অবলম্বন – ডঃ নিতাই ভট্টাচার্য্য
অবলম্বন (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য ঠাকুর দালান থেকে দৌড়ে এসে ফোনটা ধরে মলয়। বুক কেঁপে ওঠে ভয়ে। তাহলে কি বাবার কিছু হয়েই গেল! — হ্যালো। — মিস্টার সুধাময় রায়ের বাড়ির লোক বলছেন? — হ্যাঁ আমি সুধাময় রায়ের ছেলে বলছি। — জাস্টিন মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি। — কিছু হয়েছে বাবার? গলা শুকিয়ে আসে মলয়ের। কি শুনতে হবে এইবার কে জানে। গতকাল থেকে একদম ভালো নেই সুধাময়। পোস্ট অপারেটিভ রেসপিরেটরি প্রবলেম। সঙ্গে প্রেসার ফ্লাকচুয়েশন বিপদ বাড়িয়ে দিয়েছে আরও শতগুণ।…
