মোঃ তাহমিদ মুত্তাকীর কবিতা

মোঃ তাহমিদ মুত্তাকীর কবিতা

তুমি যদি

মোঃ তাহমিদ মুত্তাকী

তুমি যদি শুধু কবিতা হতে
আবৃত্তির নিয়ন্ত্রিত ছন্দে বেঁধে রাখতাম
যতি চিহ্নের বিরতিতে উছলে দিতাম হৃদয়াবেগ।
কিংবা হতে যদি আমার গল্পও
ফুটিয়ে তুলতাম তোমার চরিত্র
বলপয়েন্টের আলতো খোঁচায়।
হতে যদি আস্ত একটা উপন্যাস
রোজ তার একটি করে পৃষ্ঠা পড়তাম
অসীম যে উপন্যাস- ।
কিংবা হতে যদি কোনো নাটকের অংক
তোমায় দিতাম নায়িকার খেতাব,
সে নাটকটাও হয়তো আমি লিখতাম-

অথচ কী অদ্ভুত, তুমি আমার গোটা জীবন
এতো বড় মহাকাব্য, কীভাবে লিখি?