
অন্তজন
দেবাশিস মুখোপাধ্যায়
১.
এই মনের বারিধারা
তোমাকে ছোঁয়
এভাবেই গলবে তুমি
নুনের পুতুল
মাটি হাসবে নিঃশব্দে
২.
এ এক বন্দির ঘর
নিষিদ্ধের নোটিশ
দেয়ালে দেয়ালে
আলো এসব মানে না
বারিষের শব্দও
৩.
বইয়ের অক্ষরে তুমি আছ
ক্রিমের মতো তুলি
চোখের চামচে
ঠোঁট নাও জিব নাও
রক্তনালীতে তোমাকে ছড়াই