সদানন্দ সিংহের কবিতা
সীমান্ত সদানন্দ সিংহ কথা বলার সময় এলে, কথা বলতেই হয় কথা বলার সময় না হলে, পথ পথেই রয়। রসিক নাগর পথভ্রান্ত হয়, ভুল থেকেই আরো ভুল হয়। ভুল থেকে প্রাপ্ত গণিত, ফুলে ফেঁপে ফুল হয় নতুন সূত্রে হো হো হাসেন গুণীজন, তারপর পাত্র-মিত্র সব মহান্ত, খুঁটি গাড়েন রজনীকান্ত আর দিগ্ভ্রান্ত বস্তু, গতিপথ পালটে নেয়, আলোকবর্ষের মাপ খোঁজে, বিগত সময়ের দিগন্তে ডাগর চোখই কেবল কী যেন খুঁজে যায়, সংসার সীমান্তে









