স্বপ্ন – প্রসেনজিৎ রায়
স্বপ্ন (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় রাত তখন আনুমানিক একটা। অল্পক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। ভেজা রাস্তায় স্ট্রিটলাইটের হলুদ আলো ছড়িয়ে আছে। চারপাশে গভীর নীরবতা। শুধু দূরে কোথাও জল পড়ার শব্দ। রাস্তার পথকুকুরের দল নিজেদের অদৃশ্য দায়িত্বে ব্যস্ত। মাঝে মাঝে একজন ঘেউ ঘেউ করে উঠছে, বাকিরা আবার থেমে যাচ্ছে, তার সঙ্গে সুর মিলিয়ে। রাজপথের পাশের সরু গলির একটি বাড়ির জানালায় তখনও আলো জ্বলছে। সবুজ বসে আছে টেবিলের সামনে। তার সামনে অফিসের কিছু হিসাবের কাগজ, ল্যাপটপ আর একটি খাতা। অথচ সবুজের চোখ সেদিকে…
