
দিন
শুভেশ চৌধুরী
দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না
তবুও দেখি
অক্ষর বসালে স্বাভাবিক ভাবেই সোনা ফলে
অক্ষর যাত্রা থেকে মুক্তি নেই
মানুষের উদ্ভিদ জীব ওজর
তাহাদের বা ওই সব পৃথিবীরও
জানি বৈরাগ্য সাধনে মুক্তি নেই
মুক্তি কর্ম যজ্ঞে

ফলাফল
শুভেশ চৌধুরী
দেখিয়াছি ফলাফল সমান হয় না
হলে একটি ট্রাই বেকার ঘটে
ইহাতেও আনন্দ ইহাতেও উৎসব
জয় প্রত্যেকটি দিনেই হয়
জয়
হয় প্রতিদিন মুহূর্তের তরেও
বুঝেছি ধমক খেয়ে পা ফেলিও দেখে দেখে
এতটা সাবধানতা আশা করি। বাতাস বলেন
মর্মরিয়া ওঠে এই সব শিক্ষকতা
প্রণাম মা বাবা ও সকল ঈশ্বরকে