প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

মস্তিষ্কে নতুন খোঁজ – স্বাতী ধর
মস্তিষ্কে নতুন খোঁজ – স্বাতী ধর

মস্তিষ্কে নতুন খোঁজ স্বাতী ধর, সংগ্রাহকঃ ফীড মিডিয়া শরীরের অন্যান্য অঙ্গের রহস্য উন্মোচনে বিজ্ঞান বেশ কিছুটা এগোলেও মস্তিষ্ক নিয়ে এখনও অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে। তবে বর্তমান সময়ে নিউরো-ইমেজিং ও আণবিক জীববিদ্যা (মলিকিউলার বায়োলজি) মস্তিষ্ক নিয়ে গবেষণায় অনেকটা সাহায্য করছে। সম্প্রতি এর সাহায্যেই নতুন এক রহস্যের উন্মোচন করলেন একদল গবেষক। সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণাটি মস্তিষ্কের অপেক্ষাকৃত উপেক্ষিত কোষগুলিকে নিয়ে করা হয়। ফলাফল হিসেবে যা জানা গিয়েছে তা বেশ কিছু প্রাথমিক ধারণাকেই ওলটপালট করে দিয়েছে। রচেস্টার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর…

Read More

Posted in অন্যান্য Comments Off on মস্তিষ্কে নতুন খোঁজ – স্বাতী ধর
অজিতা চৌধুরীর কবিতা
অজিতা চৌধুরীর কবিতা

তাগিদ, ভেতরে তাগিদ অজিতা চৌধুরী আয়নায় দেখে গোল্লাছুট খেলা, দুরন্ত দুপুর হেঁটে যেতে একটু ছোঁয়া সামনে যেতে হোঁচট খাওয়া ছোট ছোট সময় স্বজন বন্ধুরা স্থির চিত্র তাগিদ এখনও সময় ঘুরিয়ে আয়নায় দেখি।

Read More

Posted in কবিতা Comments Off on অজিতা চৌধুরীর কবিতা
দেবাশ্রিতা চৌধুরীর কবিতা
দেবাশ্রিতা চৌধুরীর কবিতা

ভালোবাসি দেবাশ্রিতা চৌধুরী পৌষালী হাওয়া ঝিরঝিরে কুয়াশায় সকাল থেকে পাখিটা গুনগুন করছে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি আলুথালু বাসি চুলের গন্ধ ভালোবাসি রাতজাগা দুটি চোখ ভালোবাসি আশ্লেষে ভরা স্মৃতি ভালোবাসি যা কিছু তোমার। সেই থেকে পাখিটা গুনগুন করছে ভালোবাসা মুগ্ধতা ভালোবাসা আকুলতা ভালোবাসা স্তব্ধতা ভালোবাসা বিষণ্ণতা । বেহায়া পাখিটা গুনগুন করে ভালোবাসি ভালোবাসি এক পৃথিবী ভালোবাসি এক আকাশ ভালোবাসি এক সমুদ্র ভালোবাসি এক শূন্যতা ভালোবাসি…

Read More

Posted in কবিতা Comments Off on দেবাশ্রিতা চৌধুরীর কবিতা
যেখানে মেঘ স্পর্শ করে – সমর চক্রবর্তী
যেখানে মেঘ স্পর্শ করে – সমর চক্রবর্তী

যেখানে মেঘ স্পর্শ করে সমর চক্রবর্তী সাপ ও দড়ির মতো জীবনমৃত্যু পরিপূরক। সাপও দোলে – দড়িও । অরণ্যদেবতা (মারাংবুরু) আমাদের হাড়িয়া খাইয়ে, তিরিও অর্থাৎ বাঁশি বাজায়। আর আমরা একদিকে হিংস্র সাপের হাত থেকে মুক্তি পেতে সেই দড়িতে ঝুলে পড়ি। দর্শন ও সিদ্ধান্তে। এই পরিপূরকতা এক সঙ্গীতের মতো — মাতাল এবং ভীতিকর — সুখদু:খে আমৃত্যু টেনে নিয়ে যায়। এভাবে মৃত্যু অস্বীকার করে আশ্রয়কে সোজা বুকে জাপটে ধরি। এর ব্যাকরণ ভুলশুদ্ধ সবসময় বুঝতেও পারি না। এর ব্যখ্যার জন্য আছেন শিরোমণি পণ্ডিত।…

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on যেখানে মেঘ স্পর্শ করে – সমর চক্রবর্তী
সুবিনয় দাসের কবিতা
সুবিনয় দাসের কবিতা

অশ্রু জল সুবিনয় দাস চেওনা যেতে, যেতে হবে          কি কথা আছে ? ভেবে দেখো আমি কত কাছে, সবুজে সমারোহে, যথেষ্ট লোভে অনুতাপে, অশ্রু জলে। তক্ষুনি সুবিনয় দাস তখনই বাড়িয়েছি স্বর গলার, ক্ষয়         কেশে, উস্তাদ চলে যাই কোমায়, ভেবেছি ফস করে জ্বালাবো দেশলাই কাঠি, সটান বাপধন বারুদে মরি, তখনই

Read More

Posted in কবিতা Comments Off on সুবিনয় দাসের কবিতা
সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

কবিতা শিক্ষা সমর চক্রবর্তী দূরে কেনো দাঁড়িয়ে থাকবি ? কবিতার আসরে, তোকে কেউ ডাকুক না ডাকুক সোজা সামনে এসে বসবি। কোন মাস্টারের মতো নয় কিন্তু! যদিও আমিও এক মাস্টার। তোদের সাথে ঘুরে ঘুরে শিক্ষা গ্রহণ করি ।

Read More

Posted in কবিতা Comments Off on সমর চক্রবর্তীর কবিতা
গান গাওয়া পাথর – ভাসিল বাইকোভ
গান গাওয়া পাথর – ভাসিল বাইকোভ

গান গাওয়া পাথর ভাসিল বাইকোভ                (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ সদানন্দ সিংহ) আমি পাশের দ্বীপের চারপাশে হেঁটেছি, মাঠের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছি এবং খাড়া ডান পাড় ধরে দৌড়েছি। সেখানে উজ্জ্বল বসন্তের সূর্যালোক পৃথিবীকে প্লাবিত করেছে, সেখানকার নদীটি তীক্ষ্ণ সোনালি তারার মতো ঝলমল করছে, স্বচ্ছ বাতাস উষ্ণ এবং সদ্য চাষ করা মাঠের উপরে কম্পন ধরাচ্ছে যেখানে কিছু সাদা-চঞ্চুযুক্ত রুক পাখিরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং ব্যাঙগুলি সবুজ রঙে আচ্ছাদিত পুকুরে ঘ্যাঙরঘ্যাং করে ডেকে…

Read More

ডিজিটাল কয়েন – সদানন্দ সিংহ
ডিজিটাল কয়েন – সদানন্দ সিংহ

ডিজিটাল কয়েন সদানন্দ সিংহ ক্রিপ্টোকারেন্সি কি, ডিজিটাল কয়েন কি – এইসব প্রশ্ন যখন সামনে আসে তখন পাশাপাশি আরেকটা প্রশ্ন এসে পড়ে, সেটা হল বিটকয়েন কি। কারণ বিটকয়েনের নাম এখন বেশির ভাগ লোকই জানে, কিন্তু সেটা কি এবং কীভাবে সেটা কাজ করে – এটা অনেকেই জানেন না। সোজা কথায় বলা যায়, ক্রিপ্টোকারেন্সি হল এক বেসরকারিভাবে উদ্ভূত ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা কিংবা মুদ্রার মতন সম্পদ যা কম্পিউটারের নেটওয়ার্কের সাহায্যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং এক ব্যক্তির একাউন্ট থেকে আরেক ব্যক্তির একাউন্টে…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

রাস্তা খোলা রাখুন সনজিৎ বণিক দরজাটা বন্ধ রাখুন আকাশের নীচে দাঁড়িয়ে চুপচাপ খুঁজে নিন অন্ধকার তামাশা আর কবিতা রহস্য, ঘরের ভেতর কারা কারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত তাদের খুঁজে বের করার সময় এখন, ভালোবাসার পথগুলো কোন রাস্তার আশপাশ দিয়ে দিগন্ত পেরিয়ে চলে গেছে দূরে পায়নি টের কেউই। মনের দরজাটা খুলে দিন ভাবনার ভেতর জাগিয়ে তুলুন বেঁচে থাকার অধিকার ও স্বপ্ন মায়াজাল।

Read More

Posted in কবিতা Comments Off on সনজিৎ বণিকের কবিতা
হাঁপানি বা অ্যাজমা – স্বাতী ধর
হাঁপানি বা অ্যাজমা – স্বাতী ধর

হাঁপানি বা অ্যাজমা স্বাতী ধর, সংগ্রাহকঃ ফীড মিডিয়া অ্যাজমা। অসুখটির সঙ্গে আমরা এখন বেশ পরিচিত। বিশেষত যখন ঋতু পরিবর্তন হয়, সেই সময় অ্যাজ়মা প্রকোপ বাড়ায়। অনেকেরই ছোট বেলা থেকেই মাথাচাড়া দেয় এই অসুখ, কারও ক্ষেত্রে আবার বিষয়টি জিনগত। অ্যাজ়মা মূলত একটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা সৃষ্টিকারী অসুখ। অ্যাজ়মাকে চলিত কথায় বলা হয় হাঁপানি । অনেক সময় এমন একটি অবস্থা তৈরি হয়, যখন শ্বাসনালী সরু হয়ে যায়, শ্বাসনালীর দেওয়াল ফুলে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা জমা হয়। এই অবস্থায় শ্বাস নেওয়া কঠিন হয়ে…

Read More

Posted in অন্যান্য Comments Off on হাঁপানি বা অ্যাজমা – স্বাতী ধর