প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

সাফল্য সুদীপ ঘোষাল দুঃখগুলো মাটির ভাঁড়ে জমিয়ে রাখি কষ্টগুলো একটা একটা করে ঝরে পড়ে শরীরের সৈকতে ভালবেসে তুলে রাখি তাকে অনিশ্চিত দুপুরে জমানো কষ্ট আর দুঃখ বেঁচে তৈরি করি ভাড়াটে সকাল কিছুদিন পরে হৃদয় ব্যাঙ্ক থেকে ধার নিই দুমুঠো শান্তি তৈরি হয় প্রেমের জাহাজবাড়ি রুটি তরকারি খাই ভালবাসা ও কষ্টের সাজানো থালায় নিরাশার আকাশে জেগে ওঠে ধীরে সোনার ফসল সাফল্যের চাঁদ হাসে কুটিরে দীর্ঘ অমাবস্যার অবসানে মাটির ভাঁড়ের সুখ এবার উপচে পড়ে আষাঢ় মাটিতে… একতারার কান্না সুদীপ ঘোষাল তুমি…

Read More

Posted in কবিতা Comments Off on সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা
সুদীপ্ত বিশ্বাসের কবিতা

ধর্ম সুদীপ্ত বিশ্বাস ১. ধর্মকে আমি সেদিন মানবো যেদিন মুসলমান শিশু খৎনা করা অবস্থাতেই জন্মাবে। ধর্মকে আমি সেদিন মানবো যেদিন হিন্দু শিশু টিকি নিয়ে জন্মাবে। ধর্মকে আমি সেদিন মানবো যেদিন দাড়ি শুধু মুসলমানদেরই গজাবে। ধর্মকে আমি সেদিন মানবো যেদিন রক্তের রঙ আলাদা হয়ে যাবে হিন্দু-মুসলমানের। আমার শেষ যাত্রায় কোনও গীতা বা কোরান নয়, কিছু আধুনিক বিজ্ঞানের বই দিও আমার সঙ্গে।

Read More

Posted in কবিতা Comments Off on সুদীপ্ত বিশ্বাসের কবিতা
উদয় শংকর দুুর্জয়ের কবিতা
উদয় শংকর দুুর্জয়ের কবিতা

তবু সে পার হবে না স্মৃতিভষ্ম ভুলে উদয় শংকর দুর্জয় মাঝিনী কার জন্য ভরাট চোখের কাজল ধুয়ে কাজলাদীঘি সমুদ্র হয় কার জন্য ভুল দ্রাঘিমায় পা টিপে নামলে জলে ঢেউ এসে ছুঁয়ে যায়। কার জন্য রোদ্দুর মাখা রাত্রি সব বাড়ি ফিরে গেলে কোলাহলে আঁচল ছিঁড়েখুঁড়ে টুকরো করছো ঝুল বারান্দায় আনমনে বিহ্বলে। কার জন্য ধুলো পথ গাছালি মন দেহ প্রাণ স্মৃতির বাজনা বাজায় জলপথ পাখালি রথ বন বিহারি ঢেউ তুলে আকাশ বাতাস কাঁপায়। কার জন্য উজ্জ্বল প্লেন সমুদ্রযান উড়িয়ে আনো সৈকতহীন…

Read More

Posted in কবিতা Comments Off on উদয় শংকর দুুর্জয়ের কবিতা
রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

ফুলের তেজাব রহিত ঘোষাল বৃষ্টিতে ছাতার থেকে সিদ্ধান্তের বেশি প্রয়োজন, ডিঙি নৌকাতে আজ কাঁঠালচাঁপার গন্ধ, শুধু পূজার ফুলের ঘাটতি জুড়ে লাল তেজাব। বিষাদদগ্ধ সুচারু অন্ধকার গঙ্গাস্নাত — কর্কটের মুখে অকৃত্রিম হয়ে আছে, যে কন্যার হাতে জাদুর চাবি তাকে আমার এই বিষণ্ণ পৃথিবীর বাসিন্দা মনে হয় না। তাকে আমার ছিন্নমূল মনে হয়, তার কাছেই আমার একান্ত আত্মপ্রকাশ।।

Read More

Posted in কবিতা Comments Off on রহিত ঘোষালের কবিতা
নিমাই জানার কবিতা
নিমাই জানার কবিতা

যক্ষ্মা প্রদেশের মানুষ ও নয়নতারা ফুলের রুদ্রাণী সমগ্র নিমাই জানা হলুদ প্রস্রাবাগারের অসংখ্য জমাট কংকালের অনুর্বর ইউরিয়া গন্ধের গুচ্ছমূল জমিয়ে রাখলেই মাঝরাতে নেচে নেচে ওঠে আমার পূর্বজন্মের অদৃশ্য পিশাচ পিতামহের প্রেতকুণ্ডুরা, মৃত্যুর সরলতন্ত্রী ও পেন্ডুলাম দুলাচ্ছে গলাকাটা ঔ চিহ্নের রুদ্রাণী যমপুরের দ্বাররক্ষীর দুই হাতে নয়নতারা ফুলের হৃদযন্ত্র আর কাঁটা কম্পাসের অক্ষরবৃত্ত সন্ন্যাস নিয়ে আমি রক্তচন্দন গাছের ভেতর মাংসাশী শরীর জমিয়ে রাখি শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজের সিন্থেটিক এনামেলের বিশুদ্ধ রং এর ভেতরে যৌনগ্রন্থী ডোবাবো বলে, জাগৃতি ঘরের সাদা মাছেদের সাথে সহবাসের স্বপ্নঘোরে…

Read More

Posted in কবিতা Comments Off on নিমাই জানার কবিতা
রুমা ঢ্যাং অধিকারীর কবিতা
রুমা ঢ্যাং অধিকারীর কবিতা

ঐশীক্রম রুমা ঢ্যাং অধিকারী হলুদ ভাটিখানা উলটে ভোরের পাখি শুরু করেছে ওড়া কখনো ছোট ছোট হাত তুলে নিয়েছে শাড়ি কখনো দরিয়ার খোঁজে একটু আবেগ জারি এখানে পয়গম্বর রোদ পুরনো মেঘবাসরের পর্দা হটিয়ে আয়োজন করে ময়ূর অর্চনা অসীমের বন্দনায় জনপদ ছেড়ে যায় শঙ্খধ্বনি কিন্তু জীবনের সন্ধানে যে গাঁদাটি অর্পিত হলো সূচ ও সুতোয় মান্দাসে বসে শুঁকলেও বিশুদ্ধতার বাতি কি বদলাবে? অভিমুখ রেখে এখন সেঁকো মাটির প্রদীপদানি আর ঘট পূর্ণ জলে ধরে রাখা তার সহাস্য ছায়াছবি ঘড়ির ছত্রছায়ায় রুমা ঢ্যাং অধিকারী…

Read More

Posted in কবিতা Comments Off on রুমা ঢ্যাং অধিকারীর কবিতা
আত্মভোলা রসিক আইনস্টাইন – সুদীপ ঘোষাল
আত্মভোলা রসিক আইনস্টাইন – সুদীপ ঘোষাল

আত্মভোলা রসিক আইনস্টাইন সুদীপ ঘোষাল শৈশবে তিন বছর বয়স পর্যন্ত আ্যলবার্ট আইনস্টাইন কথা বলতে শেখেননি। ৯-১০ বছর বয়সেও তিনি কিছুটা থেমে থেমে কথা বলতেন। এতে পরিবারের লোকেরা যথেষ্ট চিন্তাগ্রস্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন হয়তো আলবার্ট বড় হয়ে জড়বুদ্ধিসম্পন্ন হবে। তা ছাড়া আলবার্ট ছিলেন খুব শান্তশিষ্ট লাজুক। অন্য সমবয়সীদের থেকে আলাদা। খেলাধুলা, দৌড়ঝাঁপ তিনি বিশেষ পছন্দ করতেন না। ছেলেবেলায় অনেক সময় বাড়ির সামনের রাস্তা দিয়ে সৈন্যরা কুচকাওয়াজ করে বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে যেত। অন্য ছেলেরা এ দৃশ্য দেখার জন্য রাস্তার ধারে…

Read More

হামিদুল ইসলামের কবিতা
হামিদুল ইসলামের কবিতা

লড়াই হামিদুল ইসলাম প্লাবনী নদী একাকী বয়ে চলে ইচ্ছেমতো কোথায় সীমানা কোথায় মোহনা জলে ভাসে লাশ। বিষণ্ণ ঢেউ। লাশফুলে মালা গাঁথি রক্তাক্ত রাজপথ ভুখা পেটে গামছা বাঁধা কুরুক্ষেত্রে যুদ্ধ সারা জীবন। জীবন মানে যুদ্ধ যুদ্ধ মানে হার জিৎ, যুদ্ধ মানেই জীবন। এই আছি এই নেই তবু আছি। মৃত্যুর সাথে লড়াই করে আমরা বেঁচে আছি। অধ্যায় হামিদুল ইসলাম রাস্তার দুপাশে পুঁতি বীজ বীজ থেকে চারা চারা থেকে মহিরুহ। প্রত্যাশা ছড়ায়। বিবর্ণ পাঠশালা স্বরবর্ণের দেশে জন্ম নেয় আগামী প্রজন্ম রক্তবীজ। রক্তজীবন।…

Read More

Posted in কবিতা Comments Off on হামিদুল ইসলামের কবিতা
নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা
নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা

বঁড়শি নীলাদ্রি ভট্টাচার্য্য ১ ফিরে আসার পর দেখি যাকে সে ডাকবে দুবেলা নিঃশব্দের নকশাকার ঘরশূন্য করে আছে তার শব্দস্বর। ২ শান্ত হতে হতে মাটির প্রলেপ ধীর শক্ত ছাদের দিকে আবার তাকিয়ে থাকে বুকে ঘরপাখির মত কষ্ট

Read More

Posted in কবিতা Comments Off on নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা
জোকার – ডঃ নিতাই ভট্টাচার্য্য
জোকার – ডঃ নিতাই ভট্টাচার্য্য

জোকার              (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য জিনা যহাঁ মরনা যহাঁ ইসকে শিবা জানা কাহাঁ…। মুখোশে রং করতে করতে নিচু গলায় গান গাইছিল শিবু। অভ্যাস। সময়ে অসময়ে এই গানটাই গুনগুন করে। জীবনের সার কথা ওই গানের মধ্যেই। সুরটা ধরলেই মনের মধ্যে হাজির হয় রাজ কাপুর। জোকারের সাজ। সেই বিখ্যাত অঙ্গভঙ্গি। মন তোলপাড় করে শিবুর। আজ মনটা খুব একটা ভালো নেই শিবুর। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। চলে যাবে পরের বাড়ি। কি করা যাবে আর। সুখ দুঃখ…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on জোকার – ডঃ নিতাই ভট্টাচার্য্য