
আলো-আঁধার
সদানন্দ সিংহ
স্থবিরতা নেমে এলে, কিছু করার আগে বা
বিস্তারিত বলার আগে আপনি মশাই একটু ভাবুন
হাঁটাহাঁটি করুন একটু
কিংবা গাছের নীচে একটু বসুন, বিশুদ্ধ অক্সিজেন নিন
এবার ধীরে ধীরে উজাড় করে দিন,
আপনার বুকে যতো কথা জমা আছে
যতো দুঃখ জমা আছে, যতো ব্যাথা জমা আছে
হিংস্র হলে নখর বসান ঘাসে
তারপর শূন্যবুক নিয়ে ফিরে চলুন মনুষ্য জীবনে,
প্রাণভরে নিঃশ্বাস নিয়ে
জীবন-সংগ্রামের আরেক পিঠে, অপরূপ আলোকে