
শূন্যতা
সন্তোষ রায়
ছিদ্র মানেই শূন্যতা
অথচ কান পাতলেই শোনা যায় সব।
ওপারে জন্মেছিলাম
মৃত্যু হলে চলে আসি এপারে
এপারে মৃত্যুর নাম শান্তি।
শান্তি মানে, যার কিছুই নেই —
না জন্ম, না মৃত্যু— অপার বিস্ময়।

মিথ্যে
সন্তোষ রায়
অনন্ত গহন নীলে কেউ কিছু লিখলে না
একান্তে মোমের কাঁপন
মেঘ এসে ঢেকে দেয় শূন্যের পাতা
মিথ্যে জীবন-যাপন।

সে-ই
সন্তোষ রায়
নিজেকে কাছে টেনে বসালাম —
কোলে তুলে নিলাম —
একের মধ্যে এক মিশে, যে মানুষটি রচিত হল, তার মগজে স্বাধীন পতাকা,
মুখে বাক্ স্বাধীনতা,
দু’টি হাত, দু’টি পায়ে স্বায়ত্ব শাসন।
সে-ই সন্তোষ।