প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

পরশ – সুদীপ ঘোষাল
পরশ – সুদীপ ঘোষাল

পরশ      (অনুগল্প) সুদীপ ঘোষাল দাদুর বাবার লাঠি। যত্ন করে তুলে রাখা আছে বাঙ্কে। কার জন্য? বৃদ্ধ আমার জন্য। কত সুখস্মৃতি জড়িয়ে লাঠির অঙ্গ প্রত্যঙ্গে। দাদামশাই লাঠি ধরে পথ চলতেন। লাঠিকে বলতেন, বাবা ভাল করে ধরে রাখিস। ফেলে দিস না এই বুড়ো বয়সে। কোমর ভেঙে যাবে তাহলে। বিশ্বস্ত লাঠি তার দায়িত্ব পালন করেছে পলে পলে। এবার তার নাতির পালা। নাতি বয়স বাড়লেই পাবে তিনপুরুষের পরশ…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

বাসস্থান সদানন্দ সিংহ তুমি এলে আমি খুশি হয়ে বললাম, বসো তুমি বসলে আমি শুদ্ধমনে বললাম, খেয়ে যেয়ো তুমি খেলে আমি মুক্তমনে বললাম, থেকে যাও তুমি থেকে গেলে বছরের পর বছর দশকের পর দশক তারপর একদিন তুমি বললে, থেকে যাও হ্যাঁ থেকে যাও, কেবল তোমার খাটে

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

হেইয়ো ভাই সদানন্দ সিংহ চ আকার চা ট আকার টা চা-আ-আ-আ টা। হেইয়ো ভাই বাঘের মাথায় দিলাম চাটা। কঁ আকার কাঁ ট আকার টা কাঁ-আ-আ-আ টা। হেইয়ো ভাই যমের দুয়ারে দিলাম কাঁটা। ঝঁ আকার ঝাঁ ট আকার টা ঝাঁ-আ-আ-আ টা। হেইয়ো ভাই ভূতের টাকে দিলাম ঝাঁটা।

Read More

অ্যাডভান্টেজ আনম্যারেড দেশপ্রেমী – ডঃ নিতাই ভট্টাচার্য্য
অ্যাডভান্টেজ আনম্যারেড দেশপ্রেমী – ডঃ নিতাই ভট্টাচার্য্য

অ্যাডভান্টেজ আনম্যারেড দেশপ্রেমী    (রম্যরচনা) ডঃ নিতাই ভট্টাচার্য্য গল্প লিখেছে নীলুদা। নায়ক কোন এক রামচন্দ্র। দেশপ্রেমী। অবিবাহিত। দেশই তার ধ্যান, জ্ঞান। এবং যৌবনও। দেশকে ভালোবাসে প্রাণ দিয়ে। প্রচুর স্ট্রাগল করে গ্রাম থেকে উঠে এসেছে রাজপথে। গল্পে তেমনই আছে। ছেলেবেলায় রামচন্দ্র স্বপ্ন দেখত স্বপ্নের মতো দেশ তৈরি করবে। সময়ের সঙ্গে সঙ্গে রামচন্দ্রের নাম ছড়িয়ে পড়ে দেশবাসীর মুখে মুখে। সারা দেশ জুড়ে তৈরি হয়েছে তার স্বচ্ছ ইমেজ। রামচন্দ্রের নামে পথে নামে দেশবাসী, তার কথা শুনে দেয় তালি। কখনও শঙ্খ, কখনও বাজায়…

Read More

Posted in অন্যান্য Comments Off on অ্যাডভান্টেজ আনম্যারেড দেশপ্রেমী – ডঃ নিতাই ভট্টাচার্য্য
পুরিঃ পর্যটকের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে – প্রভাত কুমার সিংহল
পুরিঃ পর্যটকের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে – প্রভাত কুমার সিংহল

পুরিঃ পর্যটকের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে প্রভাত কুমার সিংহল  পুরি নামক স্থানে জগন্নাথজির একটি বিশাল এবং প্রাচীন শৈল্পিক মন্দির রয়েছে। এই মন্দিরের কারণেই পুরিকে জগন্নাথপুরি বলা হয়। মন্দিরটি কলিঙ্গ রাজা অনন্তবর্মণ দ্বারা নির্মিত এবং ১১৭৪ সালে অনঙ্গ ভীমদেব দ্বারা সংস্কার করা হয়েছিল। ভারতের অনেক পর্যটন স্থানে, উড়িষ্যা রাজ্যের জগন্নাথপুরি এবং আশেপাশের পর্যটন স্থানগুলিতে ভ্রমণ করে আমরা বলতে পারি যে এটি শুধুমাত্র একটি ধর্মীয় ভ্রমণ নয়, বিনোদনেও পূর্ণ। আমরা জগন্নাথপুরির সুন্দর এবং বিশাল সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করি।…

Read More

Posted in ভ্রমণ Comments Off on পুরিঃ পর্যটকের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে – প্রভাত কুমার সিংহল
আত্ম অনুসন্ধান – অজিতা চৌধুরী
আত্ম অনুসন্ধান – অজিতা চৌধুরী

আত্ম অনুসন্ধান অজিতা চৌধুরী চলমান সময়ের প্রভাব আচরণ কে গতিশীলকরতে পারে না, কিন্তু মননে তীব্র অভিঘাত যা নক্ষত্র বলয় থেকে দলছুট তারকার মতো। কবি হোন, বা লেখক হোন তাকে ও এই গতি তৎপর করে। অর্থাৎ লেখার বিষয়প্রকাশ ভঙ্গির রূপান্তর ঘটে। নিজের জগতের সঙ্গে বহমান সময়ের মেল বন্ধন হয়। অতীতের সঙ্গে বর্তমানের লড়াই কবি লেখক কে পরিণত করে। এই প্রক্রিয়া সচল থাকলে সৃষ্টি কখনো হারিয়ে যায়না। মননে তীব্র অভিঘাত সৃষ্টি করে।

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on আত্ম অনুসন্ধান – অজিতা চৌধুরী
হর্ষবর্ধনের স্বদেশীয়ানা – সদানন্দ সিংহ
হর্ষবর্ধনের স্বদেশীয়ানা – সদানন্দ সিংহ

হর্ষবর্ধনের স্বদেশীয়ানা      (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ মা আমাকে চা পাতা কেনার জন্যে দোকানে পাঠিয়েছিলেন। আমি বুড়োর মুদি দোকানে ঢুকে দাঁড়িয়ে আছি তাই। আমার সামনে তিনজন ক্রেতা। এইসময় টের পেলাম কেউ আমার কাঁধে হাত রেখেছে। পেছনে তাকালাম। দেখলাম আমার পিছেই গোবর্ধনদা। হেসে গোবর্ধনদা বললেন, দাদার জন্যে সাগুদানা নেবো। উত্তরে বললাম, আমার ঠাকুর্দাও খেতেন। একাদশীর দিনে। গোবর্ধনদার উত্তর শুনলাম, না না, দাদা একাদশী করে না। দাদা স্বদেশী করে। কথাটা শুনে আশ্চর্য হইয়ে বললাম, স্বদেশী! কী করে করেন? — সাগুদানা…

Read More

পুনুবুড়ির কিস্যা – বিজয়া দেব
পুনুবুড়ির কিস্যা – বিজয়া দেব

পুনুবুড়ির কিস্যা        (ছোটোগল্প) বিজয়া দেব নাম তাঁর প্রণতি। তরুণী বন্ধু দোলার কাছে তিনি পুনুবুড়ি। বয়েস উনআশি। ঘরে ঘরে যেসব অত্যাধুনিক গল্প তৈরি হচ্ছে নিয়ত, পুনুবুড়ির সেই একই গল্প, ছেলে বিদেশে আর তিনি একা বাড়ি আগলে থাকেন। তাঁকে অনেক বলেও বৃদ্ধাশ্রমে পাঠাতে পারেনি বিদেশের ছেলে। তিনি তাঁর এই পুরোনো বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ঘরের ভেতর এক বুদ্ধ মূর্তি টাঙানো, একে মুছে সাফ করেন রোজ রোজ। কী এক অজানা আকর্ষণ এই মূর্তিতে তিনি জানেন না। দ্বিতীয় আকর্ষণ…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on পুনুবুড়ির কিস্যা – বিজয়া দেব
চালক – সুদীপ ঘোষাল
চালক – সুদীপ ঘোষাল

চালক          (ছোটোগল্প) সুদীপ ঘোষাল অনিল আর বিমল একই স্কুলের শিক্ষক। একই স্কুলে চাকরি করার দরুন তারা দুজনে একসঙ্গে স্কুলে যায় মোটর সাইকেলে। একটা মোটর সাইকেলে চেপে যায়। বিমল চালায় আর অনিল পিছনে বসে থাকে। বিমল গাড়ি চালানোর সময় মাঝে মাঝে ঢুলতে থাকে। গাড়ির গতি কমে যায়। অনিল মিটার রিডিং এ দেখে কাঁটা কুড়ির ঘরে নেমে গেছে। অনিল বিমলের পিঠে হাত বুলোয় তাকে জাগানোর জন্য। অনিল জানে, কলিগরা কখনও বন্ধু হয় না। হলেও কোটিতে গুটি। বিমল…

Read More

বলাই দের ছড়া
বলাই দের ছড়া

সামান্য’টা বলাই দে সামান্যের মালিক জানেন হারানোর দুঃখটাকে, যাদের আছে অঢেল অঢেল তাদের কী সে দুঃখ থাকে? জড়ো যে হয় সামান্য’টা ঝড় বাদলে রোদে পুড়ে, মনের ভিতর ভিন্ন ভুবন ঠাঁই মেলে তায় ঘূর্ণিঝড়ে। যাদের আছে অনেক অনেক জীবন কাটায় হেলাফেলায়, রং বেরঙের ফানুস উড়ায় মত্ত সদাই আজব খেলায়। সামান্যের মালিক যিনি সামান্যটা’ই অসামান্য, যত্নে রাখে পরম পাখি বেঁচে থাকে তারই জন্য। দিনের পরে বছর ফুরায় সামান্যতেই বাঁচতে শেখে, এইটুকুতেই ধন্য যে হয় এরই আলোয় পৃথ্বী দেখে। সামান্যের ভার অসামান্য…

Read More

Posted in ছড়া Comments Off on বলাই দের ছড়া