প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

সোহেল রানার কবিতা
সোহেল রানার কবিতা

শহীদ মিনার সোহেল রানা রক্তে রাঙানো বুক! যেন সহস্র প্রাণের উদীপ্ত মুখ, সূর্যের নির্মলতর রূপ। অপেক্ষার প্রহরে — বাগানের ফুল, বক্ষপিঞ্জর.. চন্দনকাঠের চিতায় দাউদাউ জ্বলছে! আকাশ গহীন অন্ধকারের অতলে! নক্ষত্র শোকে বিবর্ণ! মোমবাতির ঝড়োকান্না এবড়ো-খেবড়ো শিখায় জ্বলছে! সেই আগুন ঢেলে দেবে! কখন রাত্রির মধ্যপ্রহর অতিক্রম করবে ভোর; আকাশে রক্তের গন্ধ! ধূসর ডানার চিল এলোমেলো মাতালের মতো! বাতাসে করুণ স্পন্দন ধ্বনিত-প্রতিধ্বনিত– শান্ত সাগরে অশান্ত ঢেউ: রক্তস্রোতে দাঁড়িয়ে মা আর পাহাড়-শূন্যতায় খাঁ খাঁ হৃদয়ে — বাবা! আর প্রেয়সীর শীতেভেজা কানাকুয়ার চোখ!…

Read More

Posted in কবিতা Comments Off on সোহেল রানার কবিতা
অট্টহাস সতীপীঠ — সুদীপ ঘোষাল
অট্টহাস সতীপীঠ — সুদীপ ঘোষাল

অট্টহাস সতীপীঠ সুদীপ ঘোষাল ধর্মতলা থেকে নিরোলের সরকারি বাস (SBSTC) পাবেন। তবে বাসে সময়টা একটু বেশিই লাগে। বাস ছাড়ার সময় হল বিকেলে তিনটে। ওই বাসটি নিরোল পৌঁছায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। নিরোলে নেমেই টোটো রিক্সা করে পৌঁছে যান অট্টহাস সতীপীঠে। আপনি চাইলে মন্দিরে আগে থেকে ফোন করেও আসতে পারেন। তাতে আপনারই সুবিধা। অতিথিদের থাকার জন্য জায়গা আছে। ভক্তদের থাকা, খাওয়া মন্দির থেকেই পরিচালিত হয়। এছাড়াও কাটোয়ার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির জন্মস্থান। যেমন, চৈতন্য চরিতামৃতের লেখক…

Read More

Posted in ভ্রমণ Comments Off on অট্টহাস সতীপীঠ — সুদীপ ঘোষাল
জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল
জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল

জীবন ডালের পাতায় পাতায়       (ছোটোগল্প) সুদীপ ঘোষাল অনুপমা ছোটো থেকেই বিভিন্ন ফুল ও ফলের গাছের ভক্ত। তাছাড়া যে কোনো গাছের কাছে গেলেই সেই গাছের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। গাছটার সঙ্গে কথা বলে, আদর করে, গোড়ায় হাত বুলিয়ে দেয়। সে বলে বাড়ির উঠোনের আমগাছটাকে, কি রে, আমি আগের জন্মে তোর বোন ছিলাম?  বুঝলি আমি আগের জন্মে আবার গাছ হবো। তোর ডালে ডালে আমার সোহাগ উথলে ওঠে। আমি তোর বোন হবোই। সুন্দর সহজ সরল জীবন নিয়ে আমি সুস্থ রাখবো…

Read More

Posted in ছোটোগল্প Comments Off on জীবন ডালের পাতায় পাতায় — সুদীপ ঘোষাল
লোডশেডিং — বিজয়া দেব
লোডশেডিং — বিজয়া দেব

লোডশেডিং     (ছোটোগল্প) বিজয়া দেব অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ার খুলে মোমবাতিটা বের করলাম। ক’দিন থেকে লোডশেডিং হচ্ছে। দিদিটা ঘুমোচ্ছে। একটা ভ্যাপসা গরম আর চাপা অস্বস্তি। এই সময়ে এক আওয়াজ কানে এলো। গোঙানোর মত আওয়াজ। সতর্ক হয়ে উঠলাম। দিদিকে জাগাতে ইচ্ছে হল না। আমার নার্স দিদি সারাদিন হাসপাতালে অকথ্য খাটুনির পর বিছানায় শুয়ে পড়লেই চটজলদি ঘুমের দেশে। রোজ রাতে তার ঘুমোবার সুযোগ মেলে না। আমি একটা কলেজে পড়ি। কষ্টের রোজগার থেকে দিদি আমার পড়ার খরচ জোগায়। মোমবাতি ও দেশলাই…

Read More

শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন – সদানন্দ সিংহ
শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন – সদানন্দ সিংহ

শনিপুজোয় হর্ষবর্ধন-গোবর্ধন    (ছোটদের গল্প) সদানন্দ সিংহ স্কুল থেকে ফিরেই দেখলাম, টেবিলের ওপরে আমার চার নম্বরী খাতায় বানানো ‘ভিজিটরস্‌ বুক’ খাতায় বড় বড় হরপে জ্বলজ্বল করছে – “হাবু, আজ আমাদের বাড়িতে সন্ধ্যেয় শনিপূজার উদ্বোধন করিবেন কলিকাতার প্রখ্যাত হর্ষবর্ধন; সঙ্গে থাকিবেন উনার ভাই গোবর্ধন। ইতি – জটুমামা।” জটুমামা মানে আমাদের চিংড়িমামা ওরফে জংলিমামা। আর আমি জানতাম পৃথিবীতে প্রখ্যাত হর্ষবর্ধন-গোবর্ধন জুটি শুধু শিব্রাম চক্কোত্তীর গল্পেই আছে। উনারা কি এখন আগরতলার জংলিমামার বাড়িতেও উপস্থিত হচ্ছেন নাকি ? কথাগুলি আমার একদম বিশ্বাস হচ্ছিল…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

চারুলতা রায় কিশলয় গুপ্ত সমুদ্র তাক করে দৃষ্টি বিলিয়ে দিলে চারুলতা – বলো কি পেলে? আমি তো এখনও একা ঝিনুকে অন্তরালে মুক্তার দেখা পেতে আঁকড়ে আছি পৃথিবীর মাটি চারুলতা রায় – শীতলপাটি জড়িয় স্বজনেরা অনেকদিন অন্ধকার কঠিন নোনতা স্বপ্ন সমাধি মাড়িয়ে চলে গেছে পার্থিব সবকিছু ছাড়িয়ে। আমি শুধু বসে আছি – ভালোবাসায় তুমি তো আসবেই চারুলতা রায়।

Read More

Posted in কবিতা Comments Off on কিশলয় গুপ্তের কবিতা
নিরাময়ের ছায়াজগৎ – বিজয়া দেব
নিরাময়ের ছায়াজগৎ – বিজয়া দেব

নিরাময়ের ছায়াজগৎ    (ছোটোগল্প) বিজয়া দেব আজকাল শুলেই ঘুম পায় আবার রাতে ঘুম আসে না। ঘুমের সাথে পর্যাপ্ত লড়াই চালিয়ে অন্তত বার পাঁচেক বাথরুম গিয়ে ও জল খেয়ে অতঃপর মধ্যরজনীতে ঘুম আসে তা-ও ঘুমের মাঝে চলে আসে জীবন ছেড়ে চলে যাওয়া ছায়ামানুষেরা। তাঁরা হাসিখুশি নন। গম্ভীর, চিন্তাক্লিষ্ট। ঘুম ভাঙার পর মনটা আরও ভারী হয়ে থাকে। নিরাময়ের বোন মাধুরীলতা। একটি মাত্র মেয়ে তার। আলোকলতা। নিরাময় বড্ড আদর করত। এক গভীররাতে সে হারিয়ে যায়। গিয়েছিল এক বন্ধুর দিদির বিয়েতে। সবাই ফিরে…

Read More

শুভাশিস চৌধুরীর কবিতা
শুভাশিস চৌধুরীর কবিতা

প্রেম শুভাশিস চৌধুরী আমি তো দাঁড়িয়ে আছি ঝড় জলে আসবে সে বলেছে তো নিজে যেচে ছাতা সাথে আনিনি তো সেই ছলে অনির্বার ধারা মোরা যাবো সেচে। ন হন‍্যতে শুভাশিস চৌধুরী তোমরা যারা রূ-কেই ভালোবেসেছো কখনো কি ভেবেছো মির্চাও মানুষ। তার জন্য ছিল না ভালোবাসা শুধু একটা শব্দ। কখনো বলেনি সে রূ-কে ছিনিয়ে নিতে চায়। যে রূ তাকে সঁপে দিয়েছিল সব, সেও তো একটা রক্ত মাংসের মানুষ। দেহসুখ দিয়েছিল নিংড়ে যারা তারাও যে ভালোবাসেনি মির্চাকে সেকথা তো জেনেছি আমরা। শুধু…

Read More

পারিজাতের কুটির – সুদীপ ঘোষাল
পারিজাতের কুটির – সুদীপ ঘোষাল

পারিজাতের কুটির      (ছোটোগল্প) সুদীপ ঘোষাল সন্ধ্যার দিকে একটা  লোকাল ট্রেনে সুবোধ আর অপর্ণা রোজ  বাড়ি ফেরে। স্কুল এক না হলেও কাছাকাছি। স্টেশন থেকে দূরত্ব অনেকটা। তাই অর্পিতা একা আসতে সাহস পায় না। মোবাইলে জেনে নেয় সুবোধের খবরাখবর। তবে সুবোধ কাজ থাকলে আগেই জানিয়ে দেয়। আজ যথারীতি দুজনেই স্কুলে এসেছিলো। এখন ফেরার পালা। ট্রেন চলছে। ফাঁকা সিটগুলো মন খারাপের সুরে চলছে। লোকজন খুব কম। অর্পিতা বললো, কি রে আজকে লোকজন কম কেন?  কোনো পুজো পরব আছে না কি?…

Read More

সমাজবাবু – দেবাশ্রিতা চৌধুরী
সমাজবাবু – দেবাশ্রিতা চৌধুরী

সমাজবাবু      (ছোটোগল্প) দেবাশ্রিতা চৌধুরী “আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থোও বন্ধু কত ঘুমাইবা ডাইনে পোলা বাঁয়ে মাইয়া আকাল ফসল রোও বন্ধু কত ঘুমাইবা…”? ঠাকুমার মুখে এই গান শুনতে শুনতে বৃন্দার মুখস্থ হয়ে গিয়েছিল। অর্থ-টর্থ তেমন বোঝেনি। কেমন করেই বা বুঝবে! আকাল তো তার জীবনে লেগেই আছে। আকাল শব্দটি সে এভাবেই বোঝে অর্থাৎ অভাবের সঙ্গে সমার্থক হয়ে আছে। এত ব্যবচ্ছেদ করে বোঝার মত শিক্ষা তো পায়নি! রোজ রাতে তবুও এই কয়টি লাইন মনে পড়ে। ঘুম! তাও কী…

Read More