প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

এ কে এম আব্দুল্লাহের কবিতা
এ কে এম আব্দুল্লাহের কবিতা

বেঁচে থাকা মানে এ কে এম আব্দুল্লাহ কখনও কখনও চমক লাগে মনে, যখন দেখি বেঁচে আছি পৃথিবীতে! আজকাল পৃথিবীর পথে-প্রান্তরে জঙ্গল শহর কিংবা সাগরে কেবল নির্মম মৃত্যুর নৈরাশ্য খেলা ! অবাক লাগে যখন দেখি, অকারণ মৃত্যুভুমির হৃদয় নেড়ে জমাট বাঁধা রক্তের ভেতর হতে বেঁচে থাকার ইশারা করে কোনো কচি প্রাণ কান্নার স্বর ! রুঢ়তার অলক্ষেই ভেজে ওঠে চোখ। আহা! পৃথিবীতে এখন বিকৃতির চরম এক উল্লাসিত সময়। কিছুদিন পর হয়তো মনে হবে ‘বেঁচে থাকা’ মানে পৃথিবীতে মঞ্চস্থ জনপ্রিয় কোনো পালাযাত্রার…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

খোদাবন্দ সমর চক্রবর্তী ধর্মের ভূত চেপেছে আজ সময়ের ঘাড়ে স্বাধীনতাকে ধরে কষে বাঁধে দেশপ্রেমের খোঁয়াড়ে। জী হুজুর গুরু বলে চেঁচায় ওরা ! বলে জী হুজুর! আপনিই ‘মা-বাপ’এর জবাবে নামে মাথায় মুগুর!

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

লালপলাশ রহিত ঘোষাল ১. যে মাটিতে বহুকাল বর্ষা নেই, যেখানে সব ফুলের গলিতমুখ, শ্রান্তিবিহীন বিছানা, বিলাসপণ্য, ওখানে আমি উপেক্ষিত। নির্মমতাই আছে, বলছি তোমায়, ক্ষীণায়ু শ্লথ কায়া, অনিবার দয়িত জীবন, বিঁধে আছে উপহাস, ঝড়ে আর আশ্লেষে, একটি নামাবলি শুধু ঝুলছে দেওয়ালে, নির্লিপ্ত। ২. বঙ্কিমভঙ্গিতে প্রশ্নচিহ্ন কূজন, সংক্ষোভে আসে মৃত্যুচেতনা, তারপর আসে ভালোবাসাবাসি, আসে প্রভাত যৌনতা। রতি লালসার ছলনা বলয়, শহরপ্রান্তে আমাদের ঘর, সীমান্তহীন আমাদের মিলন, ভীরু আমাদের পদক্ষেপ। ৩. রেণুতে রেণুতে আলিঙ্গন, বালিগঞ্জে আজ বর্বর যুগ, সময়ের উপান্তে অনুরণন, প্রেমিকা-নিষ্ঠ…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

ঈর্ষাগুলো গলতে থাক কিশলয় গুপ্ত রাত পাহারা চলছিল সুযোগ বুঝে রাতচরা মুখ        বুকের কথা বলছিল একটু সুখের গন্ধ পেয়ে        ঈর্ষায় কেউ জ্বলছিল। লক্ষ তারা তাক বুঝে অনাহূত পাতছে থালা        পংক্তি মেনে ফাঁক বুঝে শিকারিদল জিভ রেখেছে        মিষ্টি মধুর চাক খুঁজে। রাত পাহারা চলতে থাক রাতের বুকে সৎ দারোয়ান        জ্ঞানের কথা বলতে থাক। তেমন সময় ধূপ মাড়িয়ে        ঈর্ষাগুলো গলতে থাক। জ্ঞানপাপী সব…

Read More

জহির খানের কবিতা
জহির খানের কবিতা

আমিতো কবিতা লিখি স্যার জহির খান আমার নাক বরাবর ভদ্রলোক আবহমান বাংলার নৌকায় চড়েন বাংলায় কথা বলেন, বাংলা গান করেন উদার এক লাল-সবুজের নদী হয়ে উঠেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন যে ভদ্রলোক উনিইতো সবুজ সোনালি ধানের চাষ করেন লাঙলের ফলায় খুবই মায়ার কায়ায় ফসল ভালোলাগে – খুবই জরুরি ভালোবাসা বন্ধুগো ডানপাশের ভদ্রলোক উনি অদৃশ্য এক শক্তি দাড়িপাল্লা নিয়ে বণিক চেয়ারে বসে থাকেন ভিনদেশী প্রোডাক্ট কেনাবেচা করেন – ঠকান বামপাশের ভদ্রলোকও দেশেই থাকেন দেশের কথা হয়, ভালোবাসেন লাল দল রাজপথের…

Read More

ফেরিওয়ালা – গুলশন ঘোষ
ফেরিওয়ালা – গুলশন ঘোষ

ফেরিওয়ালা       (অনুগল্প) গুলশন ঘোষ ৩টে ১০-এর কলকাতা-ব্যাঙ্গালোর ফ্লাইটে কপোতাক্ষী ও তার মেয়ে স্বর্ণালী চেপে বসে। সেফটি ডেমনস্ট্রেশন শুরু হতেই বুক দুরুদুরু করে কপোতাক্ষীর। বহুবার উড়োজাহাজের আওয়াজ শুনেছে, কিন্তু চড়ার কথা স্বপ্নেও ভাবেনি। ভয়-মিশ্রিত এক আনন্দ। উড়ে চলেছে স্বপ্ন মেঘের ভিতর দিয়ে। প্লেন ওড়ার কয়েক ঘন্টা পর দু’জন তরুণ-তরুণী একটি সার্ভিস ট্রলি করে খাবার পরিবেশন করতে শুরু করে। ১জন তরুণী কপোতাক্ষীর কাছে এসে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল — ম্যাডাম, ভেজ না নন-ভেজ? কিছু না বুঝে হাঁ করে তার…

Read More

বর্ণবাদের সত্যতা, সনাতন ধর্মে বর্ণব্যবস্থার প্রকৃতি ও উদ্দেশ্য – প্রোজ্জ্বল মণ্ডল
বর্ণবাদের সত্যতা, সনাতন ধর্মে বর্ণব্যবস্থার প্রকৃতি ও উদ্দেশ্য – প্রোজ্জ্বল মণ্ডল

বর্ণবাদের সত্যতা, সনাতন ধর্মে বর্ণব্যবস্থার প্রকৃতি ও উদ্দেশ্য প্রোজ্জ্বল মণ্ডল সমাজে ‘বর্ণপ্রথা’ নামে যে ধারণা প্রচলিত, তা শাস্ত্রভাষায় যথার্থ নয়; শাস্ত্রে যা আছে তা হলো ‘বর্ণাশ্রম’ বা ‘বর্ণব্যবস্থা’—বর্ণ ও আশ্রমের সমন্বিত সামাজিক-আধ্যাত্মিক রীতি। সনাতন শাস্ত্রে চতুর্বর্ণকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র হিসেবে বর্ণিত করা হয়েছে। অনেক সময় বর্তমান সমাজে বংশগতভাবে একই বর্ণের সন্তানরা ঐ বর্ণের কাজই করে — তবে শাস্ত্রে বর্ণ কীভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে স্পষ্ট বিধান আছে। মহামুনি যাস্ক বলেছেন “বর্ণো বৃণোতেঃ”, অর্থাৎ বর্ণ বরণ করা হয়;…

Read More

অবলম্বন – ডঃ নিতাই ভট্টাচার্য্য
অবলম্বন – ডঃ নিতাই ভট্টাচার্য্য

অবলম্বন       (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য ঠাকুর দালান থেকে দৌড়ে এসে ফোনটা ধরে মলয়। বুক কেঁপে ওঠে ভয়ে। তাহলে কি বাবার কিছু হয়েই গেল! — হ্যালো। — মিস্টার সুধাময় রায়ের বাড়ির লোক বলছেন? — হ্যাঁ আমি সুধাময় রায়ের ছেলে বলছি। — জাস্টিন মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি। — কিছু হয়েছে বাবার? গলা শুকিয়ে আসে মলয়ের। কি শুনতে হবে এইবার কে জানে। গতকাল থেকে একদম ভালো নেই সুধাময়। পোস্ট অপারেটিভ রেসপিরেটরি প্রবলেম। সঙ্গে প্রেসার ফ্লাকচুয়েশন বিপদ বাড়িয়ে দিয়েছে আরও শতগুণ।…

Read More

মিথ্যে রোগী – চেখভ
মিথ্যে রোগী – চেখভ

মিথ্যে রোগী চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদ: বিজয়া দেব) মারফা পেত্রনোভা পেটসনকিন, জেনারেলের বিধবা স্ত্রী, যে গত দশ বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে প্রাক্টিস করছে, সে মে মাসের মঙ্গলবারে তার চেম্বারে বসে রোগী দেখছিল। টেবিলের ওপর ওষুধ রাখার বাক্সে হোমিওপ্যাথি ওষুধ, একটি হোমিওপ্যাথি বই, হোমিওপ্যাথি কেমিস্টের দেওয়া ওষুধের বিল রাখা। দেয়ালে ঝোলানো রয়েছে পিটার্সবার্গের কিছু হোমিওপ্যাথের চিঠি, মারফা পেত্রনোভার মতানুসারে এঁরা অত্যন্ত স্বনামধন্য ও উন্নতমানের চিকিৎসক, চিঠিগুলো সোনালি ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝোলানো রয়েছে এছাড়াও ফাদার আরিস্টার্কের একটি পোর্ট্রেট…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

মিনতি প্রভঞ্জন ঘোষ সারাটা দিন কূটকচালির কালির ভেতর দিয়ে হাঁটাচ্ছো, তার ক্ষোভটুকু নেই একটুও হৃদয়ে। দিনের শেষে এই মিনতি হে প্রভু শুনিও- নিষ্কলঙ্ক তারার আলো একটু দেখতে দিও। যন্ত্রপাতির ভেতর দিয়ে ঘোরাচ্ছ তা ঘোরাও বিষণ্ণতার ক্ষোভটুকু নেই একটুকু কণাও। দিবসখানি বিফলতায় হওয়ার আগে সাঙ্গ দেখার সুযোগ দিও একটি পবিত্র পতঙ্গ। ক্ষোভ কিছু নেই ঝুটঝামেলার কাদায় পিছলে যেতে কিংবা কোন বাকবচসার জঞ্জালে জড়াতে। দিনের শেষে ছুঁতে দিও হে প্রভু নির্মল ঘাসের ডগার স্বচ্ছ-স্নিগ্ধ একটু শিশির-জল।

Read More