প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

সাদাকালো সন্তোষ রায় এত ছবি কেন আমার ফেসবুকে! আবক্ষ, আপাদমস্তক ? মাসখানেক আগে যে হেসেছিলাম তারও! মৃত্যুচিন্তা করছিলাম বসে গম্ভীর মুখে — সেটাও! প্রেমের সাথে ঘোরাঘুরি ফিরিয়ে দিল ফেসবুক আবার! জানি না, জানি না কেন এত ফটোচ্ছ্বাস! পুরনো সাইকেলটার সাথে দাঁড়িয়ে আছি — এই যেনো ফিরে এলাম গোবিন্দপুর থেকে। সূর্য অস্ত গেল, ঘাম শুকোল না, পিপাসা মিটল না। গলা শুকিয়ে কাঠ। চাঁদের দিকের রাস্তা একদম ভাল নয়, মেঘের ফাঁকে সাঁকো নেই, আসতে যেতে ধকল বড়ো। ওই যে নদীর পার,…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

জ্যোৎস্নায় মারা গেল কেউ সমর চক্রবর্তী, শহর থেকে অনেক দূরে — জ্যোৎস্নায় ডুবে গিয়ে প্রান্তরে, হাত বাড়াতেই মঠো মুঠো উঠে আসে স্বপ্নের বীজ। উজ্জ্বল ! মৃত্যুর বিনিময়ে এক ঝিকমিক ! ঝিকমিক ! ভরা নক্ষত্রের মতো জীবনের আর কোন অভাব থাকে না। (৺সুনীল ভৌমিক, ৺দেবাশীষ ভট্টাচার্য্, দেবাশিস ভট্টাচার্য এবং শুভেশ চৌধুরীকে মনে রেখে)

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

জেব্রাক্রসিং অভিজিৎ চক্রবর্তী আর উঠে দাঁড়ালে না সোজা হয়ে যতদিন ছিলে সাদাকে সাদা কালোকে কালো না বলে বাঁচিয়ে বাঁচিয়ে একবার সাদার দিকে একবার কালোর দিকে ঝুঁকে আরো সহমর্মী হয়ে উঠেছিলে তুমি যত নিচু হলে জগৎ আরো উঁচু হে মহান যুদ্ধ তবু শেষ হয়নি তুমি সৎ হলেও যুদ্ধ থামবে না দিকে দিকে নিপুণ অস্ত্র ধরার কৌশল আরো বেশি প্রতিহিংসাময়‐—- জেনো দুঃখে ঘাস মাথা উঁচু করে দাঁড়ালেও  নেমে যাবে বুটের চাপে

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

মাইলস্টোন সদানন্দ সিংহ সূর্য এখন অস্তাচলে। পাটকাঠি দাঁড়িয়ে আছে, প্রান্তরে কয়েকটা জোনাকি। প্রবল হাওয়ার মাঝে দোলে যাবতীয় বন দূরের ছমছম অন্ধকারে কে যেন বলে ওঠে, কে কোথায় আছো গো, টর্চ জ্বালাও আমি কি তবে হেঁটে গেছিলাম ওই রাস্তা ধরে ? আমি কি তবে দৌড়ে গেছিলাম বন-প্রান্তর জুড়ে ? এখনো বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির মাঝে আমরা এগিয়ে চলি, নাক বরাবর অস্তিত্বের মাঝে এক মাইলস্টোন, ক্রমাগত বেড়েই চলে রহস্য সদানন্দ সিংহ সাত্যকির চালে কোনো এক রহস্য লুকিয়ে ছিল। বনবিবি…

Read More

ড্যামো – সদানন্দ সিংহ
ড্যামো – সদানন্দ সিংহ

ড্যামো                   (ছোটোগল্প) সদানন্দ সিংহ (আখ্যানের বিকেল আয়োজিত গল্প উৎসব ২০২৫-এ পঠিত) সুখীলালের নাকি ড্যামো হয়েছে। সরস্বতী বলেছে অনেকবার। সে বলেছে, “তোমার কোন ব্যামো হয়নি; তোমার হয়েছে ড্যামো।” সুখীলাল সেকথা মানে না। তার তো মনে হয়, তার বুঝি কোনো ব্যামোই হয়েছে, যে ব্যামোর হদিস হয়তো কোনো ডাক্তারের কাছে নেই। তবে সুখীলাল জানে তার সারা আকাশ জুড়ে ইদানীং সচেতন, অচেতন এবং অবচেতন মনের এক খেলা চলে। অচেতন এবং অবচেতন মন হঠাৎ সচেতন হয়ে বেরিয়ে আসে সবার সামনে, সচেতন মন চলে যায়…

Read More

বলাই দে’র ছড়া
বলাই দে’র ছড়া

চোখ বনাম হৃদয় বলাই দে দেখা কি যায় খালি চোখে হৃদয় ছাড়া ? হৃদয়হীনের জীবনব্যাপী কেবল তাড়া! ‘আমি আমি’ ভাবের ঘোরে জীবন কাটে, হৃদয়বান হেঁটেই চলেন জীবন হাটে। চোখ থেকেও দেখেন কেবল নাকের ডগা, সবকিছু তার হাতের মুঠোয় হায় দারোগা! হৃদয়বান খোঁজেন কেবল মুক্ত হাওয়া, হারজিতের আজব খেলায় নেই পরোয়া। গায় যে গীতি হৃদয় দিয়ে এতেই বাঁচে, ফুরফুরে রয় ভিতর ভুবন সদাই নাচে। মনুষ্যত্বের পতন হলে বুকটা ভারী, হৃদয়হীন চিরদিনই চালায় হুকুমদারি! ঢেউয়ে ঢেউয়ে বলাই দে পার হয়ে যায়…

Read More

মুক্ত বয়ান – শুভেশ চৌধুরী
মুক্ত বয়ান – শুভেশ চৌধুরী

মুক্ত বয়ান শুভেশ চৌধুরী মুখ বন্ধ করুন। Shut up। অর্গল মুক্ত বয়ান যেন পরিশ্রুত খাবার জল হয়। খেলে উপকার হয়। অসুস্থ বোধ যেন কেউ না করেন। এদিকে আমিও আমার নিজের পরিবার পরিজন ভালো আছি। এতোটুকু বললে হবে না, অন্যদের বিষয়ে জানুন। কথা বলুন তাহাদের বিষয়ে। সবাই জানেন বজ্র আঁটুনি ফস্কা গেরো। তাই আদর করতেও শিখুন। সবচেয়ে ভালো — ভালো থাকা ও ভালো রাখা। সহমত পোষণ করেন যদি বলিবেন। আমরা পক্ষের জোর বাড়াতে চাই

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

সমস্যা শুভেশ চৌধুরী শারীরিক কিছু সমস্যা আছে মানুষের রেশন দোকান থেকে হাসপাতালে ভিড় বেশি ঔষধের দোকান-এ ভিড় বেশি হ্যাঁ, সুস্থ থাকি চাই ভালো খাওয়া দাওয়া খেল কুদ তাহাও চাই। রেশন দোকান থেকে কিনে না এনে সবাই যেন ভালো সাবান ও দুধ মাখন মাছ মাংস ডিম খেতে পারেন দেশকাল কে বলি ফুল দিয়ে যা হয় শুভেশ চৌধুরী বলতে হয় না। মন ভালো হয়ে যায়। ফুলের তোড়া পেয়ে পীড়িত সুস্থ হয়ে ওঠেন মনে প্রাণে দেশে ফুল চাষ হোক মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন…

Read More

চেয়ার – গুলশন ঘোষ
চেয়ার – গুলশন ঘোষ

চেয়ার                 (ছোটোগল্প) গুলশন ঘোষ বাড়ি থেকে বার হবে তখনই টিকটিকি ডেকে উঠল। দাঁড়িয়ে পড়লেন সদাশিববাবু। একটা শালিখের চিৎকারধ্বনি তাঁর কানে এলো। শালিক পাখিটা ডানা ফুলিয়ে কিছুটা নীচু দিয়ে উড়ছে। মোটর বাইক দাঁড় করিয়ে এগিয়ে গেলেন সদাশিববাবু। গিয়ে দেখেন একটা গোখরো সাপ। সদাশিববাবু খুব বেশি বিচলিত হলেন না। তিনি শান্ত প্রকৃতির মানুষ। ধীর স্থির তাঁর কথা বলা। চাল চলন। কিছুক্ষণ দাঁড়িয়ে সাপটার গতিবিধি লক্ষ করে একটা লাঠি আনতে গেলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

অন্দরে প্রভঞ্জন ঘোষ চোখের দেখাই দেখি যা বোঝার তা বুঝি চন্দ্র দেখি, সূর্য দেখি দেখি নীহারিকা, তার‌ও নীচে নীল আকাশের কোন্ অজানা কোণে কি যে গ্রহ, কি যে তারা বিরাজে সেখানে কেউ কি তাহা জানে? ঢেউও দেখি, জলও দেখি দেখি অযুত ফেনা, হাঙর দেখি, কাছিম দেখি কাঁকড়া, মৎস্য নানা তার‌ও নীচে, আরও নীচে মহাসাগর তলা কি থাকে, কি নাই বা থাকে কেউ কি জানে মেলা! হাসি দেখি, ঠাট্টা দেখি দেখি রসিকতা মনখোলা, প্রাণখোলা দেখি গল্প, কত কথা! তার‌ও নীচে,…

Read More