স্বাতী ধরের কবিতা
শ্যেনচক্ষু স্বাতী ধর তাল ঠুকে চলার রীতিতে বিশ্বাসীদের ধৈর্য বড়ো কম, আকাঙ্ক্ষা বড়ো বেশি আমাদের অজান্তেই তৈরি হয় চলার এ রীতি। ক্রমশ আমরা অভ্যস্ত হই, মার্চ-পাস্টেও থাকি শান বাঁধাই আগাপাশতলা দরকারে অষ্টপ্রহর নাচি কাউকে দেখাই জুজুভয়, কাউকে ললিপপ কোনো রিদমেই তবে শ্যেনচক্ষু তৈরি হয় না


