পিতা মহাশয় – আই. এস. কাঙজম
পিতা মহাশয় (অনুগল্প) আই. এস. কাঙজম (মণিপুরি গল্প, মূল মণিপুরি থেকে অনুবাদ: সদানন্দ সিংহ) শহরের এক ব্যস্ততম রাস্তা। বিভিন্ন মডেলের দামি গাড়ি হুট করে ছুটে যাচ্ছে। দুজন বয়স্ক লোক রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে গাড়ির ছুটে যাওয়া আওয়াজকে ছাপিয়ে জোরে জোরে আলাপ করছে। — দাদা, অনেকদিন আপনাকে দেখিনি। কেমন আছেন ? সব ঠিক আছে তো ? — হ্যাঁ ভাই, ভালোই আছি। জীবনটাই তো বন্ধুর পথ, আপনি কেমন ? — বয়েস হয়েছে, মৃত্যুর অপেক্ষায় কাটছে। তবে ইঞ্জিনিয়ার…
