আঁধারের ভ্রূকুটি – সুদীপ ঘোষাল
আঁধারের ভ্রূকুটি (ছোটোগল্প) সুদীপ ঘোষাল শহরের শেষ আলোটা যখন নিভে এল, তখন শিউলি জানত অনির্বাণ আর থামবে না। গোরস্থানে সে যাবে, এটা যেন আগে থেকেই লেখা ছিল। তার ফোনের ওপারে অনির্বাণের গলা ছিল শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে এক ধরনের জেদ লুকিয়ে ছিল, যেটা শিউলি খুব চেনা। এই জেদই তাকে প্রথম টেনেছিল, আবার এখন এই জেদই তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। “তুমি সত্যিই যাচ্ছ?” শিউলি জিজ্ঞেস করল। “একটু দেখেই ফিরব,” অনির্বাণ বলল। “তোমার ‘একটু’ মানেই ভোর।” অনির্বাণ হেসে ফেলল,…
