প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

ফুলশয্যার রথ – সুদীপ ঘোষাল
ফুলশয্যার রথ – সুদীপ ঘোষাল

ফুলশয্যার রথ            (অনুগল্প) সুদীপ ঘোষাল স্বামী চলে যাওয়ার পরে একদম একা হয়ে পড়েছিলেন কবিতা। মনে পড়তো ফুলশয্যা, আদর। কি করে যে একটা একটা করে রাত, দিন পার হয়ে যায়, বোঝাই যায় না। তবু বুঝতে হয়, মেনে নিতে হয়। একটা ঘুঘু পাখি তার স্বামী মরে যাওয়ার পর থেকেই এবাড়িতে আসে। আমগাছের ডালে বসে আপন মনে কত কথা বলে। ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। সবিতাদেবীর সঙ্গে পাখিটার খুব ভাব। তার মনে হয়, স্বামী ঘুঘুর রূপ ধরে আসেন।…

Read More

Posted in অনুগল্প Comments Off on ফুলশয্যার রথ – সুদীপ ঘোষাল
সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

নির্বিকার সন্তোষ রায় যে ঢেউয়ে ঠোঁট ভিজেছিল, সে ঢেউ এখন বিগত। মানচিত্র ডুবেছিল অতলে, ডুবুরী পাঠাল ঠিকানা। ঢেউয়ে ঢেউয়ে দিন যায়, ওপাড়ে মন্দিরে ঘন্টি বাজে ঢেউয়ে ঢেউয়ে বন্যার পরের জল অতিশয় শ্রান্ত, স্মৃতিকথা ছিন্নভিন্ন ঘোরে, স্তম্ভিত ফেনা যায় দুঃখ‌ নিরসনে। দুঃখের মাটি নেই, ভিজে নাকো কুয়াশার জলে— আকাশ যেমন করে ভেসে থাকে দুঃখসুখ ভুলে—

Read More

Posted in কবিতা Comments Off on সন্তোষ রায়ের কবিতা
বিজয়া দেবের কবিতা
বিজয়া দেবের কবিতা

ব্যাবিলন রানি বিজয়া দেব নির্জলা দুপুর আজ স্তব্ধতায় একা, স্থিরচিত্রে চোখ রেখে বসে আছে সরোজিনী বিধ্বস্ত গাছপালায়, ধোঁয়ায়, আকাশে, বিবিক্ত ঘুড়ির সুতোয়, নিবিড়ে, নির্জনে। গোবি সাহারা বুকে নিয়ে শুয়ে আছে শহরের রাজপথে একা সরোজিনী, বুকের উত্থান পতনে সবুজের ইতিহাস লেখে ব্যাবিলন রানি। এতটুকু সবুজের হাহাকার চারপাশে বড় বেশি নির্জলা এ সময়। অভ্রংলিহ মিনারের নীল লাল আলোর ধাঁধায় সরোজিনী খুঁজে সেই ব্যাবিলন রাত, মেদুর মন্থর লোকালয়।

Read More

Posted in কবিতা Comments Off on বিজয়া দেবের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

রাজা পাড়া দেবাশিস মুখোপাধ্যায় ১. সুপুরি বাগানে আকাশ লেগেছে ছুটির গল্প শেষ হলে হেমন্ত দাঁড়িয়ে পড়ে মাথায় কুয়াশা মাখছে দীপ দ্বীপের নির্জনতায় পড়ে আছে শিউলির চুল তার চিবুকে লাল আভা ভেজা লজ্জার ২. ঝুপড়ির রূপকথায় সূর্যিমামা মা বলতে বলতে ভাত ঢালে এক বিশাল চূড়োয় মাংস সাঁতলায় তারপর খিদে রাক্ষস স্বপ্ন ভেঙে ভেঙে খেয়ে নিলে পর্দার পাশে জল চোখের কাক ডেকে ডেকে ফিরে গেলে গাছের ঘুম ভেঙে যায় ৩. ব্রীজের নীচে ফলে আছে নদী সবজি মানুষ ভ্যান হেঁটে যায় বাঁধ…

Read More

Posted in কবিতা Comments Off on দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা
ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ – প্রিয়া মিশ্র
ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ – প্রিয়া মিশ্র

ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ প্রিয়া মিশ্র একটি ভিসা একটি নথি যা আপনাকে অন্য দেশে ভ্রমণ করার অনুমতি দেয়। অনেক দেশ আছে যেখানে ভিসার প্রয়োজন হয় না। হ্যাঁ, বিশ্বের অনেক দেশ ভারতীয় নাগরিকদের ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্টে ঘোরাঘুরি করতে দেয়। সবারই স্বপ্ন বিদেশ যাওয়ার। কিন্তু অনেক সময় ভিসা রাউন্ডের কারণে আমাদের ট্রিপ বাতিল হয়ে যায়। একটি ভিসা একটি নথি যা আপনাকে অন্য দেশে ভ্রমণ করার অনুমতি দেয়। অনেক সময় সময়মতো ভিসা পাওয়া যায় না বা ভিসার ফি অনেক বেশি, যার…

Read More

Posted in ভ্রমণ Comments Off on ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ – প্রিয়া মিশ্র
সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

মরণ থাপার সদানন্দ সিংহ লোকটা বলে, নামটি মোর মরণ থাপার। বাড়াবাড়ি হলে ঝুলিবো দেবো গলায় র‍্যাপার। বাঁদরামি করলে লাগিয়ে দেবো মুখে হিটার। ন্যাকামি করলে জল ঢোকাবো লিটার লিটার। পাকামি করলে পরিয়ে দেবো গলায় গিটার। প্রতিবাদ করার ক্ষমতাই নেই কোনো ব্যাটার। খুনখারাপি মোর নয় কো কোনোই ম্যাটার। মোর নামটি যে মরণ থাপার।

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

যোগ্য আমি বলাই দে আলোচনা চলতে পারে তথ্য তোমায় দেবোনা, কিছু জানাই কিছু চাপাই ওসব নিয়ে ভেবোনা। বৃথাই চেষ্টা অবিরত জানতে চাও হাঁড়ির হাল? উড়ছে দেখো কামড়ে দেবে দলদাসের পঙ্গপাল। আমিই জানি আমিই বুঝি হেঁসেলের এই হিসেবখানা, কী করে যে জোটাই সাধন এক এক করে ষোলোআনা! আশঙ্কার মেঘ উড়ছে উড়ুক দিগন্তে তে ঘনায় কালো, কে আর আছে আমার মতো এমন দক্ষ এমন ভালো? আমিই সেরা সর্বকালের দম্ভ যত আমায় মানায়, আর বাকি সব চুনেপুঁটি পূর্ণ আমি কানায় কানায়! খেয়াল…

Read More

Posted in ছড়া Comments Off on বলাই দে’র ছড়া
সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

তারপরও সদানন্দ সিংহ রাত হলে হাত ছুঁয়ে তুমি চলে যাও দিনে এ কেমন দিশাহারা অতঃপর আমি তৃণবাণে বিদ্ধ হই তবু কলরব আর শেষ হয় না ভেসে থাকার কৌশল শিখিনি বলে স্বপ্ন দেখি ভেসে থাকার বারবার আর চতুর্ভুজ দর্শন নিয়ে কথা হলে এখন সুপ্ত চরাচর জুড়ে তোমারই আকাশ, তোমারই বাতাস, তোমারই সব মিডিয়া মিথ্যা অনাচার আমার চারিদিক জুড়ে এক নিস্তব্ধ আকাশ তারপরও এগিয়ে চলে অফুরান স্বপ্নের রীল

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

আম্মি সমর চক্রবর্তী ঈদের দাওয়াত শেষে বিদায় নিতে গিয়ে মাথা নোয়াতেই, কপালে করাঘাত করে বলে উঠেন, হায় আল্লা ! হিন্দুর পোলা অইয়া তুমি আমার পায়ে হাত দিলা বাজান! অহন আমি কিতা করি আল্লা ! তুমি মাফ করিও আমার কায়ামতের গুনা

Read More

Posted in কবিতা Comments Off on সমর চক্রবর্তীর কবিতা
যুদ্ধ – শুভেশ চৌধুরী
যুদ্ধ – শুভেশ চৌধুরী

যুদ্ধ শুভেশ চৌধুরী জর্জ বার্নার্ড শ এর চকলেট সোলজার এর কথা মনে হয় হাতে বন্দুক তুলে নেবার আগে যিনি চকলেট মুখে পুরে দেন । এখন সার্ভিলেন্স প্রবল শক্তিশালী প্রতিটি পায়ের কদম কে অনুসরণ করে কৃত্রিম উপগ্রহ মানব বিষয় হল যন্ত্র আমাদেরকে চেষ্টা করতে হয় মানবিক চিকিৎসা বিদ্যার যেন মন বন্দুক না হয় হিংসা না থাকে দেহ মনে তাহলে আমরাই হয়ে উঠবো ফুল আবাদি বা বুনো আমাদের মনে আহ্লাদ জাগিয়া উঠবে আমরা পরস্পর বিশ্বাস করতে পারবো আমরা ভালো বাসতে পারি…

Read More