প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

পনের মিনিটের রেসিপি – স্বাতী ধর
পনের মিনিটের রেসিপি – স্বাতী ধর

পনের মিনিটের রেসিপি স্বাতী ধর, সংগ্রাহকঃ ফীড মিডিয়া প্রতিদিনের কর্মব্যস্ত এই জীবনে আমাদের অনেক কিছুই যেন বাকি থেকে যায়। খাওয়া-দাওয়াও হয়ে যায় টুকটাক। বাড়ি ফিরেও বাড়তি কিছু করতে ইচ্ছে হয় না। বেশির ভাগ সময়ই হয়তো বাইরের খাবার খেয়ে কাটাতে হচ্ছে। এই অবস্থায় যদি নিজেই চটপ্ট ১৫ মিনিটে একটা খাবার বানিয়ে ফেলতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এইরকম নিজে বানানো যায় কিছু খাবারের সন্ধান রইল এখানে। তাড়াতাড়ি সেরে ফেলা যাবে রান্না। আর খেতেও হবে সুস্বাদু। আর তা…

Read More

Posted in ইদানীং Comments Off on পনের মিনিটের রেসিপি – স্বাতী ধর
সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

তোমাকেই নিবারণ সদানন্দ সিংহ ওহে নিবারণ, তোমাকেই বলছি। শোনো। নির্বাসিত সুড়ঙ্গের মাঝে যে তক্ষকটি আজ রতিক্লান্ত সে তোমারই সমগোত্রীয়, জেনে রেখো। তোমার অংশুমান ঠোঁটেই ঝুলে থাকে কামুক বারোমাস্যা। আর চোরাগুপ্তা যে ঠিকানায় তোমার নিখাদ বিশ্বাস তা পিতৃহন্তারক। তোমারই বুকের এক অন্তিম বাগিচায় বুনো হাঁসের রক্ত গলে গলে আজ জলো হয়, তবু উল্লাসপ্রিয় হে তাতে কি সংগোপনে, কি অভিমানে, কি বাষ্পায়নে তোমারই সর্বস্বান্ত রাত ক্রমশ বেড়ে যায়। আর পৃথুলা দিবসের ছায়ায় সংগঠিত বজ্রপাত নাকি বীর্যপাত, কীট-সমুদ্রে এ কেমন পাল তোলা…

Read More

বলাই দের ছড়া
বলাই দের ছড়া

বেচু চাচা বলাই দে বাটপারি তে টেক্কা দেন আমার বেচু চাচা, কথা বলায় মুন্সীয়ানা শব্দ বাছা বাছা! এইতো হাসেন এইতো কাঁদেন দেখার মতো দৃশ্য, কী আছে তাঁর কীইবা আছে ফকির, বড় নিঃস্ব। পা রাখেন এই মাটিতে মন যে উচাটন, বেরিয়ে পড়েন মর্জিমাফিক আজব দৃশ্যায়ন! যেথায় যেমন সেথায় তেমন ফেলেন জলে জাল, আবির্ভাব এই ভুবনে তিনি, দীন আর কাঙাল। বাঁচেন তিনি, বেঁচে থাকেন শুধুই নিজের শর্তে, ভোগের রাজা, সম্ভোগেরও আছেন বেঁচে বর্তে! ‘দেখো আমায়,আমায় দেখো দেখো বিশ্বরূপ’, মঞ্চে তিনি দাপিয়ে…

Read More

Posted in ছড়া Comments Off on বলাই দের ছড়া
আত্মপ্রশংসা – শুভেশ চৌধুরী
আত্মপ্রশংসা – শুভেশ চৌধুরী

আত্মপ্রশংসা শুভেশ চৌধুরী আত্মপ্রশংসা শুনতে অনেকেই খুব ভালোবাসেন অনেকে আবার বাসেন না। যারা সবসময় কাজের মধ‍্যে ডুবে থাকেন তাদের নিন্দা প্রশংসা শোনার অবকাশ থাকে না। সূর্যের একটি আপ্তবাক্য আছে, আমি নিয়ম করে উদিত হবো নিয়ম করেই অস্ত যাইবো মেঘ দিয়ে ঢাকা পড়লে আবার কিছুক্ষণ পর হেসে উঠবো খুব কম সময়ই আমি বিমর্ষ থাকি। সূর্যের যেমন বহু সূর্যের পিদিম জ্বালানোর কাজ আছে স্বাভাবিক, তার সময়ের বহু মূল্য, নিন্দে বা প্রশংসা শুনে থমকে যাওয়ার সময় নেই তেমনি কোনো কর্মীরও থেমে থাকার…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

যারা ভালোবাসে শুভেশ চৌধুরী এক শুধু গোত্তা খায় আকাশে একসময় প্রাণের সাথে প্রাণ জড়িয়ে যায় ভোকাট্টাও হয় প্রপাত ধরণীতলও হয় ভালোবেসে দুই ভালোবাসলে ভোল পাল্টে যায় সুশ্রী সুন্দর হয় সহসা রাগও করেনা মনে মনে সুর খেলা করে সে যে ভালোবাসে তিন যারা ভালোবাসে তাহারা শাস্তিপ্রাপ্তও হয় ভালোবাসলে অন‍্যায় সহ‍্য হয় না ইহাই তাহাদের অপরাধ চার ভালোবেসে অনেকেই মরে যায় ভালোবাসাই যে মরা প্রেমে ধরা শুভেশ চৌধুরী কি ধরবো তা জানি কি ধরবো না তাও জানি আগে ছাগল ছিলাম এখন…

Read More

Posted in কবিতা Comments Off on শুভেশ চৌধুরীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

রোদ নিয়ে অভিজিৎ চক্রবর্তী রোদ। রোদের ভেতর জবা ফুল। জবা বললেই মনে আসে লাল রঙ। বিপ্লব। অথচ জবা এখন নানান রঙের। সূর্যেরই সব রঙ। সূর্যেরই সব জবা। সূর্যের সাতটি ঘোড়া একদিন এসে দাঁড়ায় আমার উঠোনে। একটি ঘোড়ার পেট ফাটা। একটি ঘোড়া কানা। একটির লেজ নেই। একটি কেশরছেঁড়া। প্রতিটি ঘোড়ারই কিছু না কিছু বিচ্যুতি আমাকে অবাক করে। আরোহীও উধাও। এই পরিণতি স্বাভাবিক কী না জানি না। আমি ছায়ার ভেতর বসে ভাবি, বিগত দিনের কাহিনি। নীল আকাশ। ঝকঝকে গাছ। এমনকি পাখির…

Read More

Posted in কবিতা Comments Off on অভিজিৎ চক্রবর্তীর কবিতা
বৈদূর্য্য সরকারের কবিতা
বৈদূর্য্য সরকারের কবিতা

মোচ্ছব বৈদূর্য্য সরকার আয়োজকের নানারকম ছক থাকে, মারপ্যাঁচে বাধ্য তরুণ কবির পাশে মধ্যবয়স্ক ললনা সম্মানীয় বুড়ো কবি এবং দলদাস সঞ্চালক… সবাই মিলেই তৈরি একটা প্রক্রিয়া, যার দ্বারা যোগ্যকে ক্রমশ অনভিপ্রেত গুজবে কোণঠাসা করে ফেলা, কমিউনে শুরু হয় ভূতের কেত্তন! আমার কতজন্মের সাধ ছিল গোটা বাংলায় ঘুরে ঘুরে কবিগান কিংবা যাত্রাপালা ধরনের কিছু পুরনো উপন্যাসের ধাঁচে, জীবনের টানে। চারদিকে বিনামূল্যের কবিতা উৎসব দেখে কেন যেন আজকাল হাসি পায়, যেখানে শুধুই বিনোদন, সাবেক ‘কবি’ কীভাবে জোটাবে খোরাকি!

Read More

Posted in কবিতা Comments Off on বৈদূর্য্য সরকারের কবিতা
উত্তরণের পথে – ডঃ নিতাই ভট্টাচার্য্য
উত্তরণের পথে – ডঃ নিতাই ভট্টাচার্য্য

উত্তরণের পথে     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — মা ডাক শুনে চমকে ওঠে সুরমা। তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে কৃপানন্দ। অবাক হয় সুরমা। বলে, তুমি আবার কষ্ট করে এলে কেনো মহারাজ? পর পর তিন রাত ঘুম হয়নি সুরমার। হরপ্রসাদের বেডে বসেই রাত কাটিয়েছে। স্বামী অসুস্থ। একরাশ উদ্বেগ ছায়াসঙ্গী। দুপুর বেলায় নার্সিংহোমের রিসেপশনে বসে ছিল সুরমা। দুশ্চিন্তা নিয়ে আসে তন্দ্রা। ভারী হয়ে ওঠে দুচোখের পাতা। তন্দ্রা ভঙ্গ হয় কৃপানন্দের ডাক শুনে। সুরমার পায়ে হাত দিয়ে প্রণাম করে কৃপানন্দ। থাক থাক এখানে…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on উত্তরণের পথে – ডঃ নিতাই ভট্টাচার্য্য
সমস্যা – ব্রতীন বসু
সমস্যা – ব্রতীন বসু

সমস্যা     (অনুগল্প) ব্রতীন বসু কি কেন কেন করছেন? বললাম তো ইউ আর ফায়ারাড। দুদিন বাদে ফাইনাল সেটেলমেন্ট নিয়ে যাবেন। মাসের শেষ শুক্রবার। চাকরিটা চলে গেল। বাড়ি ফেরার সময় নর্দমায় পড়ে গিয়ে প্যন্টের হাঁটুর কাছটা ছিঁড়ে গেল। ফিরে শুনলাম পোশা টিয়াপাখিটা দেহ রেখেছে। ছেলে স্কুল স্কুল থেকে ফিরে মুখ গোমড়া করে বসে আছে। ক্লাসে কথা বলছিল একশো টাকা ফাইন করেছে। ফাইনের টাকা দিতে গিয়ে দেখি মনিব্যাগটা নেই, হয়ত নালায় ফেলে এসেছি। খুব কিছু ছিল না তাতে,তবু লাইসেন্স কিছু ব্যাংকের…

Read More

বুক পকেট — সমিত রায় চৌধুরী
বুক পকেট — সমিত রায় চৌধুরী

বুক পকেট           (অনুগল্প) সমিত রায় চৌধুরী মহেশের দেহ ও মন সকাল থেকেই নিস্তেজ। কাল সন্ধ্যায় তার আবেগ নিয়ন্ত্রণ হারিয়েছিল। পুরো মাসটা পাঁচশ টাকার তাজা নোটটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল। প্রতিদিন অফিস যাওয়ার সময় পকেটে পুরে রাখতো আর রাত্রিরে বিছানার বালিশের নিচে। এইটা তার সারা বছরের অভ্যাস। মাসের প্রথম মাইনে পাওয়ার পর বাজেট অনুসারে সব খরচাপাতি ও বিলি বাট্টা করে এই পাঁচশ টাকা তার হাত খরচ হিসেবে নিজের কাছে রাখত। ভালো মাইনে পেলেও এইটা তার…

Read More

Posted in অনুগল্প Comments Off on বুক পকেট — সমিত রায় চৌধুরী