প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

শুধু সাদা ছবি সন্তোষ রায় সকাল আটটা থেকে ন’টা— লিখতে লিখতে কতটুকু যাওয়া যায়? রাধাকিশোর ? বীরবিক্রম ? নাকি অনঙ্গমোহিনী ? আমি চিত্রকলা পেরিয়ে যাব কবিতায়– তারপর ছবিমুড়া, জম্পুইটাঙ। যে পথে হাঁটি, মস্তিষ্ক ওড়ে অন্যবনে— বই খুললেই— দূরের জানালা কাছে— অনঙ্গমোহিনী থেকে নগেন্দ্র জমাতিয়া, আরো কাছে এসে যায়‌ নক্ষত্র নন্দকুমার, আরো আরো কাছে চন্দ্র, বুধুরাই নরেন — বুকের ভেতর লতাগুল্ম কত! গল্প নয় — গল্পের চেয়ে কম কথা বলি বলে, লোকে বলে কবি। ফুল নেই, ফল নেই যার —…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

মেয়েটি সনজিৎ বণিক সে কি ক্লান্ত অবসন্ন! দুঃখ কি তার বুক থেকে ঝরছে পারুলের মতো, সুখ কি তার চোখ থেকে ঝরাপাতা! দুঃখ সুখের ডানা দু’দিকে মেলে দিয়ে দিগন্তে দেবে কি পাড়ি? সমুদ্রের ‘পর দিয়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে অন্য কোনো জগতের দিকে কি বাড়িয়েছে হাত? কেউ কি দেখেছো তাকে খালি চোখে, তার শরীর জুড়ে কি জ্বলছে আগুন এই ফাগুনের মায়াবী সুরে! সে মোটেই অবসন্ন নয়, সে মোটেই ক্লান্ত নয়, সে এ সময়ের এক ধূরজটি বাতাস, দুনিয়া বদলের ইতিহাস শেখাবে আমাদের।…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

ঈশ্বরপ্রদত্ত সদানন্দ সিংহ ১. মেঘগুলো তাড়িয়ে দিল বাধনহারা এক অচিন বালক ভাঙাপণ পথ হারালো অন্তিম ক্ষণে চোখে ভাসলো মৃত্যুপথ আমি জানি, তমি বলবে মৃত্যুঞ্জয়ী, কিংবা অমৃতকুম্ভধারী ২. বিশ্বাস সহজে পালটায় না, খোলস পালটে যায় গুপ্তঘাতক কাজ সারে আমাদের মস্তিষ্কে শিবিরে শিবিরে অঙ্গদান কাব্যও রচিত হয়, ধর্মাবতার আপনিও আসুন মুক্তহস্তে ৩. মসৃণ পথ বেয়ে চলাফেরা খুবই সহজ একথা বিশ্বাস করে হেরে যাওয়া অনেক লোক ভ্রমণপথ খোঁজেন এখন শেষে দুর্গমপথ গবেষণায় মত্ত হন, স্বস্তিবোধ করেন ৪. দুর্বলদের ওপর অত্যাচারও সর্বব্যাপী অনাচারও…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বধ্যভূমি অভিজিৎ চক্রবর্তী নরকে বসেই মুখে অন্ন তুলতে হবে এমন ভাবে তাকাতে হবে কোনো কান্না যেন তোমাকে স্পর্শ করেনি কোনোদিন আঙুলে পিন ফুটলে যে যন্ত্রণা তার উপর দাঁড়িয়ে আছে বিশ্বাস কাকে তোমার দেবতা বানাবে এই ছিন্ন সময়ে কে তোমার ভরসা সারি সারি মৃতের স্তূপের উপরে বসে এই যে প্রতিদিন ঘণ্টা বাজাও অসীম প্রার্থনায় দু হাত তোলো আকাশ থেকে আশীর্বাদের মত বোমা খসে পড়ে আর এসব ভুল, ক্ষমা উপেক্ষা করে রক্ত ক্লেদের উপর দিয়ে উড়ে যায় মৌমাছি রোমাঞ্চকর মধু অভিযানে…

Read More

চিংড়িমামার টুপি – সদানন্দ সিংহ
চিংড়িমামার টুপি – সদানন্দ সিংহ

চিংড়িমামার টুপি        (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ চিংড়িমামাকে দেখলাম, কী এক দারোগা টাইপের সাদা টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এই টুপি পরার ব্যাপারটা বুঝলাম না। সুদেব, পিন্টু, ফটকে, গদা, জগা, গোবরা — কেউই ব্যাপারটা সম্বন্ধে বলতে পারল না। সুদেব বলল, মনে হয় কোনো সিনেমা হলে ইংরেজি সিনেমা দেখে এসেছে টিকিট না কেটেই। হতে পারে, আমরা সবাই একমত। চিংড়িমামার মতো লোক নিজের পয়সা খরচ করে সিনেমা দেখবে ভাবা যায় না, হয়তো কারুর মাথায় বাড়ি দিয়ে দেখেছে। আর এখন…

Read More

পিতা মহাশয় – আই. এস. কাঙজম
পিতা মহাশয় – আই. এস. কাঙজম

পিতা মহাশয়          (অনুগল্প) আই. এস. কাঙজম (মণিপুরি গল্প, মূল মণিপুরি থেকে অনুবাদ: সদানন্দ সিংহ) শহরের এক ব্যস্ততম রাস্তা। বিভিন্ন মডেলের দামি গাড়ি হুট করে ছুটে যাচ্ছে। দুজন বয়স্ক লোক রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে গাড়ির ছুটে যাওয়া আওয়াজকে ছাপিয়ে জোরে জোরে আলাপ করছে। — দাদা, অনেকদিন আপনাকে দেখিনি। কেমন আছেন ? সব ঠিক আছে তো ? — হ্যাঁ ভাই, ভালোই আছি। জীবনটাই তো বন্ধুর পথ, আপনি কেমন ? — বয়েস হয়েছে, মৃত্যুর অপেক্ষায় কাটছে। তবে ইঞ্জিনিয়ার…

Read More

আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ – সদানন্দ সিংহ
আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ – সদানন্দ সিংহ

আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ     (ছোটোগল্প) সদানন্দ সিংহ এক আকাশে মেঘ ভেসে যাচ্ছে। দেখে বেশ আনন্দ হয় হর্ষবর্ধনের। কবিতার খাতা খুলে আঁকাবুকি কাটে। কবিতা তাকে কুরে কুরে খায় না, সে-ই কবিতাকে কুরে কুরে খাচ্ছে ইদানীং। কারণ হর্ষবর্ধনের খুব ইচ্ছে একটা কবিতার বই বের করবে আর নিজের নামের একটা কার্ড বানাবে, যে কার্ডে লেখা থাকবে কবি হর্ষবর্ধন। কবি হওয়ার সাধ বহুদিনের তার। কবিতাটা ঠিক আসেনি এখনো, তা সে নিজেও জানে। কী লিখবে ছাতা-মাথা সে প্রায়সময়েই খুঁজে পায় না। কলম নিয়ে বসে…

Read More

মৃত্যু – স্বাতী ধর
মৃত্যু – স্বাতী ধর

মৃত্যু       (অনুগল্প) স্বাতী ধর জ্ঞান হারাবার আগে সুমন হঠাৎ চোখ ধাঁধানো এক উজ্জ্বল আলো দেখলো। সে আলো যেন সূর্য থেকে তীব্র গতিতে ঠিকরে তার ওপর এসে পড়েছে। তারপর তার সবকিছু যেন এক গভীর অন্ধকারে ডুবে গেল। এরপর তার আর কিছুই মনে নেই। তারপর আবার একসময় সে অদ্ভুত ভাবে দেখল, তার মাথার ভেতরের পৃথিবীটা চুপসে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চুপসে যাচ্ছে আবার ঠিক হচ্ছে। এইরকম তিন-চারবার হবার পর সে আস্তে আস্তে জ্ঞান ফিরে পেতেই টের পেল…

Read More

ঘড়ি – সদানন্দ সিংহ
ঘড়ি – সদানন্দ সিংহ

ঘড়ি      (অনুগল্প) সদানন্দ সিংহ রবিবারে দশ বছর পর সীতেশের সঙ্গে রতনের এক পার্কে হঠাৎ দেখা হয়ে গেল। সীতেশ তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে এক পার্কে ঢুকছিল, তখনই সে রতনকে দেখে পার্কের এক কাঠের বেঞ্চিতে বসে রয়েছে। রতনের পাশেই একটা বছর চারেকের ফুটফুটে মেয়ে বল নিয়ে খেলছে। রতন তার বন্ধু বা বন্ধুস্থানীয় নয়। দশ বছর আগে দুজনেই ছিল বেকার, দুজনেই চাকরির জন্যে চেষ্টা চালাচ্ছিল। ফলে প্রায়ই দুজনের দেখা হয়ে যেত বিভিন্ন জায়গায় — পাব্লিক লাইব্রেরিতে, ইনফরমেশান সেন্টারে, এমপ্লয়মেন্ট…

Read More

পরিদের স্থান খাইত পর্বত – সদানন্দ সিংহ
পরিদের স্থান খাইত পর্বত – সদানন্দ সিংহ

পরিদের স্থান খাইত পর্বত সদানন্দ সিংহ প্রাচীনকাল থেকেই পৃথিবীব্যাপী পরিদের নিয়ে অনেক গল্প প্রচলিত। সে গল্পগুলির রহস্য এখনো বেঁচে আছে বিভিন্ন রূপকথা, উপকথা এবং আমাদের বিশ্বাস-অবিশ্বাসের এক ধারার মাধ্যমে। ঠিক সেরকম উত্তরাখণ্ডের খাইত পর্বত — পরি ও অলৌকিক সত্তাদের কিংবদন্তিতে ঘেরা এক রহস্যময় স্থান। বস্তুত উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় এবং এখানে দেখার জন্য অনেকগুলি দুর্দান্ত জায়গা রয়েছে। এই স্থানের সৌন্দর্যকে দেখতে বিদেশ থেকেও বিপুল সংখ্যক পর্যটক আসেন। এই সুন্দর জায়গাগুলোর আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো অবাক করার মতো। আপনি যদি…

Read More