প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

স্বপ্নের তেরঙ্গা – সন্দীপন তালুকদার
স্বপ্নের তেরঙ্গা – সন্দীপন তালুকদার

স্বপ্নের তেরঙ্গা    (ছোটোগল্প) সন্দীপন তালুকদার ১ গত তিনদিন ধরে শ্রাবণের ধূসর আকাশটা একখানা প্রকাণ্ড ভেজা ক্যানভাসের মত হয়ে ছিল। একটানা থমথমে ইলশেগুঁড়ি বৃষ্টি। মানিকচকের পথ-ঘাট কাদা আর জলে একাকার। শেষ বিকেলে ট্যারচা রোদ শেফালিতলার প্রাচীন শ্যাওলাধরা কোঠাবাড়িটার একতলার বারান্দায় পড়ত। গদি ছেঁড়া তোয়ালে জড়ানো ইজি চেয়ারে বসে বৃদ্ধ মানুষটি স্মৃতি রোমন্থন করতেন। ভোরের ভিজে বাতাস সেদিন স্নিগ্ধতা ছড়াচ্ছিল। আলো ফুটতেই মেহগনি কাঠের পুরোনো আলমারিটার পাল্লা খুললেন সুধীররঞ্জন তরফদার। আশি পার করা অশক্ত শরীরে হরেক রকমের বেদনা বাসা বেঁধেছে।…

Read More

চক্রব্যূহ – ডঃ নিতাই ভট্টাচার্য্য
চক্রব্যূহ – ডঃ নিতাই ভট্টাচার্য্য

চক্রব্যূহ     (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য — স্টপ বাদল, স্টপ। এনাফ। ডোন্ট মেক মোর স্টোরি। — অতনুদা, প্লীজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা গল্প নয়। আমার মা ফোন করে কান্নাকাটি করছে। বাবা ভীষণ ভায়োলেন্ট হয়ে উঠেছে। বাড়িতে মা একা। মাকে মারধর করছে বাবা। এই অবস্থায়…। — বাদল, কয়দিন আগেও একই কথা শুনিয়েছিলে তুমি। যাইহোক, আমার মনে হয় তোমার এখন বাড়িতেই থাকা উচিত। সব কিছু সামলে নিয়েই না হয় মার্কেটে নামবে। ততদিন অন্য কাউকে দেখছি। লাইন কেটে দেয় অতনু। স্ক্রীনের দিকে…

Read More

দৃষ্টিবিভ্রম – বিজয়া দেব
দৃষ্টিবিভ্রম – বিজয়া দেব

দৃষ্টিবিভ্রম     (ছোটোগল্প) বিজয়া দেব ঘুম থেকে উঠেই ফ্রিজ খোলার একটা বিচ্ছিরি অভ্যেস আছে দৃষ্টির। কিছু না নিজের পছন্দের খাবার কী কী মজুত আছে দেখে নেওয়া। যদি থাকে ঠিক আছে, না থাকে তো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে সে। আসলে অভীককে বলেও কোনও লাভ হয় না। আজও খুলল সে, আজ শনিবার, তার অফিস নেই আজ। এদিকে অভীক অফিসের কাজে গিয়েছে ব্রাসেলস। ও একটা য়ুরোপীয় কোম্পানিতে কাজ করে, সেলস ম্যানেজার। বছরে পাঁচ-ছ’বার ওর ট্যুর থাকে। এই ফ্ল্যাটে দৃষ্টি ও…

Read More

জাহাজবাড়ির রহস্য – সদানন্দ সিংহ
জাহাজবাড়ির রহস্য – সদানন্দ সিংহ

জাহাজবাড়ির রহস্য       (ছোটোগল্প) সদানন্দ সিংহ প্রতীকের প্রবল ইচ্ছে ছিল, একদিন সে একজন দেশের বড়ো নামকরা সাংবাদিক হয়ে উঠবে। সে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে গোলাগুলির মাঝে সংবাদ পরিবেশন করবে। পৃথিবীর এপার থেকে ওপার চষে বেড়াবে। সে আশা নিয়েই সে জার্নালিজমে এক ডিগ্রি করে ফেলেছিল। কিন্তু সময়টা তার সত্যিই খারাপ। অনেক যোগাযোগ করেও সে কোনো নামি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হতে পারেনি এখনও। ফলে হতাশা তাকে কুরে কুরে খাচ্ছিল। আটাশ বসন্তের পর থেকে তার স্বপ্নগুলি চুরমার হতে শুরু করেছিল। এসবের মাঝেও…

Read More

স্বপ্ন – প্রসেনজিৎ রায়
স্বপ্ন – প্রসেনজিৎ রায়

স্বপ্ন   (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় রাত তখন আনুমানিক একটা। অল্পক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। ভেজা রাস্তায় স্ট্রিটলাইটের হলুদ আলো ছড়িয়ে আছে। চারপাশে গভীর নীরবতা। শুধু দূরে কোথাও জল পড়ার শব্দ। রাস্তার পথকুকুরের দল নিজেদের অদৃশ্য দায়িত্বে ব্যস্ত। মাঝে মাঝে একজন ঘেউ ঘেউ করে উঠছে, বাকিরা আবার থেমে যাচ্ছে, তার সঙ্গে সুর মিলিয়ে। রাজপথের পাশের সরু গলির একটি বাড়ির জানালায় তখনও আলো জ্বলছে। সবুজ বসে আছে টেবিলের সামনে। তার সামনে অফিসের কিছু হিসাবের কাগজ, ল্যাপটপ আর একটি খাতা। অথচ সবুজের চোখ সেদিকে…

Read More

লড়াই – প্রসেনজিৎ রায়
লড়াই – প্রসেনজিৎ রায়

লড়াই প্রসেনজিৎ রায় সকালবেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছিলেন প্রতাপবাবু। বয়স ৪৭, সরকারের একটি দপ্তরে করণিক হিসেবে কর্মরত। মাসের শুরুতে বেতন হাতে এলেও মাসের শেষ দিকে সংসার চালাতে হিমশিম খান তিনি। বাজারে ঢুকেই প্রতাপবাবু প্রথমে আলুর দাম জিজ্ঞেস করলেন। — আলু কত করে কেজি? — চল্লিশ টাকা কেজি। প্রতাপবাবু চমকে উঠলেন — চল্লিশ টাকা কিলো? — দাদা এর থেকে কমে আর কোথাও পাবেন না, যদি পান নিয়ে যান। তিনি আর কথা বাড়ালেন না। এক কেজি আলু নিলেন, তারপর পেয়াজ,…

Read More

আঁধারের ভ্রূকুটি – সুদীপ ঘোষাল
আঁধারের ভ্রূকুটি – সুদীপ ঘোষাল

আঁধারের ভ্রূকুটি    (ছোটোগল্প) সুদীপ ঘোষাল শহরের শেষ আলোটা যখন নিভে এল, তখন শিউলি জানত অনির্বাণ আর থামবে না। গোরস্থানে সে যাবে, এটা যেন আগে থেকেই লেখা ছিল। তার ফোনের ওপারে অনির্বাণের গলা ছিল শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে এক ধরনের জেদ লুকিয়ে ছিল, যেটা শিউলি খুব চেনা। এই জেদই তাকে প্রথম টেনেছিল, আবার এখন এই জেদই তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। “তুমি সত্যিই যাচ্ছ?” শিউলি জিজ্ঞেস করল। “একটু দেখেই ফিরব,” অনির্বাণ বলল। “তোমার ‘একটু’ মানেই ভোর।” অনির্বাণ হেসে ফেলল,…

Read More

অবলম্বন – ডঃ নিতাই ভট্টাচার্য্য
অবলম্বন – ডঃ নিতাই ভট্টাচার্য্য

অবলম্বন       (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য ঠাকুর দালান থেকে দৌড়ে এসে ফোনটা ধরে মলয়। বুক কেঁপে ওঠে ভয়ে। তাহলে কি বাবার কিছু হয়েই গেল! — হ্যালো। — মিস্টার সুধাময় রায়ের বাড়ির লোক বলছেন? — হ্যাঁ আমি সুধাময় রায়ের ছেলে বলছি। — জাস্টিন মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি। — কিছু হয়েছে বাবার? গলা শুকিয়ে আসে মলয়ের। কি শুনতে হবে এইবার কে জানে। গতকাল থেকে একদম ভালো নেই সুধাময়। পোস্ট অপারেটিভ রেসপিরেটরি প্রবলেম। সঙ্গে প্রেসার ফ্লাকচুয়েশন বিপদ বাড়িয়ে দিয়েছে আরও শতগুণ।…

Read More

এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস
এক বসন্ত স্বাধীনতার জন্যে – শাশ্বত বোস

এক বসন্ত স্বাধীনতার জন্যে       (ছোটোগল্প) শাশ্বত বোস জঙ্গলের গা ঘেঁষে পাহাড়চুড়োর মতন অনন্ত নরম আকাশে, বসন্ত যেন ওড়ে এসেছে মিহি রঙের গুঁড়ো আবিরের মতো। ওপাশে আপার তেন্দু ফরেস্ট আর এপাশে পরপর চা বাগান পেরিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক। মাঝে বিগত যৌবনা কোন স্থানীয় রমণীর মতন, নিমগ্ন আলোড়নে ক্ষীণ রেখাটি হয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে মূর্তি নদী! শরীর জুড়ে তার অসংখ্য যাযাবর নুড়িপাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কুচিকুচি জোনাকির দানা! হিমালয়ের পাদদেশে আষ্টেপৃষ্টে জড়ানো আবছা কুয়াশা ঘেরা বিস্ময় আর মহাশূন্য…

Read More

আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ – সদানন্দ সিংহ
আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ – সদানন্দ সিংহ

আরেক হর্ষবর্ধনের সুখদুঃখ     (ছোটোগল্প) সদানন্দ সিংহ এক আকাশে মেঘ ভেসে যাচ্ছে। দেখে বেশ আনন্দ হয় হর্ষবর্ধনের। কবিতার খাতা খুলে আঁকাবুকি কাটে। কবিতা তাকে কুরে কুরে খায় না, সে-ই কবিতাকে কুরে কুরে খাচ্ছে ইদানীং। কারণ হর্ষবর্ধনের খুব ইচ্ছে একটা কবিতার বই বের করবে আর নিজের নামের একটা কার্ড বানাবে, যে কার্ডে লেখা থাকবে কবি হর্ষবর্ধন। কবি হওয়ার সাধ বহুদিনের তার। কবিতাটা ঠিক আসেনি এখনো, তা সে নিজেও জানে। কী লিখবে ছাতা-মাথা সে প্রায়সময়েই খুঁজে পায় না। কলম নিয়ে বসে…

Read More