ফেরিওয়ালা – গুলশন ঘোষ
ফেরিওয়ালা (অনুগল্প) গুলশন ঘোষ ৩টে ১০-এর কলকাতা-ব্যাঙ্গালোর ফ্লাইটে কপোতাক্ষী ও তার মেয়ে স্বর্ণালী চেপে বসে। সেফটি ডেমনস্ট্রেশন শুরু হতেই বুক দুরুদুরু করে কপোতাক্ষীর। বহুবার উড়োজাহাজের আওয়াজ শুনেছে, কিন্তু চড়ার কথা স্বপ্নেও ভাবেনি। ভয়-মিশ্রিত এক আনন্দ। উড়ে চলেছে স্বপ্ন মেঘের ভিতর দিয়ে। প্লেন ওড়ার কয়েক ঘন্টা পর দু’জন তরুণ-তরুণী একটি সার্ভিস ট্রলি করে খাবার পরিবেশন করতে শুরু করে। ১জন তরুণী কপোতাক্ষীর কাছে এসে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল — ম্যাডাম, ভেজ না নন-ভেজ? কিছু না বুঝে হাঁ করে তার…









