প্রিয় পাঠক

# এটা JULY-AUG 2026 সংখ্যা # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী SEPT-OCT 2026 সংখ্যা প্রকাশিত হবে SEPT মাসের ২০ তারিখ।

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

শীর্ষক, নাই শুভেশ চৌধুরী নাই হলে পাওয়ার আগ্রহ প্রবল থাকে এই জন্য সবাই সচেষ্ট হয় বিমল-এর একটি ফুটবল চাই ফুটবলটা সে লাথি মারবে পায়ে রাখার চেষ্টা করবে গোল করে যদি খুব খুশি হবে দলকে এগিয়ে নিয়ে যাবে। অনেক কিছুই তার নাই তবে আপাতত পেটে ভাত ও বলে লাথি মারা এইসব তার আকাঙ্ক্ষিত শীর্ষক, আছে শুভেশ চৌধুরী পরিতৃপ্তি লাভ নাই কুবেরের কথা মনে হয় তাল তাল ধন তাহার কাজে লাগে নাই তাহার পরিতৃপ্তি তিনি ধনকুবের নামযশ দিয়ে কি হবে যদি…

Read More

বলাই দের ছড়া
বলাই দের ছড়া

কাঁপছে জবর বলাই দে স্রোতের তোড়ে ভাঙছে মাটি বেনোজলের রমরমা, দিশেহারা দিগম্বর ভুলছে তাই দাঁড়ি কমা। বকছে প্রলাপ অহরহ বদ্যি কোথায় এমন ব্যামোর? নিত্য নতুন টোটকা চলে প্রয়োজন যে কড়া “কেমোর”। সঞ্চয় টা সাধারণের কষ্টে সৃষ্টে ঘাম ঝরানো, বাজার গরম রাখতে হলে তাদের বাঁচাও তাদের টানো। আশংকার মেঘ আতঙ্কেরও থাকবে গতি ঊর্ধ্বমুখী? কালো ছায়া মুখের ভাঁজে পতনটা যে দেয় রে উঁকি। যতই চলুক মেরামতি ফুটোটা যে অনেক বড়, কারিগরকুল ভয়েই অবশ কাঁপছে জবর থরো থরো। ইলিশ বৃত্তান্ত বলাই দে…

Read More

সুবিনয় দাশের কবিতা
সুবিনয় দাশের কবিতা

কায়দা করে সুবিনয় দাশ প্রতিবেশী মিলেমিশে থাকো কায়দা করে শহর-শীর্ষে গুহায়, পঙ্গপাল লাফায় জঙ্গলে আপন খেয়ালে, আত্মতুষ্টি মেনে এঁকেবেঁকে গ্রাম, সবুজ পাতায় ভোজন ঝুড়িতে শ্রাবণমাস, মনসামঙ্গলের দোঁহার স্বাধীন বনবর্গী হাওয়া, মনোমত জ্যোৎস্না ঘন চিক্কুর, পুলক পালক ভিজে কাক শহর উধাও সুবিনয় দাশ শহর উধাও, শরণার্থী চুল্লিতে আগুন জলপান ভীষণ দরকার, উঁচুমতো চৌকাঠ ভেতরে বাহিরে ভিখারি, একরাত কাটাবে ছোঁয়ার সুযোগে, প্রতিষ্ঠার তীব্র ক্ষুধা গিমিক মশালে ঘামে, হাড়ে অনাদি অক্ষরে শুধু থাকা নয় বয়া ফাটে, কাবিল হাজতে লোকটি কবিতা পাঠে, সুষমা…

Read More

আশার আলো – ড: নিতাই ভট্টাচার্য্য
আশার আলো – ড: নিতাই ভট্টাচার্য্য

আশার আলো    (ছোটোগল্প) ড: নিতাই ভট্টাচার্য্য অটিজম। এই একটি শব্দই তছনছ করে দিলো নীলার জীবন। সে বছর দশেক আগের কথা। বুবু তখন আড়াই বছরের বাচ্ছা। হঠাৎ করেই নীলার সুখের সংসারের ছন্দপতন। একমাত্র সন্তানকে ঘিরে আবেশী স্বপ্নগুলি চুরমার হয়ে যায় এক মুহূর্তে। পায়ের নিচের পৃথিবী কেঁপে ওঠে সশব্দে। সে দিনের ছোট্ট বুবু পা রেখেছে স্কুলে। মাত্র কয়েক ঘন্টা সমবয়সীদের ভিড়ে থাকা। খেলার ছলে কিছু অভ্যাস তৈরির পাঠ নেওয়া। সাদা কাগজে রঙিন পেন্সিলের বাঁকা দাগ। সহস্র কথা। হাসির হিল্লোল। নিত্য…

Read More

অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ – সদানন্দ সিংহ
অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ – সদানন্দ সিংহ

অ্যানি এরনো, সাহিত্যে নোবেল ২০২২ সদানন্দ সিংহ ফরাসি লেখিকা এবং প্রফেসর অ্যানি এরনো এবছর ২০২২ সালে সাহিত্যে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যে তাঁর “ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছেদ ও সামষ্টিক বাধাগুলি উন্মোচিত করার সাহস ও চিকিৎসকসম সূক্ষ্ণতা প্রদর্শনের জন্য” তাঁকে পুরস্কৃত করা হয়েছে। অ্যানি এরনো-র জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৪০ সালে। জন্মস্থান ফ্রান্সের Lillebonne নামক জায়গায়। বেড়ে ওঠেন ফ্রান্সের Yvetot শহরে যেখানে তাঁর পিতামাতা শহরতলীতে এক কাফে এবং মুদির দোকান চালাতেন। ইউনিভার্সিটির শিক্ষা সমাপ্ত করার পর তিনি ১৯৭০ সালের প্রথমদিকে…

Read More

ককরোচ – সমিত রায় চৌধুরী
ককরোচ – সমিত রায় চৌধুরী

ককরোচ সমিত রায় চৌধুরী “তোর দ্বারা পড়াশুনা আর হবে না। বড় হয়ে ভিক্ষা করে খেতে হবে তোর” এই ভাবে ভাস্বতী তার মেয়ে কেয়া’কে প্রচন্ড বকছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড এ পড়া মেয়ে কেয়া স্কুলের পোশাকেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই তার দুই চোখ দিয়ে গঙ্গা যমুনা ধেয়ে আসবে। ভাস্বতী থামার নামই নিচ্ছে না। বকেই চলছে। শুধু আধুনিক মা-বাবা’র প্রিন্সপাল মেনে গায়ে হাত দিচ্ছে না। প্যারেন্টস-টিচার্স মিটিং সেরে বাড়ি ফিরেছে মাত্র তারা। “ককরোচ বানানটা কত বার তোকে শিখিয়ে দিলাম।…

Read More

ভালোবাসা কি বিনিময় – রণজিৎ রায়
ভালোবাসা কি বিনিময় – রণজিৎ রায়

ভালোবাসা কি বিনিময়    (অনুগল্প) রণজিৎ রায় ব্যস্ততাময় ব্যাঙ্কের শাখা। মৃন্ময় ও শ্রদ্ধা উভয়েই কর্মতৎপর কর্মী। সুযোগ পেলে হাসি-মজা বন্ধ নেই। দিনের শেষে ফিরে যাবার মুহূর্তে মৃন্ময় আলতো করে সোয়েটার গায়ে জড়িয়ে বলে, “আর দেরি করা ঠিক হবে না। গিন্নি অপেক্ষায় হয়তো ব্যাকুল। আমরা তো আর অন্যদের মতো কেবল টাকা রোজগারের ধান্দায় নেই।” শ্রদ্ধা মুহূর্তে কড়া জবাব দেয়, “আপনিই কেবল বউকে খুব বেশি ভালোবাসেন ! অন্য কেউ না ?” – আপনাদের ভালোবাসা তো রোজগারের সঙ্গে সম্পর্ক। আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি…

Read More

জন্ম মৃত্যু – ব্রতীন বসু
জন্ম মৃত্যু – ব্রতীন বসু

জন্ম মৃত্যু   (অনুগল্প) ব্রতীন বসু সেদিন কেঁচো ভূত মন খারাপ করে বসে ছিল আফিংপুরের মাঠে। তাই দেখে হাতিম ভূত বলে উঠল, কিরে বাংলার পাঁচের মত মুখ করে বসে আছিস কেন? ও বলতে ভুলেছি হাতিম মহিলা, কিন্তু পেত্নি বললে রেগে যায়। পেত্নি নাকি দেখতে খারাপ হয়। তাই হাতিম মহিলা ভূত, লেডি অ্যাক্টর যেমন, একট্রেস নয়। তা কেঁচো ভূতের দাবি ওর আজ জন্মদিন। ওর মা বাবা ওর মৃত্যুদিন পালন করছে, কাঁদছে মালা পরাচ্ছে, কিন্তু ভূত হয়ে তো ওর আজই জন্ম, তো…

Read More

নিশীথ অভিযান – সদানন্দ সিংহ
নিশীথ অভিযান – সদানন্দ সিংহ

নিশীথ অভিযান     (ছোটদের গল্প) সদানন্দ সিংহ জগা চেঁচিয়ে বলছিল, প্রতিশোধ! প্রতিশোধ! আমাদের প্রতিশোধ নিতেই হবে। যেভাবেই হোক। আমরা কিছুতেই ছাড়বো না। জংলিটাকে বুঝিয়ে দিতে হবে, আমাদের সঙ্গে যা তা করলে বিপরীত ফল পাবে। হারু ঠাকুরের বাগানে আমরা গোল হয়ে বসে রয়েছি। আমরা মানে আমি, জগা, গোবরা, ফটকে আর সুদেব। জংলিমামাকে কী উপায়ে জব্দ করা যায় তাই নিয়ে আলোচনা করছিলাম। কয়েকদিন আগে এই হারু ঠাকুরের বাগানেই জংলিমামা গাড়ির নিচে পড়া একটা মরা ছাগলের মাংস জোগাড় করে আমাদের অজান্তে আমাদেরকে…

Read More

কিশলয় গুপ্তের কবিতা
কিশলয় গুপ্তের কবিতা

ফকিরি বিশ্বাস কিশলয় গুপ্ত সকালে ঘুম ভাঙলে পদবী ধুয়ে জল খাই এ আমার উত্তরাধিকার রক্তের সংস্কার তোমার মুসলমানি – আমার হিন্দুত্ব কাগজে কলমে নাচে এবং বকলমে তারপর সারাদিন অমুকের ছেলে, তমুকের বাচ্চা ঘুমিয়ে কাটায় মায়ের গর্ভে হিমোগ্লোবিনে ডুবে থাকে ভ্যাম্পায়ার ইচ্ছে আর অকারণ চিৎকার – রোহিঙ্গা রোহিঙ্গা মানুষের পৃথিবীতে পদবী ধোয়া জলে বাঁচা এই আমাকে পুড়িয়ে দাও মানবতার আগুনে আমার ফকিরি বিশ্বাস একবার বলুক মানুষ খুঁজি – মানুষ কোথায় – মানুষ চাই…

Read More