প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

১৪ই ফেব্রুয়ারি – শুভাশিস চৌধুরী
১৪ই ফেব্রুয়ারি – শুভাশিস চৌধুরী

১৪ই ফেব্রুয়ারি             (অণুগল্প) শুভাশিস চৌধুরী — ওমা! এ কী তুমি? — চিনতে পেরেছো তাহলে। — কোথায় যাবে? — কোলকাতা। — তুমি? — দিল্লি। — শুনেছি, অনেক বড় চাকরি কর। — তুমি সংসার করছো? — এ ছাড়া কী করব? — তা ছেলে মেয়ে? — একটাই ছেলে। — গান করে? — না। সফটওয়্যার। — এ দেশেই? — না। কোরিয়ায়। — আর নিখিলেশ? — আছে। নিজের মতোই। — তোমার গান? — গাই। একলা ঘরে। — নিখিলেশ শোনে?…

Read More

Posted in অনুগল্প Comments Off on ১৪ই ফেব্রুয়ারি – শুভাশিস চৌধুরী
সংকীর্ণতার ঊর্ধ্বে – শুভেশ চৌধুরী
সংকীর্ণতার ঊর্ধ্বে – শুভেশ চৌধুরী

সংকীর্ণতার ঊর্ধ্বে শুভেশ চৌধুরী সংকীর্ণ এক মানসিকতা থেকে মুক্তির এক চেষ্টা আমার ছিল আজও আছে। আজও যখন মনে কোন কিছুকে সমমর্যাদায় অধিষ্ঠিত করতে পারি না তখনই মনের ভেতর থেকে পাপ পাপ বলে ডেকে ওঠে বিবেক আমি জানি প্রত্যেকেই নিজের অবস্থান টিকে ঠিক রেখে চলা ফেরা করেন যেমন একজন গোলকিপার কে নিজস্ব গোল পোস্ট টিকে রক্ষা করতে হয় ও এর বাইরে কথা বলতে গেলে সে হবে আমার মিথ্যাচার তাই বলে কি ভিন্নতা কে গলায় জড়িয়ে ধরবো না ইহা যেন না…

Read More

Posted in মুক্তগদ্য Comments Off on সংকীর্ণতার ঊর্ধ্বে – শুভেশ চৌধুরী
শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

আনন্দ ও ব্যথা শুভেশ চৌধুরী ভালোবাসি অল্প ভালোবাসি অল্প খাবার হোক বা বাসি খাবার ভালোবাসি অল্প ভালোবাসি অল্প স্পর্শ হোক বা ভালোবাসা ভালোবাসি লেখা, বেশি ভালোবাসি লেখা, অনেক তোমার বা আমার ভালোবাসি ছবি ভালোবাসি ছবি যা আঁকা হয় তোমার বা আমার ভালোবাসি সঙ্গীত আমার, অল্প তোমার সঙ্গীত বেশি ভালোবাসি হৃদয়ের বেদনা সেখানে ভুলি ভালোবাসি নাচ তোমার আমার ও নাচতে ভালো লাগে পানপাত্র উছলে পরে জোছনা সারা মুখে ভালোবাসি না রক্তক্ষয় ভালোবাসি না রক্তক্ষয় ভালোবাসি না স্বাধীনতা হরণের কোন উল্লাস

Read More

Posted in কবিতা Comments Off on শুভেশ চৌধুরীর কবিতা
সাঁওতালদের বাপলা মিলন বিবাহ – সমর চক্রবর্তী
সাঁওতালদের বাপলা মিলন বিবাহ – সমর চক্রবর্তী

সাঁওতালদের বাপলা মিলন বিবাহ সমর চক্রবর্তী আমি জেনে গেছি, সাঁওতালদের বাপলা কথার অর্থ বিবাহ। মানে নারী পুরুষের মিলন। আকাশে সুর্যের উঠা আর চাঁদ ডুবে যাওয়ার ঠিক সন্ধিক্ষণে (ভাবনার চুড়ান্ত বিস্ফোরণে) যেভাবে ধনুক আর তীরের মিলন হয় — সমস্ত অপ্রাপ্তিকে নিশানাবিদ্ধ করতে, পুর্বপুরুষ থেকে উত্তর পুরুষে যেভাবে তেল-হলুদে রাঙিয়ে উদ্বুদ্ধ করা হয় মাদলের উদ্দাম তালে –। গোটা জাতি গোষ্ঠী — মহাজাতির শাখা সমুহ, যেখানে কোমরে হাত রেখে ঝড়ের মতো নাচে — গানে শপথ নেয়, ঐক্যবদ্ধ হয়ে বলে — “……… বেলতলে…

Read More

Posted in অন্যান্য Comments Off on সাঁওতালদের বাপলা মিলন বিবাহ – সমর চক্রবর্তী
দেবারতি দের কবিতা
দেবারতি দের কবিতা

ক্ষতের পদাবলী দেবারতি দে ১. যদিও ঔচিত্যকে ঝুলিয়ে রাখি গাছের সর্বোচ্চ ডালে তবুও জুতোর বাক্স যখন পুতুলের সুখী গৃহকোণ তখন ঘোমটাহীনা কলমকেই নির্দ্বিধায় বের করি সুধীমহলে। ২. আমার পাঁজর হাতড়ে কৃত্রিম আকাশের ব্যান্ডেজ খুলে উড়িয়ে দিই নীরোগ ইচ্ছে তুমি ফালতু কবিতা বলে ছিঁড়ে কুটিকুটি কর। ৩. তোমার কাছে থাক পুনর্মুদ্রিত জমায়েত রোদ আর আমার কাছে – আগুনখেকো ক্ষতের পদাবলী।

Read More

Posted in কবিতা Comments Off on দেবারতি দের কবিতা
ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

তুমি, আমি আর ফুলগাছ ব্রতীন বসু মনে পড়ে, তুমি আমি আর একটা ফুলগাছ কি সুন্দর থাকতাম একসাথে একটা ঘর আর এক চিলতে বারান্দায় তারপর একদিন রোদ ছায়া আর বৃষ্টির পর ফুল ফুটলো গাছটায় কি আনন্দ আমাদের তুমি আমি বৃষ্টি আর রং। তুমি আমি আর ফু্লগাছ। তারপর একদিন কাউকে না বলে ফুলটা শুকিয়ে গেল আর হল না ফুল, গাছটায় সবুজ পাতা আসতো প্রত্যেক বছর কিন্তু ফুল আর আসতো না। তুমি বুঝতে আমি কি চাই আমি বুঝতাম তোমার ফুল আসার অপেক্ষা,…

Read More

Posted in কবিতা Comments Off on ব্রতীন বসুর কবিতা
অবতার অবতরণ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
অবতার অবতরণ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

অবতার অবতরণ      (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য …অবশেষে মানুষ শুয়োর হলো। লম্বা শ্বাস নিয়ে নীলুদা থামলো। গল্পের খাতা থেকে চোখ তুলেছে। চাউনিতে তৃপ্তির আভাস। নীলুদা খুব খুশি হয়েছে। বল, কেমন লাগলো? হাসিভেজা দৃষ্টি আমার দিকে। আমি ব্যস্ত সামলাতে নিজেকে। তখনো নিজেকে সামলে উঠতে পারিনি। মানে এমন কথা তো আগে শুনিনি। ‘মানুষ শুয়োর হয়ে গেলো!’ আর আমার কেমন যেনো সব ঘেঁটে গেলো। গল্পে কিন্তু তেমনই লিখেছে নীলুদা। এইমাত্র শুনলাম সেই কথা। শেষ লাইনটা শুনে আমার বিচার বুদ্ধি ধাঁ। বুকে…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on অবতার অবতরণ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

পাঠমগ্ন-ঋষি রওশন রুবী আমাদের দেখা হওয়ার দরকার ছিল আমাকে আপনার কড়ে আঙুল থেকে খুলে নিতে হতো রেণুর মতন দুঃখবোধ পারিনি বলেই সীমাহীন আর্তনাদ ভেতরে ভেতরে বুদবুদ তুলে নদী তারপর বঙ্গোপসাগর সিন্ধু হয়ে সমুদ্র যেতে যেতে শেকড় বাকল পত্রপল্লবে- লিখেছে যা সেই ইতিহাস দূর্বাও জানে উপত্যকা খুঁটে খুঁজেছি বন্ধুর মাটির দেহ – পাইনি, জোছনা ভেজা রাত নিভে গেলে যে মদির আলো তাতে খুঁজেছি এক ভক্তের উড়াল কথন – পাইনি তাঁতালো রোদের চাতালে তন্নতন্ন করে খুঁজেছি – পাইনি অথচ আপনি নাকি…

Read More

Posted in কবিতা Comments Off on রওশন রুবীর কবিতা
আবদুল হকের কবিতা
আবদুল হকের কবিতা

একই রকম আবদুল হক সবকিছু লুটপাট হয়ে গেলে তুমি ভিন্ন কোন অবসরে গেও গান অচিন কোন সুরে যেন জেগে ওঠে মৃত প্রাণ সবকিছু সৎকার হয়ে গেলেও কিছু বাকী রয়ে যায় উদ্বাস্তু জীবনের প্রেম খুঁটে নেয় সম্ভাবনার দোলাচল প্রেম ফিরে আসে তার ক্রমাগত স্বাভাবিকতায় প্রথাগত সুখ স্বপ্নের পর্দা সরিয়ে ঢুকে পড়ো হাট খোলা দরজার ভেতর দেখবে তোমার জন্য অপেক্ষায় অজস্র মৌমাছির দল

Read More

Posted in কবিতা Comments Off on আবদুল হকের কবিতা
লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা
লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা

স্বমেহনে বেদুইন বাজে লক্ষ্মীকান্ত মণ্ডল স্বীকার করছি গ্রীষ্মের ঝাঁঝালো গন্ধের সাথে কিছু ডালপালা ছেঁটে দেওয়ার জন্য দায়ী আমি, যদিও নিভৃত ছিলাম – ভুল বানানের দিকে যেতে যেতে নার্ভের ব্যথার উপর বিষ আঙুল চেপে তাকিয়ে ছিলাম রাধাচূড়ার দিকে, তবু প্রতিটি সন্ধিক্ষণে অস্থি আর লিগামেন্ট স্বমেহনে বেদুইন বাজে – তুমি কী চেয়েছিলে – উঁকি দেওয়া দিবাকরের রং মিশে যাক অপেক্ষারত পাখিটির বুকে – অন্ধ করো নীহারের নিঃশব্দ পতন – ময়নাতদন্ত নিয়ে অদূর অন্দরে শেয়াল ডাকে নীল ভাঁটফুল লক্ষ্মীকান্ত মণ্ডল চুপচাপ বসে…

Read More

Posted in কবিতা Comments Off on লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা