প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

চোর – সদানন্দ সিংহ
চোর – সদানন্দ সিংহ

চোর      (অনুগল্প) সদানন্দ সিংহ মহানন্দ বিপত্নীক মানুষ। বয়স চল্লিশ বছর পেরিয়ে গেছে, কিন্তু পত্নী বিয়োগের পর আর বিয়ে করেননি। নিঃসন্তানও। আগে কাপড়ের ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন তিনি বন্ধ করে দিয়েছেন। শহরতলিতে নিজের এক তেতলা বাড়িতে থাকেন। বাড়িটা অবশ্য পিতৃদত্ত সূত্রে প্রাপ্ত সম্পত্তি। একতলা এবং দোতলার সব ঘর ভাড়া দেওয়া। এই ভাড়ার টাকায় তাঁর বেশ চলে যায়। তিনতলা কাউকে ভাড়া দেননি, একাই থাকেন। দুটো ঘর নিজে ব্যবহার করেন। বাকি তিনটে ঘর তালা দেওয়া থাকে। দু বোনের বহু…

Read More

সংসার – স্বাতী ধর
সংসার – স্বাতী ধর

সংসার      (অনুগল্প) স্বাতী ধর দুদিন ধরে দেখা নেই, মুক্তামাসির। আজ তৃতীয় দিন, আজও আসবে কিনা বোঝা যাচ্ছে না। গত দুদিন মুক্তামাসি না আসার ফলে, ঘর ঝাড় দেওয়া থেকে বাসন মাজা — সব কাজ নিজের হাতে ইলাকে করতে হচ্ছে। এখন সকাল সাড়ে আটটা বেজে গেছে। আজও মুক্তামাসির আসার সময়টা গড়িয়ে যাচ্ছে আর ইলার মেজাজটাও তরতর করে ওপরের দিকে উঠে চলেছে। এইসময়েই কিনা সুধন্য বলে ওঠে, এক কাপ ব্ল্যাক কফি খেলে কিন্তু মন্দ হয় না। কথাটা শুনে এবার সত্যিই…

Read More

রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী
রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী

রতিবাবুর কথা     (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী আমার সহকর্মী রতিবাবুর সব ব্যাপারেই উৎসাহ। বিয়ে থা করেননি, আর করবে বলেও মনে হয় না। অফিসে কোথায় কে কী করছেন, কী লিখছেন, কোথায় যাচ্ছেন, সবদিকেই তার অসীম আগ্রহ। তিনি চলতে চলতে হঠাৎ থেমে উঁকি দিয়ে পেছনে দাঁড়িয়ে দেখবেন, বিষয়টা কী। আপনি হয়তো আনমনে মোবাইলে স্ক্রল করছেন, হঠাৎ পেছনে শ্বাসের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখবেন রতিবাবু, ‘এই জুতা দেইখা লাভ নাই। আমার ভাই গত মাস কিনছে, সপ্তাহ যাইতে না যাইতেই ফাইট্যা চৌচির।’  এছাড়া পৃথিবীর…

Read More

দলিল রহস্য – সুদীপ ঘোষাল
দলিল রহস্য – সুদীপ ঘোষাল

দলিল রহস্য       (অনুগল্প) সুদীপ ঘোষাল কান্দির পাশের গ্রামে এক পুরনো বাড়িতে রাত আটটা বাজার আগে ফোনটা বাজল। ফোন ধরেই সুমন শুনল, “তুমি এখন যেখানে আছ, সেখানে থেকে যাও… বাইরে এসো না।” কণ্ঠটা চেনা, কিন্তু নাম বলল না। সুমন ভাবল, হয়তো কেউ মজা করছে। সে তো এই পুরনো বাড়িতে বাবার জমিদার পৈতৃক দলিল খুঁজতে এসেছে, কেউ জানে না। তবু কথাটা শুনে গা ছমছম করে উঠল। সে দরজা বন্ধ করে আলমারির পেছনে একটা লুকোনো তাক খুলল, ভিতরে একটা পুরনো…

Read More

বুদবুদ – গুলশন ঘোষ
বুদবুদ – গুলশন ঘোষ

বুদবুদ      (অনুগল্প) গুলশন ঘোষ টোটো থেকে নামতেই দশ টাকা দিলেন দীপেশ। – আরো দশ দিন-। – কেন, ভাড়া তো ১০টাকা! – বুঝতেই পারছেন সব জিনিসের দাম রোজ রোজ কত বাড়ছে। আর আপনাদের পুরানো কী সব বকেয়া মিটিয়ে দিচ্ছে সরকার। খবরে দেখলাম তাই….. – হ্যাঁ, ঠিকই দেখেছেন, এই নিন। অতিরিক্ত দশটাকা ধরিয়ে নামার পর আবার সে বাসে উঠল। চরণবিলা থেকে বাসে করে দীপেশ স্কুলে যায়। কোথায় কোন দেশে যেন দুটো মিসাইল ছুঁড়েছে। জ্বালানির দাম বেড়েছে লিটারে ১টাকা। আজ…

Read More

সোনায় সোহাগা – সদানন্দ সিংহ
সোনায় সোহাগা – সদানন্দ সিংহ

সোনায় সোহাগা           (অনুগল্প) সদানন্দ সিংহ পাত্রী দেখতে এসেছে অতনু। পাত্রীর বাড়িতে এক সোফায় বসে আছে অতনু এবং অতনুর মা-বাবা। ওপাশের সোফা এবং চেয়ারে পাত্রীর বাড়ির লোকজন। একে একে পরিচয়পর্ব সারা হচ্ছে — মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের কাকা, মেয়ের কাকি, মেয়ের ছোটোভাই … ।অতনুর এসবে মন নেই। মা-বাবার ইচ্ছেতেই সে আজ এসেছে। মা-বাবা উঠে-পড়ে লেগেছে ছেলের বিয়ে দিতে। হবে নাই বা কেন, অতনুর কেন্দ্রীয় সরকারের চাকুরি, ভালোই মাইনে পায়, তবে ‘বিয়ে করব না’ বলে ছত্রিশিটি…

Read More

আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ
আগুন রাঙানো সুর – গুলশন ঘোষ

আগুন রাঙানো সুর       (অনুগল্প) গুলশন ঘোষ ল্যাদ খেয়ে শুয়ে আছি। সকাল ৯টা। গিন্নির চিৎকারে বিছানা ছেড়ে তাড়াতাড়ি স্নানে গেলাম। সকালেই পাশের বাড়ি থেকে খুব জোরে বক্স-এর আওয়াজ আসছে। স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে খেতে বসেই রোজকার মুদ্রাদোষে জিজ্ঞাসা করলাম — আজ কী কী হয়েছে? গম্ভীর কণ্ঠে গিন্নির জবাব — কোনোদিন তুমি চারটে পদ ছাড়া ভাত মুখে তুলেছ শুনি! গোটা বাজার তুলে এনে তো ফ্রিজে ঢুকিয়ে দাও। তারপর সারা সপ্তাহ পড়ে পড়ে ঘুমাও। আচ্ছা তুমি আমায় কাজের…

Read More

ছেলেবেলা – সুদীপ ঘোষাল
ছেলেবেলা – সুদীপ ঘোষাল

ছেলেবেলা     (অনুগল্প) সুদীপ ঘোষাল অতনুর মনে পড়ে, রাজু আর তার দশজন বন্ধু পুজো বাড়ির শ্যাওলা পড়া দেয়াল ঘেঁষে বসত। পুরোনো কারুকার্যের মুগ্ধতা ছাড়িয়ে ভালোবাসার গান বিরাট বাড়িতে প্রতিধ্বনি শোনাত। দরজা ঘাটের বাঁধানো ঘাটে পানকৌড়ি আর মাছরাঙার কলা কৌশল দেখে পার হয়ে যেত অবাধ্য সময়। অন্ধকারে ফুটে উঠত কালীতলার সার দেওয়া প্রদীপ। ঘরে ঘরে বেজে উঠত শঙ্খধ্বনি। হাতগুলো অজান্তে চলে যেত কপালে। তারপর হাত পা ধুয়ে ভাইবোন একসাথে বসে সরব পাঠের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কে কত জোরে পড়তে…

Read More

চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়
চিরন্তন ভবিতব্য – প্রসেনজিৎ রায়

চিরন্তন ভবিতব্য         (অনুগল্প) প্রসেনজিৎ রায় সোসিওলজি নিয়ে মাস্টার্স করছে অনিকেত। তার প্রজেক্টের বিষয় বৃদ্ধাশ্রম। এখন থেকে বছর পঞ্চাশ ষাটেক আগে নাকি বৃদ্ধাশ্রম ছিল আমাদের দেশে। বুড়ো বয়সে ছেলেমেয়ে ঘরে জায়গা না দিলে এখানেই ঠাঁই মিলত বৃদ্ধ-বৃদ্ধাদের। এমন বৃদ্ধাশ্রম তো এখন আর নেই। এখন ছেলেমেয়ে মা-বাবার সাথে থাকলে না চাইলে তাদেরকেই আলাদা হয়ে যেতে হয়, মা-বাবা বাড়িতেই থাকেন সরকারি নির্দেশনামা অনুযায়ী। তাই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চাইলে এখন এমন কোনো লোককে খুঁজে বের করতে হবে, যার বয়স একশোর…

Read More

ছাদবিড়াল – সদানন্দ সিংহ
ছাদবিড়াল – সদানন্দ সিংহ

ছাদবিড়াল          (অনুগল্প) সদানন্দ সিংহ কয়েকদিন হয়ে গেছে ছাদবিড়ালটার আর দেখা নেই। আজো তাই। মাছওয়ালাদের পেছনেও ছাদবিড়ালটাকে আর দেখা যাচ্ছে না। নইলে ভোরে ঘুম থেকে উঠেই ঝুমুর যখন দরজা খুলে ব্যালকনিতে যেত তখনই সে দেখত ছাদবিড়ালটা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে তখন হুলোর জন্য রাখা ছ’কেজি-র যে ক্যাটফুডের প্যাকেট আছে সেখান থেকে প্লেটে কিছু ক্যাটফুড নিয়ে ছাদবিড়ালটাকে দিত। বিড়ালটা চটপট খেয়েই কার্নিস বেয়ে চলে যেত। কারণ তাদের হলো এই ছাদবিড়ালটাকে দেখলেই তেড়ে ভাগিয়ে দেয়। ছাদবিড়ালটা ওইটুকু…

Read More