প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

দিশারী মুখোপাধ্যায়ের কবিতা
দিশারী মুখোপাধ্যায়ের কবিতা

লোকুইয়াল দিশারী মুখোপাধ্যায় কবুতরকে কবুতর বলিনি আমরা কখনও বলিনি পারাবত, পায়রা বলেই তাকে ডেকেছি চিরকাল। কোন পায়রার বুকে কতটা ক্ষত কতদিন ধরে রয়েছে কস্মিনকালেও কেউ খুঁজতে চায়নি, বুঝতে চায়নি। না লেখা কবিতাটি, কবি যেটি উচ্চারণ করে উঠতে পারেননি এখনও, ক্লিসে ও উচ্ছিষ্ট শব্দে যাকে ধরা যায়নি, সে-ই জানে কতখানি রক্তক্ষরণ হলে কাঁচুলির নিচ থেকে কান্নার কানীন রব শব্দহীন আল্পনা আঁকে। কী কারণে করণের কতটা গুরুত্ব মানা হবে কাল জানে, কেশব জানে না। খই দিশারী মুখোপাধ্যায় খড়খড়ি তুলে ঘরে ঢুকেছে…

Read More

Posted in কবিতা Comments Off on দিশারী মুখোপাধ্যায়ের কবিতা
গোবর্ধনের কেরামতি – সদানন্দ সিংহ
গোবর্ধনের কেরামতি – সদানন্দ সিংহ

গোবর্ধনের কেরামতি সদানন্দ সিংহ আমাদের পাড়ার শেষপ্রান্তে যে নতুন একতলা বাড়িটা তৈরি হয়েছে সে বাড়িটার সামনে দিয়ে যাবার সময় রাস্তা থেকে লক্ষ করলাম গোবর্ধনদা বারান্দায় একমনে চেয়ারে বসে রয়েছেন। তখনই বুঝলাম হর্ষবর্ধন-গোবর্ধন এঁরা আমাদের পাড়াতেই নতুন বাড়ি তৈরি করেছেন। অবশ্য আমি আগেই খবর পেয়েছিলাম কোলকাতার কারা নাকি এই বাড়িটা করাচ্ছিলেন এখানে এসে কীসব ব্যবসা করবেন বলে। সেদিন জংলিমামার বাড়িতে এনারা আমাদের সঙ্গে বেশি কথা বলেননি। প্রায় একরকম এড়িয়েই গেছেন আমাদের। মনে হয় জংলিমামা আমাদের বিরুদ্ধে আকথা-কুকথা এঁদেরকে বলেছিল। বাড়ির…

Read More

বলাই দের ছড়া
বলাই দের ছড়া

সাধনা নিভৃতে বলাই দে মন্দিরে কে থাকেরে ভাই মসজিদে কে থাকে, বিপদ আপদ এলেই সবাই ব্যাকুল হয়ে ডাকে। দেবদেবী আর আল্লাখোদা কি যে তাহার রূপ, মাথা ঠুকে রক্ত ঝরায় রহেন তিনি চুপ! ভক্ত জনে উড়ায় চড়ায় দেখতে যে পায় দ্যুতি, আল্লাখোদা দেবদেবীরা রচেন সংহতি। খুঁজে খুঁজে ব্যাকুল হলে দেন বুঝিবা দেখা, মনের মাঝেই ফেনিল তিনি মনেই চরণ রেখা। কেউ বা বড় কেউ বা ছোট মিছেই তর্ক জোড়া, সময় ফেরে চলে জগৎ ভাবছো কপাল পোড়া। সময়ের ডাক হাতছানি দেয় ভাসা…

Read More

Posted in ছড়া Comments Off on বলাই দের ছড়া
অঞ্জলি দে নন্দীর কবিতা
অঞ্জলি দে নন্দীর কবিতা

কালিপদ অঞ্জলি দে নন্দী পোষা কালিপদ বৃদ্ধ হয়েছে উঠোনের কোণে পড়ে আছে হাঁটতে পারে না সে আর গায়ের কালো লোমগুলোও কমেছে দেহ হাড় কঙ্কালসার পাড়ার আরেক পোষা কুকুর বাঘা। কালিপদের কাছে অনেক কুকুর সবাই কালিপদকে দেখে রাখে হঠাৎ বাঘা দৌড় দিল সব কুকুর তার পিছু নিল অনুসরণ করল থামল ভাগাড়ে এসে সবাই। এক মরা গরুর মাংস বাঘা মুখে নিল, ওকে দেখে সবাই তাই করল। ফের দৌড়ল সবাই। তারপর কালিপদের মুখের কাছে সবাই রাখল কালিপদ সবার বয়ে নিয়ে আসা সেইসব…

Read More

Posted in কবিতা Comments Off on অঞ্জলি দে নন্দীর কবিতা
ফানুস – ডঃ নিতাই ভট্টাচার্য্য
ফানুস – ডঃ নিতাই ভট্টাচার্য্য

ফানুস      (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য সময় এগিয়ে চলার সঙ্গে সঙ্গে মনের উৎফুল্লতা মলিন হয়ে আসে অবনীর। উঁকি দেয় অনিশ্চয়তার মেঘ। আজ কি আর আসবে তুতু? কে জানে। ভাবনায় অধীর হয় অবনী। – বারান্দায় উঠে এসো এইবার, হিম পড়ছে। ঠাণ্ডা লাগবে। বলে সুধা। স্ত্রীর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অবনী। ঠিকই বলেছে সুধা। হেমন্তের মাঝামাঝি। সন্ধ্যার হাত ধরে শিশির নামে এই সময়। তাছাড়া ঋতু পরিবর্তনের দিনে ঠাণ্ডা কাবু করে সহজেই। বয়স তো থেমে নেই, এগিয়ে চলেছে সামনে।…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on ফানুস – ডঃ নিতাই ভট্টাচার্য্য
প্রতিদান – সদানন্দ সিংহ
প্রতিদান – সদানন্দ সিংহ

প্রতিদান    (অনুগল্প) সদানন্দ সিংহ পাশ থেকে শ্রাবণী চেঁচাচ্ছে ক্রমাগত, আস্তে যাও, আস্তে। কী হচ্ছে এসব! মরতে চাও তুমি? আমি চাই না। কিন্তু রাজ গাড়িটা কিছুতেই থামাচ্ছে না। স্পিডোমিটারটা শুধু উঠছে তো উঠছেই, মনে হচ্ছে যেন তাদের কারটা হাওয়ার ওপর ভেসে যাচ্ছে। চল্লিশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি। তারপর আশি ওপরও ওঠে যাচ্ছে। নতুন গাড়ির একটা শখ রাজের ছিল অনেকদিন ধরে। মাস ছয়েক আগে গাড়িটা নিয়েছে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে। এই ছ মাস ধরে একটা লার্নার…

Read More

জীবন আর যৌবন — সদানন্দ সিংহ
জীবন আর যৌবন — সদানন্দ সিংহ

জীবন আর যৌবন সদানন্দ সিংহ খাটা পায়খানা। নিচে মাটির গর্ত। গর্তটা বিষ্ঠায় ভর্তি এবং ওপর থেকে এসব দৃশ্যমান। পায়খানার বাঁশের বেড়ার আড়ালে বসে বেড়ার ফাঁকে জীবন অনেক দূর-দূরান্তের গাছ-বাড়িঘর-ধানক্ষেতের দৃশ্য দেখতে দেখতে পেট পরিষ্কারের চেষ্টা করে আধঘন্টা যাবৎ। পেট ঠিকভাবে পরিষ্কার না হলে তার মেজাজটাও ঠিক থাকেনা। প্রথম প্রথম এখানে খুব অসুবিধে হয়েছিল জীবনের। সরকারি চাকুরিসীমা বয়েসের শেষপ্রান্তে কার্গিল যুদ্ধজয়ের মতো কপালে শিকে ছিঁড়ে কৃষিবিভাগের নতুন চাকরি পেয়ে সে যখন এই অজ গ্রামে পোস্টিং পেল, তখন সে বেশ খুশিমনেই…

Read More

যশোধরা রায়চৌধুরীর কবিতা
যশোধরা রায়চৌধুরীর কবিতা

দাম্পত্য পর্যায় যশোধরা রায়চৌধুরী হঠাৎ রাগের ফেটে পড়া। সারাদিন কেটেছে সুসার সারাদিন ধন্য হয়ে আছি সারাদিন কর্মময় খুব কত কত সূর্যালোক স্নাত জলের ছলচ্ছল ঢেউ নেওয়া সুরেলা ভাবনা শয়নকক্ষের মায়া, সাদা বিছানার মায়া জাগে সুস্নাত পায়ের কাছে রাখা আছে সুন্দর পাদুকা মনে হয় জীবন সুস্বাদু এক পানপাত্র যেন হঠাৎ রাগের ফেটে পড়া দাম্পত্যে হঠাৎ বিকট এক অযাচিত অমঙ্গল যেন লালচোখ বিগ্রহ বিশাল উঠে আসে শয্যাসুখ ফুঁড়ে দৈত্যাকার রাগের ঝলসে জীবন অধন্য হয়, জীবন বিপর্যস্ত হয় তাসের ঘরের মত খসে…

Read More

Posted in কবিতা Comments Off on যশোধরা রায়চৌধুরীর কবিতা
তেলের রকম সকম – স্বাতী ধর
তেলের রকম সকম – স্বাতী ধর

তেলের রকম সকম স্বাতী ধর, সংগ্রাহকঃ ফীড মিডিয়া তেলে অসম্পৃক্ত চর্বির কথা মনে রাখতে হবে কারণ এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে। যে তেলে স্যাচুরেটেড ফ্যাট ৩৫ শতাংশের নিচে এবং আনস্যাচুরেটেড ফ্যাট ৫০ শতাংশের ওপরে সেই তেল দৈনিক ব্যবহারের জন্য ভালো। উদাহরণস্বরূপ, নারকেল তেল, পাম তেল এবং পাম কার্নেল তেলে পাওয়া যায় বেশি স্যাচুরেটেড ফ্যাট ও ট্র্যান্স ফ্যাট, তাই এই তেলে তথাকথিত “খারাপ” কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, ফলে হার্টে সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আপনার রক্তে যদি কোলেস্টেরল…

Read More

Posted in ইদানীং Comments Off on তেলের রকম সকম – স্বাতী ধর
বেবি ডল – বেকি রুবিসন
বেবি ডল – বেকি রুবিসন

বেবি ডল                (অনুগল্প) বেকি রুবিসন (আমেরিকান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ) র‍্যাগেডি অ্যান সর্বদা আমার মা ছিল না, কিন্তু যখন আমি যখন জন্মেছিলাম তখন ছিল। হ্যালোউইনের এক সপ্তাহ আগে অফিসের এক পার্টিতে, অফিসে নয়, রিচার্ড নিক্সনের বেসমেন্ট অ্যাপার্টমেন্টে আমি যখন আমার জেলিসিক্ত মুঠো দিয়ে তার কমদামি ডেনিম জাম্পারের নিচে আঘাত করি তখন সে চুমুক দিচ্ছিল শার্লি টেম্পলে (শার্লি টেম্পল=অ্যালকোহলহীন এক জাতীয় পানীয়)। আমি গ্রেনাডাইন (গ্রেনাডাইন=ফলের রসযুক্ত এক পানীয়) ঘৃণা করি, কিন্তু…

Read More