রচণ্ড গরমে তা দ্রুত গলে গড়িয়ে পড়ছে। ১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। দাঁড়িয়ে থাকা ভ্যান-রিকশায় দু’জন মুটে ধপাস ধপাস শব্দে বইয়ের বান্ডিলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। উদাসীন ভাবে। নিত্য বাধ্যতার বিরক্তি নিয়ে। লাফিয়ে ওঠে ভ্যানে। দাঁড়ায় বইয়ের গাদায়। অসংলগ্ন বান্ডিলগুলো সাজায়। এভাবেই প্রতিদিন পায়ে দলা বই প্রেস হয়ে চলে যায় দোকানে। পাঠকের কাছে। কোন পাঠক বই রাখে যত্নে। কেউ বা অযত্নে। কেউ বুকে। বিছানায় অথবা শেল্ফে। ধর্মীয় বই থাকে নমস্য হয়ে। নবীন…

Read More

হরিদাস – সনজিৎ বণিক
হরিদাস – সনজিৎ বণিক

হরিদাস     (অনুগল্প) সনজিৎ বণিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের ক্লাশ থেকেই আমি আর হরিদাস পাশাপাশি বসে পড়ালেখা করতাম, ক্লাশ এ অনেক ছাত্ররা বিষয়টিকে ভালো চোখে দেখতো না। কিন্তু শিক্ষক শিক্ষিকারা ভালোই পেতো। অন্যান্য ছাত্রদের সাথেও গল্প আড্ডা আমাদের চলতো। কখনো কথা কাটাকাটি হলেই রেগে মেগে গালি দিতে দ্বিধা করতো না, বলতো, দুই হরিদাস পাল এক হয়েছে। আজকাল খবরের কাগজ খুললেই প্রায়ই নজরে পড়ে হরিদাস পাল শব্দটিকে অশ্লীল গালিগালাজ হিসেবে ব্যবহার করে আর দুর্নীতির কথায় আক্রমণ ও শাসনে কাজে…

Read More

এক টুকরো আকাশ – সুদীপ ঘোষাল
এক টুকরো আকাশ – সুদীপ ঘোষাল

এক টুকরো আকাশ   (ছোটোগল্প) সুদীপ ঘোষাল অজয় নদের বন্যায় ভেসে যাচ্ছে সবকিছু। জমির ধান, চালাঘর, জালা ও মাটির কলস, ছাগল, গরু, ভেড়া, হাঁস আর একটা কিশোরী। কালোদার কাঁধে একটা কালো ছাগল, হাতটা ফাঁকা। এক গলা জলে দাঁড়িয়ে কালোদা স্রোতের দিকে এগিয়ে এসে কিশোরীর চুল ধরে আটকালো কোনোরকমে। টানতে টানতে নিয়ে এল গ্রামে। তারপর নতুন পুকুরের উঁচু পাড়ে তেঁতুলগাছে বাঁধলো বাঁশ। বাঁশ আর ত্রিপল সহযোগে তৈরি করল গাছের উপর ঘর। কালোদা একা মানুষ। অকৃতদার, পরোপকারী মানুষ। কিশোরীকে জিজ্ঞাসা করল, কি…

Read More

লাইন – সদানন্দ সিংহ
লাইন – সদানন্দ সিংহ

লাইন         (অনুগল্প) সদানন্দ সিংহ যেতে যেতে হরপ্রসাদের সাইকেলটা ব্রাস্ট মেরে দিল। সামনে-পিছে দু’কিলোমিটারের মধ্যে কোনো সাইকেল-রিক্সা সারাইয়ের দোকান নেই। অতএব কী আর করে সে। সাইকেল ঠেলে এগিয়ে যেতে থাকে। এমনিতেই তার অনেক দেরী হয়ে গেছে। ঘন্টা খানেক পর সে এক সাইকেল-রিক্সা সারাইয়ের দোকান দেখল। সেখানে একজন লোক এক রিক্সার ব্রেক ঠিক করছে। সামনে আরো কয়েকটা রিক্সা দাঁড়ানো। সাইকেলটাকে দাঁড় করিয়ে সে লোকটিকে বলল, ভাই আমার সাইকেলের পেছনের টিউবটা সারাই করে দেবে? লোকটা হরপ্রসাদকে একনজর দেখে বলল,…

Read More

জন্মচিহ্ন – ব্রতীন বসু
জন্মচিহ্ন – ব্রতীন বসু

জন্মচিহ্ন    (অনুগল্প) ব্রতীন বসু লোকটা হঠাৎ করেই ভুলে গেল তার ধর্ম। তিন কুলে কেউ নেই, বাবা মা অনেক আগেই গত হয়েছেন, এক পিসতুত সদ্য বিধবা বোন ছিল, সেও গতকাল বাচ্ছা প্রসব করতে গিয়ে মারা গেছে। বোন থাকতো ভাড়া এক ফ্ল্যাটে। ওর স্বামী রেলে কাজ করত, কি এক ইউনিয়নের মারপিটের মধ্যে জড়িয়ে খুন হয়। লোকটা যখনই ওর বোনের কাছে যেত একটাই প্রশ্ন করত ওর বোন, তুই বল আমার বাচ্ছাটাকে কি ভাবে মানুষ করব? চিন্তা করিস না। আমি তো আছি।…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

মনের মানুষ সন্তোষ রায় ‘আয়রে আমার মনের মানুষ’ ডাক শুনেই সারি থেকে উঠে কপালে টোকা দিতেই জেগে ওঠে কপালে এক বলয়, মাথা থেকে শরীর জড়াতে জড়াতে পা‌ বেয়ে নেমে যায় মাটিতে। —এবার বের করো কে সেই মনের মানুষ! আমি ঘুরতে ঘুরতে খুঁজি। সবই যে একরকম। একজন মাথা নিচু করে তো সবার মাথা নিচু, একজন হাসে তো সবাই হাসে। ভাবি, পাগল না হলে কি মনের মানুষ হয় ! সকাল দুপুর বিকেল খুঁজে খুঁজে এখনো পেলাম না। হয়ত ছোটবেলায় ছিল, আমার…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

আপেক্ষিক সদানন্দ সিংহ আমি জানি, আপনি বলবেন রাস্তা অনেক প্রকার আপনি বলবেন জিরো থেকে হিরো হওয়া যায় আপনি বলবেন পাপীদের কপালেই দুঃখের আস্তানা আরো আরো কীসব বলে যাবেন কেবল ভাল ছাত্রের কাছে এখন আমার দিন বয়ে যায়, কুটিরে রাত আসে রাতের গুমোট হাওয়া শুরু হলেই নিঃঝুম রাতের কান্না ভাসে, তখনই দ্বিপ্রাহরিক দরবার শুরু হয়; সংশোধনী জমে ওঠে টাওয়ারের মতো বুঝে নেওয়ার সময় বলে ইদানীং রক্তমাংস আর হাড় আঁকি, শিশির বিন্দুর খোঁজ করি হারিয়ে যাওয়া আস্তানায় বারবার ঘুরি ফিরি কোনো…

Read More

কবি – সুদীপ ঘোষাল
কবি – সুদীপ ঘোষাল

কবি      (অনুগল্প) সুদীপ ঘোষাল যে ছেলেটা পূর্ণিমা পুকুরের জ্যোৎস্নায় ভিজে চাঁদ হওয়ার স্বপ্ন দেখতো সে চাঁদ ছুঁতে পারেনি। সমস্ত যোগ্যতার ফানুস সে উড়িয়ে দিয়েছিলো ঘাসের শিশিরে, বাতসের খেলায়। হেলায় সে হয়েছিলো ফাঁকা মাঠের রাজা। আলপথের মাটির গন্ধে তার যোগ্য সম্মানের ঘ্রাণ নিতো প্রাণভরে। সমস্ত চাওয়া পাওয়ার বাইরে অনুভূতির জগতে তার আসা যাওয়া। বন্ধু বলতো, তোর ধনী হতে ইচ্ছে হয় না?ছেলেটি বলে, তার আপন জগতে সে শুধু রাজা নয়, সম্রাট। তাই সে অবহেলায় যাপন করতো সাধারণ জীবন। সে…

Read More

আটপৌরে গল্প – বিজয়া দেব
আটপৌরে গল্প – বিজয়া দেব

আটপৌরে গল্প       (ছোটোগল্প) বিজয়া দেব তেমন কিছু কাজ তো নেই ভবেশের। ছোটখাট কাজ করে কখনও কিছু জোটে কখনও জোটে না। এটা ওটা সারাইয়ের কাজ তো, তাই পকেটে একটা পুরনো ছোট মোবাইল ফোন নিয়ে ঘোরে। কাস্টমারদের সবাইকে ফোন নং দিয়ে রাখা। ঐ ফোনেই ভরসা। গ্যাসের উনুন ঠিক করে দেওয়া, চিমনির টুকিটাকি সারাই সাফ করে দেওয়া। চায়ের দোকানে ছোট পোর্টেবল গ্যাসের উনুন রিফিল করা এইসব কাজ। বউকে খাওয়াতে পারবে না বলে বিয়েও করল না সে। পয়সায় কুলোয় না তাই…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

নিয়ে চলা, না নিয়ে চলা ব্রতীন বসু সারা জীবনে অনেক কিছু ফেলে রেখে এসেছি। কখনো পছন্দের মানুষটাকে, কখনো প্রিয় স্বপ্ন যে গাছের গুঁড়িটাকে উইকেট করে ক্রিকেট খেলেছি ছোটবেলায় তাকে, খেলার ব্যাট, বল, বন্ধু কোথায় যে রেখে এসেছি। যা এক সময় মনে হত প্রচণ্ড কাছের যখন নিয়ে চলার সময় হল, ফেলেই এলাম। আর যা ছিল নিজের মত, ভাবতাম না তাকে নিয়ে অত সাথেই রাখলাম, যদি ভাবি কখনও। জীবন যেন জানালা বন্ধ ঘরের মাটিতে পরে থাকা ধুলো কখনো কোন বিধাতা ঝি…

Read More