প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

বৃষ্টির দুষ্টুমি – সন্তোষ উৎসুখ
বৃষ্টির দুষ্টুমি – সন্তোষ উৎসুখ

বৃষ্টির দুষ্টুমি সন্তোষ উৎসুখ বৃষ্টির প্রথম অসচ্ছলতা হল যে পূর্ত দফতর, পৌর নিগম ও পঞ্চায়েতের কর্মচারীদের ঘুম থেকে উঠতে হয়। তাঁরা অনেক পরিশ্রম করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন তাঁরা ফোনের দিকে অবিরাম বসে থাকতে থাকতে ক্লান্ত হতে শুরু করেছিলেন, তখন কোনও সতর্কতা ছাড়াই বৃষ্টি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। স্মার্ট সিটি প্রকল্পের ফুটপাতে পড়ে থাকা ধ্বংসাবশেষ অপসারণ না করায় বৃষ্টিতে তা এখানে-ওখানে ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে ড্রেনে পাইপ ফেলে রাখা হয়েছিল, হঠাৎ বৃষ্টিতে ভুলের কারণে পরিচ্ছন্নতার উদ্দেশ্য ভেস্তে যায়।…

Read More

Posted in ইদানীং Comments Off on বৃষ্টির দুষ্টুমি – সন্তোষ উৎসুখ
নির্বাচন এলে – সন্তোষ উৎসুখ
নির্বাচন এলে – সন্তোষ উৎসুখ

নির্বাচন এলে সন্তোষ উৎসুখ নির্বাচন এলে আমরা শিক্ষা দেই। একজন মানুষ যত বেশি শিখে, সে তত বেশি গুরু হয়ে ওঠে। নির্বাচনে যারা জয়ী হয় তারা গুরু হয় এবং বাকিদের শিষ্য হয়ে থাকতে হয়। অনেক গুরু গুড়কে চিনিতে পরিণত করে শিষ্যদের একত্র করে রাখে। পছন্দ মানুষের আচরণের বিকাশ ঘটায়। মানুষের কৃত্রিম আচরণ পশুদের স্বাভাবিক আচরণের সাথে তুলনা করা হয়। প্রাণীদের অবশ্যই খারাপ লাগবে যে তাদের আচরণকে সামাজিক প্রাণীদের আচরণের সাথে তুলনা করা হচ্ছে। নির্বাচনে ভাষা সবচেয়ে বেশি বিকশিত হয়। জিভে…

Read More

Posted in গেঁজেল Comments Off on নির্বাচন এলে – সন্তোষ উৎসুখ
নেতাজির হৃদয়গ্রাহী স্বপ্ন – সন্তোষ উৎসুখ
নেতাজির হৃদয়গ্রাহী স্বপ্ন – সন্তোষ উৎসুখ

নেতাজির হৃদয়গ্রাহী স্বপ্ন সন্তোষ উৎসুখ যখন শীতের মৌসুম শেষ হতে চলেছে এবং নির্বাচন শুরু হতে চলেছে, তখন অনেকেই মানুষ থেকে নেতাতে পরিবর্তন শুরু করে। তাদের পোশাক পরিবর্তন হয়। তারা ক্যাপ পরা শুরু করে। গলায় পিণ্ড ঝুলতে থাকে। একটি গণতান্ত্রিক দেশে একজন সাধারণ মানুষ যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রথমে নেতা, বিধায়ক এবং তারপর আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে মন্ত্রী হন, তাহলে তাকে রাজনৈতিক সংবর্ধনা দেওয়া প্রয়োজন। নেতাজি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তিনি নির্বাচনে জিতেছেন। তিনি নিজেও আগ্রহ সহকারে বর্তমান সময়েও প্রাচীন…

Read More

Posted in অন্যান্য Comments Off on নেতাজির হৃদয়গ্রাহী স্বপ্ন – সন্তোষ উৎসুখ
পয়লা বৈশাখ – লোপামুদ্রা সিংহদেব
পয়লা বৈশাখ – লোপামুদ্রা সিংহদেব

পয়লা বৈশাখ         (অনুগল্প) লোপামুদ্রা সিংহদেব চৈত্রের শেষদিনে আজ বাজার গরম। চারিদিকে চিৎকার ‘সেল, সেল’। বাজারে খদ্দেরের ঢল নেমেছে। আজ বছরের শেষদিন। কাল নতুন পোষাকে সেজে মন্দিরে পুজো দিতে যাবে সবাই। তাড়াতাড়ি হাত চালাবার চেষ্টা করে অমিতা, বিকেলের মধ্যেই সব অর্ডার রেডি করে দিতে হবে। কাল পয়লা বৈশাখ। দোকানগুলোতেও পুজোর আয়োজন। অতনুর কথা আজ বড়ো মনে পড়ছে অমিতার। মাঝে মাঝেই চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। মিনতি বলে – “কি হলো দিদি, চোখে কিছু পড়ল”? কিছু না বলে চোখে…

Read More

প্রসেনজিৎ রায়ের কবিতা
প্রসেনজিৎ রায়ের কবিতা

জীবনের এপারে প্রসেনজিৎ রায় তুমি দুচোখে বিশ্বাস এঁকে দিলে আমি কাকভোরে স্বপ্ন দেখি, অলীক বাস্তবের ছিটেফোঁটা পড়ে থাকে বিস্তৃত গেঁয়োবাড়ির উঠোন জুড়ে, বাস্তব তার ক্যানভাস জুড়ে কিছু ক্ষুধার্ত মানুষের অসহায় মুখ আঁকে, অসহায়ত্ব বেকার যুবকের স্বপ্নভঙ্গের নীরব কান্নার অশ্রুজল মাপে, সীমানায় কর্তব্যরত সেনার সংসারত্যাগের কষ্টের গাঁথা লেখে অভিজ্ঞতা… প্রতিবন্ধীর না ছুঁতে পারা মেঘলা আকাশের দিকে চেয়ে অঝোরে কাঁদে বাস্তব, অতলে হঠাৎ তলিয়ে যায় সব প্রেম-স্বপ্ন , বেঁচে থাকার তাগিদে ভীষণ খিদে পায় আমারও মাঝরাতে, তুমি ভাতের ফেন ঝেড়ে প্রেমিকা…

Read More

তুষার আচার্য্যের কবিতা
তুষার আচার্য্যের কবিতা

আমি আগুন, আমি দহন তুষার আচার্য্য এ আমার শরীর নয়, শুনলে? এই হাড়-মাংস, এই বুকের ভাঁজ— তোমার চোখের চাটনি নয়। তোমার দৃষ্টি ? চুরি করে ছায়া গিলে ফেলে, আমি তাতে পুড়ে যাই না আর। আমি আগুন, আমি দহন— তোমার ভদ্রতা আমার ঘৃণার পোশাক। তুমি হাত বাড়ালে, আমি ছুরি দেখি। তুমি প্রশ্রয় চাও, আমি থু থু ফেলি— কেননা আমার নীরবতা আর কাঁদে না, চিৎকার করে। আমার পায়ের গন্ধে তোমার অহংকার জ্বলে যাক। আমার কণ্ঠস্বর বয়ে আনুক তোমার সাজানো সৌন্দর্যের শবযাত্রা।…

Read More

সুদীপ ঘোষালের কবিতা
সুদীপ ঘোষালের কবিতা

প্রেম-কিশোর সুদীপ ঘোষাল দুজনের মেলায় যাওয়া মনে আছে ? ফুচকা খাওয়ার মুহূর্তটা সামলে রেখো, ফুলদানিটা ঘরের মাঝে সাজিয়ে দেখো আর যদি ভুলেই গেছো, একনিমেষে, বিকেলবেলার বেকার জীবন মনে রেখো তোমার চুড়ির ঝনঝনানি সামলে রেখো, ঠিক দুপুরে তুমি আমার সামনে আসো, আমি কি আর যেতে পারি তোমার মাঝে, সুখে আছো সুখেই থাকো সব শুভ হোক মনের ভাঁজে তুমি কি আর স্বপ্ন দেখো খামখেয়ালি শরীর জুড়ে, তুমি কি আর লাল শাড়িটা ঝুলিয়ে রাখো জানলা খুলে এক ইশারায় বুঝে যেতাম তোমার বারণ,…

Read More

নিবেদিতা মুখোপাধ্যায়ের কবিতা
নিবেদিতা মুখোপাধ্যায়ের কবিতা

রীলস বনাম রিয়েল নিবেদিতা মুখোপাধ্যায় রীলস যদি হয় পরিপাটি, রিয়েল এ তবে কান্নাকাটি। রীলস যদি রান্না দেখায়, রিয়েল তবে রান্না করায়। রীলস সুখের আবেশে, রিয়েল সহজ কঠিন পরিবেশে। রীলস বানায় গল্প বাস্তব ঘটনায়, রিয়েল প্রতিদিনের জীবনযাত্রায়। রীলস তুমি ডিজিটাল রিয়েল নর্মাল, রীলস তুমি সব কালের রিয়েল বর্তমান। রীলস তুমি চলমান ঊর্ধ-নিম্নমুখী, রিয়েল তুমি আমাদের হৃদপিণ্ডের শক্তি। রীলস বিপদ সংকেত দেয় রিয়েল এর সাহায্যে, রিয়েল অগ্রসর হয় রীলস-এর কার্যে। রীলস তুমি বিনোদন রীলস তুমি কৌতুক, রীলস তুমি আমাদের রিফ্রেশমেন্ট লুক।…

Read More

আবদুল হকের কবিতা
আবদুল হকের কবিতা

তোমার নামে অলক্ষ্যে লেখা আবদুল হক রাত্রির ভেজা জানালায় ছায়া পড়ে চুপচাপ, তুমি কি জানো, আমি কতকাল অপেক্ষায়? চোখের পাতায় নামছো—একটা নরম গোলাপ, ভাষাহীন স্পর্শে জেগে ওঠে পুরনো ব্যথায়। হাঁসফাঁস করে জোছনায় শুয়ে থাকে ব্যথা, তোমার হাসি জ্বলজ্বলে, অথচ দূরের তারা। কোনোদিন বলা হয়নি—চেয়েছিলাম চিঠিতে লেখা “তুমি”—এই একটি শব্দই আমার সারাজীবনের হারা। পদ্মফুল ফোটে ভোরে, তবু রাতের গন্ধ ফেলে যায়, তুমি যে স্পর্শ করোনি—সেই চুম্বনেই আলো ছড়ায়। তোমার নামে অলক্ষ্যে প্রতিটি দিন লেখা থাকে, ভালোবাসা, না হয় অভিমান—সবই আমার…

Read More

প্রভঞ্জন ঘোষের কবিতা
প্রভঞ্জন ঘোষের কবিতা

ভ্রমণ প্রভঞ্জন ঘোষ দেহের গরম ভাব কাটাতে স্নায়ুর জটিলতা মধ্যে-মধ্যে যাওয়া ভালো মাঠ-প্রান্তর যেথা। তিরিক্ষে মন-মেজাজ যত কাটিয়ে তুলতে ধীরে মধ্যে-মধ্যে যাওয়া ভালো সেথায়, সাগরতীরে। কুটকচালি, চাতুরালি চোখের কলুষতা কাটিয়ে উঠতে যাওয়া ভালো পাহাড় ঝর্না যেথা। কর্ম-কথার অস্থিরতা ভাঙতে মাঝে-মাঝে অরণ্যে দিনযাপন ভালো সময় সুযোগ বুঝে। সবার উপর ঠিক আছে তো বনভোজনের খুশি- গোমড়া মুখের কাণায়-কাণায় ভরিয়ে দিতে হাসি।

Read More