সন্তোষ রায়ের কবিতা
দণ্ড সন্তোষ রায় এক. কী যেন নাম ছিল তাঁর? কী যেন নাম ছিল! খুলির ভেতর শুকনো পেন্ডুলাম— বোধ হল— সময়ের কংকাল— মৃত্যুদণ্ডে দণ্ডিত। তাঁর পাঁজরের ইতিহাস আরো কিছু পড়ার দরকার ছিল— আরো কিছু শ্বাস ফেলা যেত অনেক দূর হাঁটা যেত দেখা যেত আগামীর-সুদূর অনেক বানান শুধরে নেয়া যেত অসমাপ্ত প্রেম পূর্ণ হত । আমি জলকে এমন করে দেখিনি, যেমন পা ডুবিয়ে দেখে বক। মেঘকে দেখিনি, চাতক যেমন দেখে। অন্ধকার বাকল খুলে খুলে কেবল দেখেছি নিজের চামড়া, মেদ-মাংস, সাদা চকের…









