প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

ঘুলঘুলি – সদানন্দ সিংহ
ঘুলঘুলি – সদানন্দ সিংহ

ঘুলঘুলি       (ছোটোগল্প) সদানন্দ সিংহ সু, তুই কি সত্যিই তাহলে এলি? কতোদিন বাদে এলি! আয়। বস্‌। কী খাবি বল্‌। অবশ্য কীই বা খাওয়াতে পারব তোকে! আমি তো বহুকাল নিরামিষাশী। সেই যখন দশ বছর আগে মা মারা গেলেন তখন থেকে। বাবা তো তার দু’বছর আগেই চলে গেছিলেন। ঠিক আছে, আমি তোকে নিরামিষ ডিশ তৈরি করে খাওয়াব। আমার একান্ত নিজস্ব ডিশ। কচি পালং, কচি ডাঁটা, কচি মূলা, কচি গাজর, কচি আলু – সব কচি শাকসবজি দিয়ে তৈরি হবে। তা তুই…

Read More

সুরেন্দ্রনাথ দাশগুপ্ত – লোপামুদ্রা সিংহদেব
সুরেন্দ্রনাথ দাশগুপ্ত – লোপামুদ্রা সিংহদেব

সুরেন্দ্রনাথ দাশগুপ্ত লোপামুদ্রা সিংহদেব বিশিষ্ট পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় শ্রী সুশীল গুপ্তের মাধ্যমে। তিনি “কস্তুরী মৃগের আকুলতা নিয়ে উদ্বেল হদয়ে রবীন্দ্রনাথের কাছে এসেছেন, বলেছেন,“আমায় পথের সন্ধান দিন”। উত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন — “প্রীতি সম্ভাষণ পূব্বর্ক নিবেদন- আমাকে যখন কেহ পথের কথা জিঞ্জাসা করে তখন মনে মনে হাসি এবং মনে মনে বলি হায় রে আমার কপাল। স্পষ্ট করিয়া পথ দেখিতে পাইলে নিজে বাঁচিয়া যাই অন্যকে পথ দেখাইব কিসের! শত সহস্র পথের মধ্যে কেবল একটা পথ আছে, যাহা…

Read More

সুজিত বসুর কবিতা
সুজিত বসুর কবিতা

যোগাযোগ সুজিত বসু আলোছায়ার খেলা তোমার মুখে যতই কেন থাকি আলোর খুঁজে মুখ ঢাকলো ছায়াই অসংকোচে ভাগ্য হাসে বিদ্রুপ কৌতুকে ওষ্ঠাধরে অনেক মধু জমা দাওনি পেতে কখনো তার স্বাদ একটা ছোট বিচ্যুতিকে ক্ষমা করলে জীবন হতো না বরবাদ চাঁপার সুবাস ছিল তোমার দেহে দূরে থেকেই উপভোগের স্নান চেয়েছিলাম, লুকোলে সন্দেহে সহ্য করি তীব্র অপমান অস্নাত সেই অবস্থাতেই বাঁচি জল পারে না মেটাতে তৃষ্ণাকে সুখের সঙ্গে রোজই কানামাছি মন ক্রমশ পাথর হতে থাকে হারিয়ে গেছে যা ছিল সব প্রিয় নিষ্প্রাণ…

Read More

অজিতা চৌধুরীর কবিতা
অজিতা চৌধুরীর কবিতা

উত্তর হেমন্ত অজিতা চৌধুরী হেমন্ত জড়িয়েছে দেহ ডাল পালা মাথা থেকে পা , আপাদমস্তক — ধূসর বিকেল বিদায় শেফালি ! পড়ন্ত রৌদ্র খেলায় বাজে সানাই। আজও অপেক্ষায়, শুকনো মালা চৈত্রের ঝরা পাতা —- এসেছিল নবীন মুকুল , বেগবতী বন্যা চলে গেল, একূল ভাসিয়ে পৃথিবী অজিতা চৌধুরী রোদ বৃষ্টি, আলো অন্ধকার ভালো, মন্দ — মানুষ ও পৃথিবীর ক্রমশঃ বিস্ময় — সূর্য ডুবেছিল, উঠেছিল চাঁদ শান্ত পৃথিবী সর্বংসহা ধরিত্রী মাতৃসমা যুগে যুগে বস্ত্রহরণ বজ্র, ত্রিশূল, খড়গ প্রতিঘাত, প্রতিশোধ নির্দয় আঘাত —…

Read More

সুখোমণির ভুলে যাওয়া এবং – সমর চক্রবর্তী
সুখোমণির ভুলে যাওয়া এবং – সমর চক্রবর্তী

সুখোমণির ভুলে যাওয়া এবং সমর চক্রবর্তী ভুলে যায় বলে সুখোমণির বেজায় ডর। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সেই ভুলে যাওয়ার আশঙ্কায় তার কালো চোখ দুটো মেলে শুধু চেয়ে থাকে। সমূহ ঘটনাপুঞ্জে আকীর্ণ তার ভাবখানা দেখে মনে হবে, সর্বপ্রাণবাদী এই অনন্ত প্রকৃতি বুঝি তাকে মনে করিয়ে দেবে সব। আর এ সময়ে বিস্ফারিত দৃষ্টির দিকে সবাই তাকিয়ে আছে টের পেলে, তার চঞ্চল চোখদুটো আরো নম্র হয়ে ওঠে। সাথে সাথে তার উচ্ছ্বল হয়ে হেসে ওঠা দেখে মনে হবে যে, এই ভুলে যাওয়াটা তার…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

কুটুম সমর চক্রবর্তী তোমার কপালে রাজটিকা দেখে মনে হয় তুমি শিকারি গোত্রের। মিঠা হলে বা টক হলে সেই পথের কথা বলো – স্মৃতির কাছে আগামী প্রার্থী। আমার গোত্র কিন্তু সাদা-লাকড়া! সাদা লাকড়া মানে ‘সাদা বাঘ’। বদহজম ছাড়া যারা কখনো এই ঘাস খায় না।

Read More

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ – সদানন্দ সিংহ
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ – সদানন্দ সিংহ

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ সদানন্দ সিংহ রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ আট মাস পেরিয়ে নয় মাসে পড়ল। কে প্রথম এই সংঘর্ষ শুরু করেছিল বা দোষ কা’র – এসব প্রশ্ন এখন গুরুত্বহীন। এখন দুটো প্রশ্ন সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে – এক) এই যুদ্ধ কখন থামবে ?  দুই) যদি না থামে তাহলে কী হবে ? এই যুদ্ধ কখন থামবে ? সত্যি বলতে কি এই প্রশ্নের উত্তর এখন আমাদের মতো সাধারণ লোকদের কারুর জানা নেই। কারণ এর পেছনে রয়েছে এক বিরাট জিও পলিটিক্স। ইউক্রেনের…

Read More

গোবেচারার বৃন্দাবন ভ্রমণ – সদানন্দ সিংহ
গোবেচারার বৃন্দাবন ভ্রমণ – সদানন্দ সিংহ

গোবেচারার বৃন্দাবন ভ্রমণ সদানন্দ সিংহ গিন্নি আগে অনেকবারই বলেছে বৃন্দাবনে বেড়াতে নিয়ে যাবার জন্যে, আমিই গা লাগাই নি। কারণ আমার স্বর্গমর্ত্য-পাপপুণ্য-ধর্মকর্ম জাতীয় কোনো কিছুতেই কোনোদিন বিশ্বাস ছিলনা, এখনও নেই। অন্যদিকে আমার গিন্নি একটু আস্তিক ধরনের। তাই এবার বেশ জোর করেই যখন আমাকে ধরল, এই এপ্রিল-মে মাসে তীব্র গরমের মাঝে বৃন্দাবনে যাবেই তখন না করার আর সাধ্য ছিলনা। যেহেতু গিন্নির কাছে প্রায় সব স্বামীই গোবেচারা। তাই ভাবলাম, বৃন্দাবনে যেতে কীসের আপত্তি, কতো মসজিদ-চার্চে বেড়াতে গেছি, বৃন্দাবনে কেনো বেড়াতে যাবো না?…

Read More

লিলিপুটদের গ্রাম মাখুনিক – সদানন্দ সিংহ
লিলিপুটদের গ্রাম মাখুনিক – সদানন্দ সিংহ

লিলিপুটদের গ্রাম মাখুনিক সদানন্দ সিংহ লিলিপুট এবং গালিভারের গল্প কে না জানে? ছোটবেলায় ভাবতাম লিলিপুটদের সত্যিই একটা দ্বীপ আছে। সেই লিলিপুটদের উচ্চতা ছিল ১৫ সেন্টিমিটারের একটু বেশি। সেগুলি ছিল জোনাথন সুইফটের লেখা কাল্পনিক কাহিনি। তবে আজ আমি যাদের কথা বলতে যাচ্ছি সেটা সত্যি এবং এই গ্রাম এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। এই গ্রামের লোকদের গড় উচ্চতা একসময় ছিল ৫০ সেন্টিমিটার। এই গ্রামের নাম মাখুনিক। আফগানিস্থানের সীমান্তে ইরানে এই গ্রাম অবস্থিত। আফগানিস্থান সীমান্ত থেকে এই গ্রামের দূরত্ব ৭৫ কিলোমিটার।…

Read More

এ কোন স্রোত – শুভেশ চৌধুরী
এ কোন স্রোত – শুভেশ চৌধুরী

এ কোন স্রোত শুভেশ চৌধুরী ভালো কথা বলতে পারবেন না। ভালো কথা বিকায় না। কিন্তু এমন দিন আসবে উন্নত দেশ গুলোর মতো ভালো কিছু পাবেন ভবিষ্যতবাণী। যে দেশদগুলোর সব কিছু আছে কিন্তু সব কিছু কলুষিত তাদের কলুষ মুক্ত হবে। অনুন্নত আধা উন্নত দেশগুলোর মানুষ যুদ্ধ করছে নিজেদের আত্মমর্যাদার জন্যো। কেননা কেউ ছোট ছিল না তাদের হৃত গৌরব ফিরে পাবার জন্য আজ চেষ্টা করে যাচ্ছে। পৃথিবীর অধিকাংশ দেশগুলো ঔপনিবেশিক শাসন এর প্রভাবে ছিল আজ তাহারা কেন যাহা সবকিছু ভালো তাহা…

Read More