রতিবাবুর কথা – অভিজিৎ চক্রবর্তী
রতিবাবুর কথা (অনুগল্প) অভিজিৎ চক্রবর্তী আমার সহকর্মী রতিবাবুর সব ব্যাপারেই উৎসাহ। বিয়ে থা করেননি, আর করবে বলেও মনে হয় না। অফিসে কোথায় কে কী করছেন, কী লিখছেন, কোথায় যাচ্ছেন, সবদিকেই তার অসীম আগ্রহ। তিনি চলতে চলতে হঠাৎ থেমে উঁকি দিয়ে পেছনে দাঁড়িয়ে দেখবেন, বিষয়টা কী। আপনি হয়তো আনমনে মোবাইলে স্ক্রল করছেন, হঠাৎ পেছনে শ্বাসের শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখবেন রতিবাবু, ‘এই জুতা দেইখা লাভ নাই। আমার ভাই গত মাস কিনছে, সপ্তাহ যাইতে না যাইতেই ফাইট্যা চৌচির।’ এছাড়া পৃথিবীর…
