গুলশন ঘোষের কবিতা
ছায়ামুখ গুলশন ঘোষ সেদিন কেউ ভয় পাচ্ছে, কেউ ফুঁসছে কেবল সময়ের অপেক্ষায় রয়েছে মানুষ দুপুরের পর থেকেই ক্রমশ হিসাব বলদাতে শুরু করেছে সন্ধ্যা নামার আগেই বদলে গেল ভীতি ও প্রতিহিংসার সমীকরণগুলি। ক্ষমতার দম্ভে ভরা উল্লসিত মন চুপসে গেলো হাওয়াই মিঠাই-এর মত হুঙ্কার মিলিয়ে যায় রাগ ভূপালির সুরে আভিজাত্য-প্রতিহিংসার ভাষা রূপান্তরিত হয় হতাশা, অভিযোগ, আশ্বাসে নেমে আসে সন্ধ্যার মারোয়া- । ভীত মেঘ ক্রমে কেটে যায়, আশা জাগে বর্শার ফলার মতো তীক্ষ্ণ প্রত্যশাপূরণের আবেগে ক্ষোভের উদ্গীরণ ক্রমশ রূপ নিল ক্ষমা-অহিংসার আহ্বানে-…







