প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

মোঃ তাহমিদ মুত্তাকীর কবিতা
মোঃ তাহমিদ মুত্তাকীর কবিতা

তুমি যদি মোঃ তাহমিদ মুত্তাকী তুমি যদি শুধু কবিতা হতে আবৃত্তির নিয়ন্ত্রিত ছন্দে বেঁধে রাখতাম যতি চিহ্নের বিরতিতে উছলে দিতাম হৃদয়াবেগ। কিংবা হতে যদি আমার গল্পও ফুটিয়ে তুলতাম তোমার চরিত্র বলপয়েন্টের আলতো খোঁচায়। হতে যদি আস্ত একটা উপন্যাস রোজ তার একটি করে পৃষ্ঠা পড়তাম অসীম যে উপন্যাস- । কিংবা হতে যদি কোনো নাটকের অংক তোমায় দিতাম নায়িকার খেতাব, সে নাটকটাও হয়তো আমি লিখতাম- অথচ কী অদ্ভুত, তুমি আমার গোটা জীবন এতো বড় মহাকাব্য, কীভাবে লিখি?

Read More

ফাঁকি – শুভেশ চৌধুরী
ফাঁকি – শুভেশ চৌধুরী

ফাঁকি শুভেশ চৌধুরী প্রাণ থাকিতে ছেড়ে দিও না। লিখো লিখো শুধু ছবিও আঁকবে ছেড়ে দিও না বাণিজ্য সুবাতাস ভালো বাসিও স্বার্থ রোহিত। জানিও কত কত লক্ষ্য ভেদ হচ্ছে শিক্ষা দেন দ্রোণাচার্য্য তাহাদের। মুক্ত বাতাস একান্তে জাগিয়া রহে যন্ত্রণা। বয়সে বয়সে কতো কতো মেঘ আকাশে ভাবি মোরগ ঝুঁটি প্রতিদিন দিক দেখাইয়া চলে দিগন্ত ওই অধরা রিয়ালসে মিথ্যুক হইও না যদি যেতে না পারি তুমি আসিও যন্ত্রণার সহিত লক্ষ ভুল হয় না। অক্ষর আছে বলে আমরা আছি ইহা সর্বস্ব দিয়ে ও…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দিন শুভেশ চৌধুরী দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না তবুও দেখি অক্ষর বসালে স্বাভাবিক ভাবেই সোনা ফলে অক্ষর যাত্রা থেকে মুক্তি নেই মানুষের উদ্ভিদ জীব ওজর তাহাদের বা ওই সব পৃথিবীরও জানি বৈরাগ্য সাধনে মুক্তি নেই মুক্তি কর্ম যজ্ঞে ফলাফল শুভেশ চৌধুরী দেখিয়াছি ফলাফল সমান হয় না হলে একটি ট্রাই বেকার ঘটে ইহাতেও আনন্দ ইহাতেও উৎসব জয় প্রত্যেকটি দিনেই হয় জয় হয় প্রতিদিন মুহূর্তের তরেও বুঝেছি ধমক খেয়ে পা ফেলিও দেখে দেখে এতটা সাবধানতা আশা করি। বাতাস বলেন মর্মরিয়া…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

সদয় প্রভঞ্জন ঘোষ আর কি দেবে দাও- ফুল দিয়েছো সত্য কথা পাঁপড়ি-পরাগ-বৃন্ত, সুবাসটুকু দাওনি সে ফুল ধাতুর আদ্যোপান্ত। খাবার দিলে সকাল-সন্ধ্যে নিত্য অনর্গল- সত্য দিলে খাদ্য, বাহ! অধিকাংশ জল। ঘুম দিয়েছো ভালো কথা যা চেয়েছি ততো- সঙ্গে স্বপ্ন সব দিয়েছো আঁৎকে ওঠার মত। সুর দিয়েছো, তাল দিয়েছো সঠিক মাত্রা ঢেলে, গলাও দিলে, কিন্তু সে গান গুনগুনানোর দলে। আর কি দেবে দাও সুমধুর চোস্ত, চমৎকার- পূর্ণ করি হস্তে-প্রাণে বক্ষে বারংবার।

Read More

মিলি দাসের কবিতা
মিলি দাসের কবিতা

নিপুণ আলেখ্য মিলি দাস দুপুরে হাওয়ার অবয়বের ভেতর চুপ আকাশ দিগন্ত রেখা এঁকে দিয়ে যায়, তৃষিত আত্মা রাধা রাধা নাম জপে নিপুণ আলোয় লিখে রাখে প্রেম, খোঁপায় গোঁজা থাকে সূর্যের রং ছায়া নদীর বুকের উপর ঘুমিয়ে থাকে কাঙ্ক্ষিত সুখ, আঙুলের রেখায় সন্ধ্যা নেমে এলে সাগর শরীরে বেজে ওঠে সুর, দীর্ঘশ্বাসে প্রতিটি অলংকারের পৃষ্ঠায় খুঁজে বেড়াই অগ্রন্থিত কবিতাদের, গভীর রাতে বৃষ্টি নেমে এলে কিছু কান্না লুকোনো থাকে আটপৌরে আঁচলের নিচে।

Read More

উৎসর্গ – সুদীপ ঘোষাল
উৎসর্গ – সুদীপ ঘোষাল

উৎসর্গ    (অনুগল্প) সুদীপ ঘোষাল ​ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রাত তখন বারোটা। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় সুগতর খসখস কলম চলার শব্দটাই শুধু ঘরে বেঁচে আছে। তার নতুন উপন্যাসের শেষ অধ্যায় চলছে। সাহিত্যিক হিসেবে সুগত আজ সুপ্রতিষ্ঠিত, কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা একটু অন্যরকম। ​পাঁচ বছর আগে, সুগত যখন চাকরিটা হারিয়েছিল, তখন তাদের সংসারটা অকূলে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। সুগত চেয়েছিল লেখালেখি ছেড়ে দিয়ে যাহোক একটা ছোটখাটো কাজে ঢুকে পড়তে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল অনন্যা, তার স্ত্রী। অনন্যা সুগতর হাত দুটো…

Read More

আঁধারের ভ্রূকুটি – সুদীপ ঘোষাল
আঁধারের ভ্রূকুটি – সুদীপ ঘোষাল

আঁধারের ভ্রূকুটি    (ছোটোগল্প) সুদীপ ঘোষাল শহরের শেষ আলোটা যখন নিভে এল, তখন শিউলি জানত অনির্বাণ আর থামবে না। গোরস্থানে সে যাবে, এটা যেন আগে থেকেই লেখা ছিল। তার ফোনের ওপারে অনির্বাণের গলা ছিল শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে এক ধরনের জেদ লুকিয়ে ছিল, যেটা শিউলি খুব চেনা। এই জেদই তাকে প্রথম টেনেছিল, আবার এখন এই জেদই তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। “তুমি সত্যিই যাচ্ছ?” শিউলি জিজ্ঞেস করল। “একটু দেখেই ফিরব,” অনির্বাণ বলল। “তোমার ‘একটু’ মানেই ভোর।” অনির্বাণ হেসে ফেলল,…

Read More

জহির খানের কবিতা
জহির খানের কবিতা

জঠর অনুরাগ জহির খান ওরে বাতাস ধমক চিরচেনা আহ্লাদিত সুখ উড়ে এসে জুড়ে নেয় উত্তাল ছায়ামাঠ ধরে রাখে একবুক নীরব ঘোর- উত্তরের বসে থাক তুই তোর পূবের মায়া- পূরাণ অচল মূদ্রার থলে হাতে চৌরাস্তায় রাতবিরাতে দেখ হাতপাখা ঝড়-হাওয়া সুনিদ্রায় যাক চৈত্রের ঘুম পরিপাটি বিছানায় চলে যাক কান উড়িয়ে নেয়া এক অসুখ রাত মাগি পশ্চিমে যাত্রা শুভ হোক কাল এরপর দক্ষিণ দিকের হাওয়ায় বাড়ুক হাসুক যত্রতত্র এক গভীর ঘুমে প্রিয়তুর জরায়ুর মুখ

Read More

গুলশন ঘোষের কবিতা
গুলশন ঘোষের কবিতা

ছায়ামুখ গুলশন ঘোষ সেদিন কেউ ভয় পাচ্ছে, কেউ ফুঁসছে কেবল সময়ের অপেক্ষায় রয়েছে মানুষ দুপুরের পর থেকেই ক্রমশ হিসাব বলদাতে শুরু করেছে সন্ধ্যা নামার আগেই বদলে গেল ভীতি ও প্রতিহিংসার সমীকরণগুলি। ক্ষমতার দম্ভে ভরা উল্লসিত মন চুপসে গেলো হাওয়াই মিঠাই-এর মত হুঙ্কার মিলিয়ে যায় রাগ ভূপালির সুরে আভিজাত্য-প্রতিহিংসার ভাষা রূপান্তরিত হয় হতাশা, অভিযোগ, আশ্বাসে নেমে আসে সন্ধ্যার মারোয়া- । ভীত মেঘ ক্রমে কেটে যায়, আশা জাগে বর্শার ফলার মতো তীক্ষ্ণ প্রত্যশাপূরণের আবেগে ক্ষোভের উদ্‌গীরণ ক্রমশ রূপ নিল ক্ষমা-অহিংসার আহ্বানে-…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

পথ কিশলয় গুপ্ত পথে নেমেই পথ মিলে যায় যদি স্বপ্নগুলো নিমেষে হয় স্থির তার চেয়ে এই পথচলা হোক নদী দু’পায়ের নাম হোক না মুসাফির। হাতের কাছে পেলে সরাইখানা দু’চোখ ভাবে নামছে বুঝি রাত রাতের স্বপ্ন অনেকটাই জানা কাল কী হবে তাতে তো নেই হাত। পথ বলে দেয় পথের হদিশ কত রথ জানে কি কোথায় থামে চাকা? এমনি কাঁদে তোমার আমার ক্ষত ঔষধ খেয়ে হালকা বেঁচে থাকা। পথের কথা পথ ভালোই জানে রাস্তা সোজা; রাস্তাটা হোক বাঁকা জীবন জানে জীবনযাপন…

Read More