প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

অনুমোদন শুভেশ চৌধুরী ক্রিয়াবিক্রিয়ায় যা ফলাফল প্রকাশ পায় তাকে যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করে পাই তাহা অবশ্যই বিজ্ঞান। অনেক সময় তার অনুমোদন দেওয়া হলে ওই বিজ্ঞান অনেক অনেক ভাবে কাজে লাগায়। ন্যায়তীর্থ, তর্কতীর্থ বা গণকমিটির সদস্যও তাদেরকে বিজ্ঞানসিদ্ধ বলেন। গায়ের জোর দিয়েও অনেক কিছু প্রতিষ্ঠিত হয়। অনেক সময় দেখা বা প্রমাণটি প্রতিষ্ঠা পায় না যার যার কাজ শুভেশ চৌধুরী যার যা কাজ সেইটি করা উচিত। অনেক সময় দেখা যায় ওই কাজটি বিলুপ্ত হয়ে যায়। তখন বিকল্পের জন্য প্রস্তুত থাকতে হয়।…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

ভালো লাগা শুভেশ চৌধুরী সব কিছু ভালো হয় না কিছু কিছু ভালো হয় ওই সময়গুলি ভালো লাগার কারণ জানে না যেমন আমি যেদিন চার্লি চ্যাপলিন-এর সিটি লাইট দেখি ওই অনুজ সবুজ মনটি হেসে হেসে লুটিয়ে পড়ে সেদিনও সেদিনও আমি লুটিয়ে পড়েছি মাটিতে যেদিন আমি কীর্তনের শেষে ধুলিতে লুটিয়ে গড়াগড়ি খেয়ে খেয়ে সবার নীচে এসেছি ঐ ভক্তি সারাৎসারে

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

সম্পর্ক শুভেশ চৌধুরী দুই মিনিট এদিক সেদিক হতে পারে সম্পর্কটি বা সম্পর্ক গুলো ঠিক থাকবে সম্পর্ক নষ্ট হলে বালুর সুজি তৈরি হবে লবণ সুজির পরিবর্তে না না না আমি সুজি খেতে চাই অন্য কিছু নয় নষ্ট শুভেশ চৌধুরী কোন সবজি নষ্ট হয় যদি দুর্গন্ধ হয় মাটি চাপা দিয়ে রাখতে হয় সার তৈরি হয়। এসব আমার চাই কি মূল্য পাবো এই নয় মূল্য পরেও পাওয়া যায় মার্কেটিং বিভাগ দেখবে। যার যা কাজ সেই দেখবে কিছু একটা কনসালটেন্সিকে ভারটি দিয়ে দিলেই…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

অভূতপূর্ব শুভেশ চৌধুরী অভূতপূর্ব মানে যা কিছু ঘটনা ঘটে নাই পূর্বে অথচ সব কিছু পূর্বের তাই ঘটে। চলেছে এখনও। মা যশোদা মা দেবকী দেখতে পাবেন এখানে ওখানে অভূতপূর্ব সংসারে ম্যাথাস কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে পুরাটা রোবট হইল না তবু কেউ না কেউ তাকে বা তাহাকে অধিকার করতে চায় সদয় শুভেশ চৌধুরী সদয় এর যত গুণ ও প্রযুক্তি তাহা নির্দয়ের নাই আমি হিসাব নিকাশ করে দেখি ৮০ ২০ হয়। কিছু ভুল কিছু শুদ্ধ এইতো সংসার বা জীবন যাত্রার মান

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

যদিও শুভেশ চৌধুরী যদিও অসম্ভব সম্ভব হয় তার পিছনে আছে হাত ভগবান বা তোমার জানি ইহা আমার তোমার অনুভবে আছে কিছু না এই সব সম্ভব হবে তাহা বিপুলা প্রকৃতির দান পুরুষও তো মাথা নত করে সৃষ্টি শুভেশ চৌধুরী সৃষ্টি হচ্ছে তার পিছনে ছিল বৃষ্টি আশীর্বাদ এমন যে পলিমাটি সিক্ত হয়ে গড়ে দিল ধান এবং হরপার্বতী অথচ পুতুল খেলতে গিয়ে দেখি না বাজিগর কে পুতুল নাচের ইতিকথা কার লেখা রচয়িতা কে জানি না বা ভুলে গেছি এমনই হয়

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

নাম্বার শুভেশ চৌধুরী রাস্তার নাম্বার বাড়ির নাম্বার ফোন নাম্বার পরিবর্তিত হয় না যাহার তিনি সাচ্চা আদমি কারু কারু ঐ ঠিকানা বদলের কোন সম্ভাবনা নেই আমৃত্যু তিনি পিঠে বহন করেন নং ও তার পরিচয়টি লুকানোর চেষ্টা তিনি করেন না দাপট শুভেশ চৌধুরী ব্রিটিশের খুব দাপট ছিল ক্ষুদিরাম প্রতিস্পর্ধী ছিলেন দাপট মিথ্যে ঘাস সত্য বুট দিয়ে পিষে ফেলা যায় না। ওই শিকড় হৃদয়ে প্রোথিত

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

সমস্যা শুভেশ চৌধুরী শারীরিক কিছু সমস্যা আছে মানুষের রেশন দোকান থেকে হাসপাতালে ভিড় বেশি ঔষধের দোকান-এ ভিড় বেশি হ্যাঁ, সুস্থ থাকি চাই ভালো খাওয়া দাওয়া খেল কুদ তাহাও চাই। রেশন দোকান থেকে কিনে না এনে সবাই যেন ভালো সাবান ও দুধ মাখন মাছ মাংস ডিম খেতে পারেন দেশকাল কে বলি ফুল দিয়ে যা হয় শুভেশ চৌধুরী বলতে হয় না। মন ভালো হয়ে যায়। ফুলের তোড়া পেয়ে পীড়িত সুস্থ হয়ে ওঠেন মনে প্রাণে দেশে ফুল চাষ হোক মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দৈনন্দিন শুভেশ চৌধুরী দৈনন্দিন জীবনে যখন আমরা এক সাথে কয়েকজন হই আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের রাজনীতি ও অর্থনীতি এইসব নিয়ে কথা বলি। অনেকে নিমন্ত্রণ পাওয়া ও দেওয়ার উল্লেখ করেন বর কনে সংবাদও আদান প্রদান হয় আর বিশেষ করে সুস্থতা অসুস্থতার খবরও দেয়ানেয়া হয় বিনয় শুভেশ চৌধুরী বিনয় থাকা ভালো না খারাপ এই নিয়ে বিবাদ বাঁধলে আমি বিনয়-এর পক্ষে যাই ও অহংকার ত্যাগ করে পাগল পর্যন্ত হই এতোটুকু বিনয় প্রদর্শন করার পরও দেখি ফিরে আসে চাকা আমার জীবনে

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

আলালের ঘরের দুলাল শুভেশ চৌধুরী কি বলিব কোন বক্তব্য নাই সব কিছু চাই তার সব কিছু চাই চাই যেন রোদ গায়ে না লাগে শরীরে বৃষ্টির ছাট না লাগে শিখে নাই সে ঝড় জলকে উপেক্ষা করতে রঞ্জক পদার্থ শুভেশ চৌধুরী রঞ্জক পদার্থ আমাকে প্রভাবিত করে কখনও নীল কখনও লাল বা সবুজ হলুদ করে গড়ে তুলে আমি অবাক হয়ে দেখি আমার এই সব রাসায়নিক পরিবর্তন

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

হতাশ শুভেশ চৌধুরী হতাশ লোকটি তাহার পরিচিতগণের ফোন নম্বর হারাইয়া ফেলিলো খড়কুটোর মতো একটি নম্বর ছিল তাহা দিয়ে সে আরো আরো বন্ধুদের ভাইবোনদের যুক্ত করে নিল। একটি সূর্য যেমন হাজার সূর্যের আলোর সম্ভাবনার কথা বলে হতাশ লোকটি হাসতে থাকে হাসতে থাকে আর, ফোন নম্বর যুক্ত করে যায় এখন শুভেশ চৌধুরী এখন পড়ে যাচ্ছে বিকেলটি হেমন্তের পাখিরাও বিষণ্ণ এখন নীড় থেকে বেরুনো আর নীড় এ ফেরা এই সময় এতো সংক্ষিপ্ত চুপ চাপ দেখে পাতা ঝরে খবর পেয়ে যায় নশ্বরতার আর…

Read More