প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

শূন্যতা সন্তোষ রায় ছিদ্র মানেই শূন্যতা অথচ কান পাতলেই শোনা যায় সব। ওপারে জন্মেছিলাম মৃত্যু হলে চলে আসি এপারে এপারে মৃত্যুর নাম শান্তি। শান্তি মানে, যার কিছুই নেই — না জন্ম, না মৃত্যু— অপার বিস্ময়। মিথ্যে সন্তোষ রায় অনন্ত গহন নীলে কেউ কিছু লিখলে না একান্তে মোমের কাঁপন মেঘ এসে ঢেকে দেয় শূন্যের পাতা মিথ্যে জীবন-যাপন। সে-ই সন্তোষ রায় নিজেকে কাছে টেনে বসালাম — কোলে তুলে নিলাম — একের মধ্যে এক মিশে, যে মানুষটি রচিত হল, তার মগজে স্বাধীন…

Read More

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

অন্তজন দেবাশিস মুখোপাধ্যায় ১. এই মনের বারিধারা তোমাকে ছোঁয় এভাবেই গলবে তুমি নুনের পুতুল মাটি হাসবে নিঃশব্দে ২. এ এক বন্দির ঘর নিষিদ্ধের নোটিশ দেয়ালে দেয়ালে আলো এসব মানে না বারিষের শব্দও ৩. বইয়ের অক্ষরে তুমি আছ ক্রিমের মতো তুলি চোখের চামচে ঠোঁট নাও জিব নাও রক্তনালীতে তোমাকে ছড়াই

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

সময় নেই সনজিৎ বণিক সময় নেই; একথা বলতে নেই। যতক্ষণ রক্ত স্পন্দন শরীরে শৃংখল ভালবাসায় ভরে রাখে পরিনত স্বপ্নসাধ আর যেখানে চুপচাপ কর্মময়তার ভেতর লুকিয়ে আছে সময়ের ব্যকরণ ও শব্দ, জ্ঞানের ধারাবাহিক ছবি, যা চোখের পাতায় আঁকা হতে হতে স্বপ্নের কিনারা কেবল ধরতে জানে এ সময়ের হাজার ছবি; আঁকতে থাকে শুধু স্বপ্নময় দুনিয়ার আঁকা বাঁকা পথ ; এ ছবি-ই আমাদের নিয়ে যায় নতুন জগতের ভেতর, যেখানে লুকোনো সময়ের সব ব্যাকরণ ও ভালোবাসার ধারাপাত; তাই, সময় নেই – এ কথা…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

সীমান্ত সদানন্দ সিংহ কথা বলার সময় এলে, কথা বলতেই হয় কথা বলার সময় না হলে, পথ পথেই রয়। রসিক নাগর পথভ্রান্ত হয়, ভুল থেকেই আরো ভুল হয়। ভুল থেকে প্রাপ্ত গণিত, ফুলে ফেঁপে ফুল হয় নতুন সূত্রে হো হো হাসেন গুণীজন, তারপর পাত্র-মিত্র সব মহান্ত, খুঁটি গাড়েন রজনীকান্ত আর দিগ্‌ভ্রান্ত বস্তু, গতিপথ পালটে নেয়, আলোকবর্ষের মাপ খোঁজে, বিগত সময়ের দিগন্তে ডাগর চোখই কেবল কী যেন খুঁজে যায়, সংসার সীমান্তে

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

পূজা অভিজিৎ চক্রবর্তী ফুল হল গাছের সঙ্গমের ইচ্ছা ফুল ফুটলে গন্ধ বের হলে দেবতারাও অভিলাষ কামজ্বরে কাঁপে আমরা ফুলেদের দেবতার চরণে সমর্পণ করি আবেশে মাতাল এলোমেলো দেবতারা ফুলগন্ধে ফুলরূপে সঙ্গম করেন ভগবান হয়ে ওঠেন আমরাও পূজা সমাপন করি সংবাদ অভিজিৎ চক্রবর্তী নেট অন করলে হু হু নোটিফিকেশন দুটো ফড়িং যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়া জ্বলন্ত বিমান চেঙ্গিসের ঘোড়া, ইতস্তত ছড়ানো বল্লম তরোয়াল, কোনো বাল্মিকী জেগে উঠছে না উইপোকা থেকে রক্ত জমাট বাঁধা ঘাসে, কাদায় সব কি প্রচারে যাবে! ভাটির মতো জ্বলছে…

Read More

স্বপ্নের তেরঙ্গা – সন্দীপন তালুকদার
স্বপ্নের তেরঙ্গা – সন্দীপন তালুকদার

স্বপ্নের তেরঙ্গা    (ছোটোগল্প) সন্দীপন তালুকদার ১ গত তিনদিন ধরে শ্রাবণের ধূসর আকাশটা একখানা প্রকাণ্ড ভেজা ক্যানভাসের মত হয়ে ছিল। একটানা থমথমে ইলশেগুঁড়ি বৃষ্টি। মানিকচকের পথ-ঘাট কাদা আর জলে একাকার। শেষ বিকেলে ট্যারচা রোদ শেফালিতলার প্রাচীন শ্যাওলাধরা কোঠাবাড়িটার একতলার বারান্দায় পড়ত। গদি ছেঁড়া তোয়ালে জড়ানো ইজি চেয়ারে বসে বৃদ্ধ মানুষটি স্মৃতি রোমন্থন করতেন। ভোরের ভিজে বাতাস সেদিন স্নিগ্ধতা ছড়াচ্ছিল। আলো ফুটতেই মেহগনি কাঠের পুরোনো আলমারিটার পাল্লা খুললেন সুধীররঞ্জন তরফদার। আশি পার করা অশক্ত শরীরে হরেক রকমের বেদনা বাসা বেঁধেছে।…

Read More

চক্রব্যূহ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
চক্রব্যূহ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

চক্রব্যূহ     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — স্টপ বাদল, স্টপ। এনাফ। ডোন্ট মেক মোর স্টোরি। — অতনুদা, প্লীজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা গল্প নয়। আমার মা ফোন করে কান্নাকাটি করছে। বাবা ভীষণ ভায়োলেন্ট হয়ে উঠেছে। বাড়িতে মা একা। মাকে মারধর করছে বাবা। এই অবস্থায়…। — বাদল, কয়দিন আগেও একই কথা শুনিয়েছিলে তুমি। যাইহোক, আমার মনে হয় তোমার এখন বাড়িতেই থাকা উচিত। সব কিছু সামলে নিয়েই না হয় মার্কেটে নামবে। ততদিন অন্য কাউকে দেখছি। লাইন কেটে দেয় অতনু। স্ক্রীনের দিকে…

Read More

দৃষ্টিবিভ্রম – বিজয়া দেব
দৃষ্টিবিভ্রম – বিজয়া দেব

দৃষ্টিবিভ্রম     (ছোটোগল্প) বিজয়া দেব ঘুম থেকে উঠেই ফ্রিজ খোলার একটা বিচ্ছিরি অভ্যেস আছে দৃষ্টির। কিছু না নিজের পছন্দের খাবার কী কী মজুত আছে দেখে নেওয়া। যদি থাকে ঠিক আছে, না থাকে তো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে সে। আসলে অভীককে বলেও কোনও লাভ হয় না। আজও খুলল সে, আজ শনিবার, তার অফিস নেই আজ। এদিকে অভীক অফিসের কাজে গিয়েছে ব্রাসেলস। ও একটা য়ুরোপীয় কোম্পানিতে কাজ করে, সেলস ম্যানেজার। বছরে পাঁচ-ছ’বার ওর ট্যুর থাকে। এই ফ্ল্যাটে দৃষ্টি ও…

Read More

জগাই মাধাই – সদানন্দ সিংহ
জগাই মাধাই – সদানন্দ সিংহ

জগাই মাধাই    (অনুগল্প) সদানন্দ সিংহ জগাই-মাধাই সাব্রুমে এক আত্মীয়ের বিয়েতে এসে খুব মুশকিলে পড়ে গেল। আমিও এসেছি এই বিয়ে উপলক্ষ্যে। তবে এখানে এসে মনে হল আমার, না এলেই বরং ভালো হত। কারণ এই জগাই-মাধাই। বারবার আমাকে বিরক্ত করছে এই জগাই-মাধাই। এই জগাই-মাধাই দুজনের মধ্যেও নাকি ভাই-ভাই সম্পর্ক। তবে খুব দূর সম্পর্কের, যার তলটা ওরা নিজেরাও ঠিক খুঁজে পায়নি। প্রথমে ওরা এসে আমাকে বলেছিল, দাদা আপনাকে আমরা সঠিকভাবেই খুঁজে বের করেছি। আমি একটু অবাক, আমাকে খুঁজে বের করার কী…

Read More

আড়াল – গুলশন ঘোষ
আড়াল – গুলশন ঘোষ

আড়াল   (অনুগল্প) গুলশন ঘোষ বুদ্ধপূর্ণিমা। আগের দিন রবিবার। সেই সঙ্গে মাসের চতুর্থ শনিবার। টানা ৩দিন ব্যাঙ্ক বন্ধ। পুরি যাওয়ার প্ল্যান করে ফেললেন ঘোষালবাবু। সব্বাই ফ্যামেলি নিয়ে যাবে। জমপেশ আড্ডা হবে। কিন্তু, বেঁকে বসলেন অ্যাকাউটেন্ট সুজয়বাবু। তিনি ছুটিতে দেশের বাড়ি যাবেন বলে মনস্থির করে ফেলেছেন। অবশেষে বোসবাবুর জোরাজুরিতে পুরোপুরি ‘না’ বলতে পারল না তিনি। তবে সে তার টিকিট রিজার্ভ করতে নিষেধ করলেন। শুনে মিত্রদা বললেন- ‘তখন টিকিট পাওয়া যাবে না সুজয়। কতক্ষণ দাঁড়িয়ে যাবে। না, কি সেবার শিলিগুড়ি যাওয়ার মতো…

Read More