প্রিয় পাঠক

# এটা MAR-APR 2026 সংখ্যা # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAY-JUNE 2026 সংখ্যা প্রকাশিত হবে MAY মাসের ২০ তারিখ ।

জন্ম মৃত্যু – ব্রতীন বসু
জন্ম মৃত্যু – ব্রতীন বসু

জন্ম মৃত্যু   (অনুগল্প) ব্রতীন বসু সেদিন কেঁচো ভূত মন খারাপ করে বসে ছিল আফিংপুরের মাঠে। তাই দেখে হাতিম ভূত বলে উঠল, কিরে বাংলার পাঁচের মত মুখ করে বসে আছিস কেন? ও বলতে ভুলেছি হাতিম মহিলা, কিন্তু পেত্নি বললে রেগে যায়। পেত্নি নাকি দেখতে খারাপ হয়। তাই হাতিম মহিলা ভূত, লেডি অ্যাক্টর যেমন, একট্রেস নয়। তা কেঁচো ভূতের দাবি ওর আজ জন্মদিন। ওর মা বাবা ওর মৃত্যুদিন পালন করছে, কাঁদছে মালা পরাচ্ছে, কিন্তু ভূত হয়ে তো ওর আজই জন্ম, তো…

Read More

সুরেন্দ্রনাথ দাশগুপ্ত – লোপামুদ্রা সিংহদেব
সুরেন্দ্রনাথ দাশগুপ্ত – লোপামুদ্রা সিংহদেব

সুরেন্দ্রনাথ দাশগুপ্ত লোপামুদ্রা সিংহদেব বিশিষ্ট পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় শ্রী সুশীল গুপ্তের মাধ্যমে। তিনি “কস্তুরী মৃগের আকুলতা নিয়ে উদ্বেল হদয়ে রবীন্দ্রনাথের কাছে এসেছেন, বলেছেন,“আমায় পথের সন্ধান দিন”। উত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন — “প্রীতি সম্ভাষণ পূব্বর্ক নিবেদন- আমাকে যখন কেহ পথের কথা জিঞ্জাসা করে তখন মনে মনে হাসি এবং মনে মনে বলি হায় রে আমার কপাল। স্পষ্ট করিয়া পথ দেখিতে পাইলে নিজে বাঁচিয়া যাই অন্যকে পথ দেখাইব কিসের! শত সহস্র পথের মধ্যে কেবল একটা পথ আছে, যাহা…

Read More

ভালোবাসা কি বিনিময় – রণজিৎ রায়
ভালোবাসা কি বিনিময় – রণজিৎ রায়

ভালোবাসা কি বিনিময়    (অনুগল্প) রণজিৎ রায় ব্যস্ততাময় ব্যাঙ্কের শাখা। মৃন্ময় ও শ্রদ্ধা উভয়েই কর্মতৎপর কর্মী। সুযোগ পেলে হাসি-মজা বন্ধ নেই। দিনের শেষে ফিরে যাবার মুহূর্তে মৃন্ময় আলতো করে সোয়েটার গায়ে জড়িয়ে বলে, “আর দেরি করা ঠিক হবে না। গিন্নি অপেক্ষায় হয়তো ব্যাকুল। আমরা তো আর অন্যদের মতো কেবল টাকা রোজগারের ধান্দায় নেই।” শ্রদ্ধা মুহূর্তে কড়া জবাব দেয়, “আপনিই কেবল বউকে খুব বেশি ভালোবাসেন ! অন্য কেউ না ?” – আপনাদের ভালোবাসা তো রোজগারের সঙ্গে সম্পর্ক। আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি…

Read More

ঘুলঘুলি – সদানন্দ সিংহ
ঘুলঘুলি – সদানন্দ সিংহ

ঘুলঘুলি       (ছোটোগল্প) সদানন্দ সিংহ সু, তুই কি সত্যিই তাহলে এলি? কতোদিন বাদে এলি! আয়। বস্‌। কী খাবি বল্‌। অবশ্য কীই বা খাওয়াতে পারব তোকে! আমি তো বহুকাল নিরামিষাশী। সেই যখন দশ বছর আগে মা মারা গেলেন তখন থেকে। বাবা তো তার দু’বছর আগেই চলে গেছিলেন। ঠিক আছে, আমি তোকে নিরামিষ ডিশ তৈরি করে খাওয়াব। আমার একান্ত নিজস্ব ডিশ। কচি পালং, কচি ডাঁটা, কচি মূলা, কচি গাজর, কচি আলু – সব কচি শাকসবজি দিয়ে তৈরি হবে। তা তুই…

Read More

ককরোচ – সমিত রায় চৌধুরী
ককরোচ – সমিত রায় চৌধুরী

ককরোচ সমিত রায় চৌধুরী “তোর দ্বারা পড়াশুনা আর হবে না। বড় হয়ে ভিক্ষা করে খেতে হবে তোর” এই ভাবে ভাস্বতী তার মেয়ে কেয়া’কে প্রচন্ড বকছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড এ পড়া মেয়ে কেয়া স্কুলের পোশাকেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই তার দুই চোখ দিয়ে গঙ্গা যমুনা ধেয়ে আসবে। ভাস্বতী থামার নামই নিচ্ছে না। বকেই চলছে। শুধু আধুনিক মা-বাবা’র প্রিন্সপাল মেনে গায়ে হাত দিচ্ছে না। প্যারেন্টস-টিচার্স মিটিং সেরে বাড়ি ফিরেছে মাত্র তারা। “ককরোচ বানানটা কত বার তোকে শিখিয়ে দিলাম।…

Read More

বিহারিলালের উল্টোরথ – সদানন্দ সিংহ
বিহারিলালের উল্টোরথ – সদানন্দ সিংহ

বিহারিলালের উল্টোরথ সদানন্দ সিংহ ঘর ছাড়িয়ে চারুবাঁক পেরিয়ে ডানদিকে মোড় নিলে প্রথমেই যে একমাত্র তেঁতুলগাছটা নজরে আসে, সে গাছটা আরো কতোদিন বেঁচে থাকবে বিহারিলাল সেটা জানে না। যে জালালি কবুতরটি তার ঘরের টিনের চালে একা একা বসে থাকে, সে কবুতরটি কোনোদিন সঙ্গী জোটাতে পারবে কিনা তা সে জানে না। যে ফানুসটা একটু আগে তার মাথার ওপর দিয়ে উড়ে গেছে, সেটা যে কেন গেছে তা সে জানে না। আজ এতোদিন পরে তার তাপ্পিমারা চপ্পলের একটা কী করে যে দু টুকরো…

Read More

অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ – সদানন্দ সিংহ
অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ – সদানন্দ সিংহ

অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ সদানন্দ সিংহ ফরাসি লেখিকা এবং প্রফেসর অ্যানি এরনো এবছর ২০২২ সালে সাহিত্যে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যে তাঁর “ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছেদ ও সামষ্টিক বাধাগুলি উন্মোচিত করার সাহস ও চিকিৎসকসম সূক্ষ্ণতা প্রদর্শনের জন্য” তাঁকে পুরস্কৃত করা হয়েছে। অ্যানি এরনো-র জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৪০ সালে। জন্মস্থান ফ্রান্সের Lillebonne নামক জায়গায়। বেড়ে ওঠেন ফ্রান্সের Yvetot শহরে যেখানে তাঁর পিতামাতা শহরতলীতে এক কাফে এবং মুদির দোকান চালাতেন। ইউনিভার্সিটির শিক্ষা সমাপ্ত করার পর তিনি ১৯৭০ সালের প্রথমদিকে…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

প্রেমহীন সন্দানন্দ সিংহ জলপরির দেশে এক যুবক পথ হারাল অসীম বনের মেধা বলে আর কিছুই রইল না চলে গেল এক গোলকধাঁধা থেকে আরেক গোলকধাঁধায় সুপ্ত মাস, কাকতীর্থ – সব হিজিবিজি তবুও কৈশোরিক চপলতার শেষে বৃক্ষের মূল ধীরে ধীরে আরো গাঢ় হল।

Read More

আশার আলো – ড: নিতাই ভট্টাচার্য্য
আশার আলো – ড: নিতাই ভট্টাচার্য্য

আশার আলো    (ছোটোগল্প) ড: নিতাই ভট্টাচার্য্য অটিজম। এই একটি শব্দই তছনছ করে দিলো নীলার জীবন। সে বছর দশেক আগের কথা। বুবু তখন আড়াই বছরের বাচ্ছা। হঠাৎ করেই নীলার সুখের সংসারের ছন্দপতন। একমাত্র সন্তানকে ঘিরে আবেশী স্বপ্নগুলি চুরমার হয়ে যায় এক মুহূর্তে। পায়ের নিচের পৃথিবী কেঁপে ওঠে সশব্দে। সে দিনের ছোট্ট বুবু পা রেখেছে স্কুলে। মাত্র কয়েক ঘন্টা সমবয়সীদের ভিড়ে থাকা। খেলার ছলে কিছু অভ্যাস তৈরির পাঠ নেওয়া। সাদা কাগজে রঙিন পেন্সিলের বাঁকা দাগ। সহস্র কথা। হাসির হিল্লোল। নিত্য…

Read More

অভিজিৎ চক্রবর্তীর কবিতা
অভিজিৎ চক্রবর্তীর কবিতা

বাড়ি নিয়ে অভিজিৎ চক্রবর্তী আমার নিজস্ব কোনো বাড়ি ছিল না নিজস্ব বাড়ি থাকলে শিকড় গজায় শিকড় গজালে টান– আমার কেবল তালা দিয়ে চলে যাওয়া যাদের শিকড় আছে তারা আসলে গাছ প্রতিটি পাড়ায় এমন অসংখ্য গাছ আমি জানি বড় বড় কালো কালো বহুকালের গাছ তারা শিকড় ছেড়ে সরে যেতে চায় পারে না তালা ঝুলিয়ে কেটে পড়তে চায় পারে না আমি কেটে পড়ি কেটে কেটে বহুদূর চলে যাই বহুদূর বলতে যেখানে তাদের কোনো চূড়াও দেখা যায় না শুধু এক আধবার কোনো…

Read More