প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

গুঞ্জন সনজিৎ বণিক এখানে স্বপ্নের গুঞ্জন নেই, নেই আলোর অধিক কোনো আলো কিংবা ফর্সা সকাল, পাড়ার একজন মাসিমণি রোজ ভোরের সকালে সাদা ধবধবে ইস্ত্রি করা শাড়ি পড়ে বেড়ায় হেঁটে চারদিক, ফুলেরা সব কান পেতে শুনে পায়ের আওয়াজ। স্বপ্নে পাওয়া মানুষেরাও কাঁচাঘুম থেকে জেগে চোখ রগড়ে দ্রুত বেরিয়ে পরে ভোরের রাস্তায়। এখানে ভৌতিক স্বপ্নের গুঞ্জন নেই, আছে শুধু মৌলিক কথাবার্তা রোজ সকালে। কারা যেন হেঁটে হেঁটে চারদিক মাত করে চোখে দেখা যায় না সে সব ছবি, শুধু শব্দের পিঠে কান…

Read More

আজাদি কে লাড্ডু – ডাঃ মুকেশ ‘আসেমথি’
আজাদি কে লাড্ডু – ডাঃ মুকেশ ‘আসেমথি’

আজাদি কে লাড্ডু ডাঃ মুকেশ ‘আসেমথি’ আসছে স্বাধীনতা দিবস। সংবাদপত্র যেমন বর্ষার পূর্বাভাস দিয়ে সাধারণ মানুষের দুর্যোগের তথ্য এবং সরকারি কর্মচারিদের ত্রাণ দিয়ে থাকে, তেমনি এখন আবহাওয়া দফতরেরও স্বাধীনতা দিবসের পূর্বাভাস দেওয়া উচিত। এবার স্বাধীনতা দিবস ঠিক সময়ে আসবে, তাই না? কীভাবে আসবে, কতটা আসবে? যেন স্বাধীনতাকে সারা বছর খাঁচায় বন্দি করে রাখা হয় এবং এই দিনে শুধু খাঁচার দরজা খুলে স্বাধীনতার তোতাপাখি দেখানো হয়। পঁচাত্তর বছর ধরে খাঁচায় বন্দি স্বাধীনতার তোতাপাখি তার উড়ান ভুলে গেছে। মানুষ বিশ্বাস করে…

Read More

খ্যাতি এবং নগ্নতা – সন্তোষ উৎসুখ
খ্যাতি এবং নগ্নতা – সন্তোষ উৎসুখ

খ্যাতি এবং নগ্নতা সন্তোষ উৎসুখ আমরা নগ্ন হয়ে জন্মগ্রহণ করি কিন্তু আমাদের বাবা-মা ইতিমধ্যে আমাদের পছন্দের পোশাক কিনে দেন। এটা ভিন্ন কথা যে কারো ভাগ্যে সাধারণ জামাকাপড় আর কারোর ভাগ্যে ডিজাইনার কাপড়। শিশু ঘরের পরিবেশ, পারিবারিক অর্থনীতি ও বাবা-মায়ের রুচি অনুযায়ী পোশাক পরা শুরু করে। যখন সে বড় হয়, তার বাবা-মা তাকে জিজ্ঞেস করে যে সে কোন পোশাক পছন্দ করে। কঠোর পরিশ্রম এবং ভাগ্যের সংমিশ্রণে যদি কেউ বিখ্যাত হয়ে ওঠে, তবে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে একজনকে নগ্ন হতে…

Read More

অসমতা – সন্তোষ উৎসুখ
অসমতা – সন্তোষ উৎসুখ

অসমতা সন্তোষ উৎসুখ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আবারো বিদেশিদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমার মন এটাকে না ভেবেই বলা মিথ্যা মনে করলো। এই প্রতিবেদনের নাম বিশ্ব বৈষম্য প্রতিবেদন। এটা ভুলভাবে বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনামলের তুলনায় আমাদের ধনী-গরিবের মধ্যে বৈষম্য বেশি ছিল। এটা কতটা ভুল, স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পর কী ধরনের কথা বলা হচ্ছে। মনে হয়, বিদেশের ষড়যন্ত্র কমেনি। তিনি বলতে শুরু করেছেন দেশের চল্লিশ শতাংশ সম্পদ এক শতাংশ ধনীর কাছে। একশো বছরের মধ্যে এই প্রথম এমনটা হয়েছে বলেও…

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

খিচুড়ি সদানন্দ সিংহ যায় যে দিন যায় যে ক্ষণ সামলে কানাই। হায় রে মন যখের ধন আগলে বেড়াই। কুলপতি ডন পা-চাটা হন ভাইরে ভাই। সুতোর পণ পলাশ বন খিচুড়িই বানাই।

Read More

গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ
গোবর্ধনের বাঁদরামি – সদানন্দ সিংহ

গোবর্ধনের বাঁদরামি       (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ বহুদূর থেকে আমি একটা ডুগডুগির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই ডুগডুগির একটা তাল আছে। আমি এই ডুগডুগির তালটাকে চিনি। এই তালে ভালুক বা বানর নাচে। আমি তাই সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে যাচ্ছিলাম। গিয়ে দেখি সত্যিই একটা লোক রাস্তার ধারে বানর নাচ দেখাচ্ছে। গোল হয়ে দাঁড়িয়ে সেই নাচ দেখছে বেশ কিছু লোক। কয়েকজন আবার সামনের সারিতে বসে বানরের খেলা দেখছে। আমি দেখলাম গোবর্ধনদা সামনের সারিতে বসে বানরের নাচ দেখছেন। আমিও গোবর্ধনদার কাছে…

Read More

দম্পতি – স্বাতী ধর
দম্পতি – স্বাতী ধর

দম্পতি             (অনুগল্প) স্বাতী ধর রথীন বলে, ধীরে বন্ধু ধীরে।রথীন ধীরে ধীরে প্রথম মোড়কটা খুলে ফেলে। অনামিকা দেখে, ভেতর থেকে বেরিয়েছে একটা প্যাকেট। রথীন সেই প্যাকেটটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, এর ভেতরেই থাকবে কোনো জিনিস।আজ ক্যুরিয়র মারফত এই প্যাকেটটা অনামিকা বিকেলে পেয়েছে। প্রথমে সে ভেবেছে এটা বুঝি অনলাইনে করা রথীনেরই কোনো অর্ডার। অনলাইনে কেনা সমস্ত জিনিসই অনামিকার নামে আসে, কারণ ওই সময়টায় রথীন অফিসে থাকে। রথীন অফিস থেকে ফিরলে সাধারণত ক্যুরিয়ারের দেওয়া প্যাকেটগুলি…

Read More

জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ
জগাম্মা এবং তার ভূতপ্রেত – সদানন্দ সিংহ

জগাম্মা এবং তার ভূতপ্রেত     (অনুগল্প) সদানন্দ সিংহ জগার আম্মা অর্থাৎ জগাম্মার জগত জুড়ে ভূত-প্রেতের রাজত্ব। তিনকুলে তার কেউ নেই বললেই চলে। বিধবা জগাম্মার একমাত্র পুত্র কুড়ি বছরের জগা কুড়ি বছর আগে গ্রামের এক বামুন মেয়েকে নিয়ে সেই যে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, তারপর থেকে তার আর কোনো খবর এখনো নেই। জগাম্মার নিজের একটুকু জমির মধ্যেই সে পানচাষ করে। নিজের জমি থেকে পানপাতা তুলে সে গ্রামের বাজারে বাজারে বিক্রি করে। এতে তার দিন মোটামুটি চলে যায়। ঘরের কাছেই তার…

Read More

স্বাতী ধরের কবিতা
স্বাতী ধরের কবিতা

মণিকোঠা স্বাতী ধর রাতজাগা পাখি ডেকে যায় ইদানীং আমার ঘরে সে ডাক শুনি কেবল, পাখি খুঁজে পাই না। মা’র কথা শুনি কেবল, রাত জেগো না শরীর খারাপ করবে। মাকে খুঁজে পাই না। জানালার ওপার থেকে স্নেহদৃষ্টি নিয়ে চেয়ে থাকেন বাবা। বাবাকে খুঁজে পাই না। সব হারিয়ে যায়, এসব হারায় না মণিকোঠা তৈরি হয় অন্তরে

Read More

রণজিৎ রায়ের কবিতা
রণজিৎ রায়ের কবিতা

অর্বাচীন রণজিৎ রায় কবিতাকে বুকে জড়িয়েই যত ঘোরাঘুরি অরণ্য, পর্বত, সাগর, আরো কত কী দেশ হতে সুদূর দেশান্তর ছায়ার মতো সাথে থাকে প্রিয়া কেউ দেয় দুর্মূল্য সুখ, কারো উপহার নিবিড় প্রশান্তি ! আজকাল ঘোরতর মাধ্যমের যুগ ভেসে উঠলেই চোখে পড়ে আড়ালে থাকলে রয়ে যায় অদৃশ্য আলোকিত হবার সুযোগ মেঘে ঢাকা তারার মতো। আমি নিজেকে আড়ালেই রাখি গুটিয়ে থাকি কচ্ছপের মতো সময়ে বের হয়ে পৃথিবীকে দেখি তথাপি সামান্য হলেও আহ্বান, প্রকাশ, সম্মাননা এটা কি মেধা, ভাগ্য নাকি সাবলীল গতি বুঝতে…

Read More