প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

গন্ধ বদলে যায় – ডঃ নিতাই ভট্টাচার্য্য
গন্ধ বদলে যায় – ডঃ নিতাই ভট্টাচার্য্য

গন্ধ বদলে যায়        (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য “তপন দা, এইদিকে আসুন।” সামনে তাকায় তপন। রাস্তার ওপাশের প্রতীক্ষালয়ে বসে রয়েছে মৌসুমী। আজ মৌসুমীর সঙ্গে একই বাসে বর্ধমান ফিরবে তপন। তপনের সারাদিনের ইচ্ছেটা অধীর হয়ে ওঠে মুহূর্তে, ডানা ঝাপটায়। চারপাশের বাতাস ভরে ওঠে সুগন্ধে। ব্যস্ত-ইচ্ছে স্তিমিত করবার চেষ্টা করে তপন। রাস্তার এই পার থেকেই মৌসুমীকে একবার দেখে। মনে মনে ভয় পায় বেশ। অধীরতায় লাগাম টেনে তাকিয়ে দেখে চারপাশ, কারোর নজর তপনের উপর আছে কিনা। ‘কারও’ মানে অফিসের দত্তবাবু,…

Read More

রওশন রুবীর কবিতা
রওশন রুবীর কবিতা

তবু তুমি থেকে যাও ঘাম ও ঘুমে রওশন রুবী আমি প্রচণ্ড উত্তেজনা চেপে বাতাসের কানে কানে বলি— স্বীকার কোরো না, যেটুকু তুমি জেনেছো; দেখেছো যতটুকু, দেখোনি কত কিছু নীরবে সয়ে নেয় দৃষ্টির প্রখরতা। প্রত্যেকে বলবে, “তুমি শোনো” আর তুমি শুনলেই একশো বিশ মাইল বেগে ছাই থেকে জেগে উঠবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। দেখো না, যে হারায় সে-ই খোঁজে ক্ষয়িত পাথরে আগের পায়ের ছাপ। আমি তোমাকে থামতে বলবো না— জামার বোতাম লাগিয়ে নাও, যে মিথ্যে গ্রহণ করেছো তা ছুঁড়ে ফেলে দাও।…

Read More

কবি মণীন্দ্র গুপ্তের কবিতা – সুদীপ ঘোষাল
কবি মণীন্দ্র গুপ্তের কবিতা – সুদীপ ঘোষাল

কবি মণীন্দ্র গুপ্তের কবিতা সুদীপ ঘোষাল কবি মণীন্দ্র গুপ্ত। বিশিষ্ট ভারতীয় কবি, লেখক। মণীন্দ্র গুপ্ত স্বাধীনতা উত্তর বাংলায় তিনি সর্বাধিক প্রভাবশালী কবিদের অন্যতম। জন্ম ১৯২৬ – মৃত্যু ২০১৮। তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির দ্বারা ভূষিত হন, এবং ২০০৫ সালে ‘টুং টাং শব্দ নিঃশব্দ’-র জন্য পেয়েছিলেন রাজ্যের বাংলা সাহিত্যের সর্বোচ্চ সম্মান ‘রবীন্দ্র পুরস্কার’। মণীন্দ্র গুপ্তর শৈশব কাটে অবিভক্ত বাংলাদেশের বরিশাল জেলায়। স্কুলের শিক্ষা প্রাপ্ত হন আসামের শিলচর এবং কলকাতায়। শিক্ষা সম্পূর্ণ করার পর তিনি ভারতীয় সেনায় যোগদান করেন এবং উত্তর পূর্বাঞ্চলে…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

সবকিছু জ্বলে যা কিশলয় গুপ্ত আমরণ দিব্যি আগমন চাই না আচমন শেষ হোক তার আগে চলে যা হাতে হাত চিতা কাঠ ধূপ দ্বীপ ফুলহার সবকিছু জ্বলে যা একেবারে জ্বলে যা। সুর থাক লুকিয়ে দূর থাক বহুদূর কাছাকাছি কানাকানি ও পড়শি হাওয়ারা ঝিলমিল নীল দিল কিলবিল চলাতে জন্মেই বেওয়ারিশ, জন্মেই আওয়ারা। আজীবন দিব্যি আগমন চাই না নেচে মন বেঁচে থাক সুরদাস, বিন্দাস বুকে বুক থিতু হোক রোদ্দুর, জ্যোৎস্না একলাই হাসবে মুসাফির, দীন দাস। হাসিমুখ বাসি সুখ আর পেতে চাই না…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

যেদিন ভুল করে বড় হয়ে গেছিলাম ব্রতীন বসু যেদিন ভুল করে হঠাৎ বড় হয়ে গেলাম, অনেক কিছুর সাথে যা পারিনি নিজের কাছে রাখতে তার মধ্যে ওই মেঘটাও ছিল, ওই মেঘটা যা আজও তোমরা দেখতে পাও, সাদা তুলতুলে গাল কলপ করা চুল ভাব বৃষ্টি নিয়ে যায় ওর কালো মাথায় লুকিয়ে আছে আমার কৈশোরের ছাদ, সব ভুল হারিয়ে যাওয়া ঘুড়ি, দিদার সাথে খেলার লুডোর ঘুঁটি মনের সাথে মন মেলানোর খেলা আছে ওর কাছে আমার সব স্পর্শ তুমি যাকে মেঘ ভাব সে…

Read More

মুক্ত প্রেম – সুদীপ ঘোষাল
মুক্ত প্রেম – সুদীপ ঘোষাল

মুক্ত প্রেম     (অনুগল্প) সুদীপ ঘোষাল, কিশোরীবেলায় মুন্নি ভালোবেসেছিলো সুমন্তকে। মনের কোণে উঁকি মারতো ভালোবাসার চোখ। সুমম্তের ওঠা বসা হাঁটা সবই ভালো লাগতো তার। এই সুযোগে পরিণত চালাক লম্পট, মুন্নিকে নিয়ে গেলো ভাঙা সুলতানবাড়ির অন্ধ গলিতে। সেখানে সাপ আর বাদুড়ের বাসা। মুন্নিকে অন্ধকারে মুরগীর মত ছাল ছাড়িয়ে আনন্দ খেলো সুমন্ত। বিড়বিড় করে মুন্নির প্রথম অনুভব, অজান্তে সে ঢেলে দিলো ভালোবাসার জনকে আপন অনুভব। পরে মুন্নি বলেছিলো সীমা বৌদিকে তার প্রথম অনুভবের কথা। সে বলেছিলো, কি সুন্দর, গরম গরম চা…

Read More

রহিত ঘোষালের কবিতা
রহিত ঘোষালের কবিতা

রিফু রহিত ঘোষাল দুটো ঘড়ি কখনোই এক সময় বলে না— এখন তাদের মুখ দেখাদেখি বন্ধ, বালিয়াড়ির কাছে পড়ে আছে ভাঙা কাচ, নিদ্রার মতো অস্থির আঘাত দিয়ে নীল শাড়ি প্রথম ফাল্গুনে খাঁড়িমোহনায় রজনী ছিঁড়েছে, চালকবিহীন কোথায় চলেছে চিরন্তন নক্ষত্র প্রহরীরা? ধ্বংসস্তূপের কাছে উৎসারিত দীর্ঘ সূর্যাস্ত, নিষ্প্রদীপ ক্লেদ ও লতার আড়াল, প্রাঙ্গণে ফুটে আছে অকল্পিত অশ্রুফুল, জলপ্লাবী খেত পিপাসা বিজড়িত, অলৌকিক ধ্বনিরোল শত-শতাব্দী কণ্ঠে নিয়ে আমাদের আবরণ খুলে যায়, অগ্নিদগ্ধ অপবাদ এগিয়ে আসতে দেখি আমরা, ব্যবহৃত গ্লাস ভ্রাম্যমাণ ঠোঁটের কাছে বিলিতি…

Read More

পাঁচগনি হিল স্টেশন – স্বাতী ধর
পাঁচগনি হিল স্টেশন – স্বাতী ধর

পাঁচগনি হিল স্টেশন স্বাতী ধর পঞ্চগনি বা পাঁচগনি মহারাষ্ট্রের একটি মনোরম পাহাড়ি এলাকা যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, মনোরম আবহাওয়া এবং সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৩৩৪ মিটার উচ্চতায় অবস্থিত, এই মনোরম শহরটি প্রশান্তি, অ্যাডভেঞ্চার এবং ঔপনিবেশিক অতীতের এক ঝলক খোঁজা ভ্রমণকারীদের জন্য একটি নিখুঁত বিশ্রামস্থল। পাঁচগনি নামটির অর্থ “পাঁচ পাহাড়ের দেশ”, যা এই গন্তব্যটিকে অনন্য এবং মনোমুগ্ধকর করে তোলে এমন ভূ-প্রকৃতির যথাযথ বর্ণনা দেয়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবুজ বন, ঢালু তৃণভূমি এবং…

Read More

স্থূলত্ব – গৌরব তিওয়ারি
স্থূলত্ব – গৌরব তিওয়ারি

স্থূলত্ব গৌরব তিওয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে স্থূলত্ব মহামারী হয়ে উঠেছে। মহামারী মানে এমন একটি রোগ যা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্থূলত্বের কারণে উদ্ভূত মারাত্মক রোগের কারণে প্রতি বছর ২৮ লক্ষ প্রাপ্তবয়স্করা মারা যাচ্ছেন। ভারত এবং বিশ্বের সমস্ত দেশ স্থূলত্ব নিয়ে উদ্বিগ্ন। বিশ্বজুড়ে চিকিৎসকগণ মনে করেন যে স্থূলত্বকে হালকাভাবে নেওয়া যায় না। এটি আরও সঠিকভাবে বোঝা দরকার। অতএব, স্থূলত্বের সমস্যা আগের চেয়ে আরও বেশি বৈজ্ঞানিক পদ্ধতি তৈরির উপর এখন জোর দেওয়া হচ্ছে। ভারতের চিকিৎসকেরা গত ১৫…

Read More

সপ্তাহের শেষ শনিবার – বিজয়া দেব
সপ্তাহের শেষ শনিবার – বিজয়া দেব

সপ্তাহের শেষ শনিবার    (ছোটোগল্প) বিজয়া দেব সকালবেলায় সূর্য যখন প্রথম উঠছে, আলোর রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, যখন দু’চারটে পাখি কিচিরমিচির করে প্রকৃতিকে বিকশিত করছে, তখন আহত মনে কুবলয় পাশ ফিরে ঘুমন্ত সন্তানকে দেখে। শিশু আর প্রকৃতি বড় কাছাকাছি। একে অপরের হাত ধরে আছে। সে জানে না তার বাবা আজ থেকে তার অপদার্থ বাবাতে রূপান্তরিত হয়েছে। সেই কাফকার মেটামরফোসিসের বিশাল পোকায় রূপান্তরিত হয়েছে সে। হঠাৎ করেই তার সন্তানকে সুস্থিরভাবে বড় করে তোলার সামর্থ্য হারিয়েছে। সে তার চাকরি থেকে ছাঁটাই হয়েছে,…

Read More