জাহাজবাড়ির রহস্য – সদানন্দ সিংহ
জাহাজবাড়ির রহস্য (ছোটোগল্প) সদানন্দ সিংহ প্রতীকের প্রবল ইচ্ছে ছিল, একদিন সে একজন দেশের বড়ো নামকরা সাংবাদিক হয়ে উঠবে। সে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে গোলাগুলির মাঝে সংবাদ পরিবেশন করবে। পৃথিবীর এপার থেকে ওপার চষে বেড়াবে। সে আশা নিয়েই সে জার্নালিজমে এক ডিগ্রি করে ফেলেছিল। কিন্তু সময়টা তার সত্যিই খারাপ। অনেক যোগাযোগ করেও সে কোনো নামি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হতে পারেনি এখনও। ফলে হতাশা তাকে কুরে কুরে খাচ্ছিল। আটাশ বসন্তের পর থেকে তার স্বপ্নগুলি চুরমার হতে শুরু করেছিল। এসবের মাঝেও…









