মৃত্যু – স্বাতী ধর
মৃত্যু (অনুগল্প) স্বাতী ধর জ্ঞান হারাবার আগে সুমন হঠাৎ চোখ ধাঁধানো এক উজ্জ্বল আলো দেখলো। সে আলো যেন সূর্য থেকে তীব্র গতিতে ঠিকরে তার ওপর এসে পড়েছে। তারপর তার সবকিছু যেন এক গভীর অন্ধকারে ডুবে গেল। এরপর তার আর কিছুই মনে নেই। তারপর আবার একসময় সে অদ্ভুত ভাবে দেখল, তার মাথার ভেতরের পৃথিবীটা চুপসে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চুপসে যাচ্ছে আবার ঠিক হচ্ছে। এইরকম তিন-চারবার হবার পর সে আস্তে আস্তে জ্ঞান ফিরে পেতেই টের পেল…
