প্রিয় পাঠক

# এটা JAN-FEB 2026 সংখ্যা # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী MAR-APR 2026 সংখ্যা প্রকাশিত হবে MAR মাসের ২০ তারিখ ।

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

বিশ্বায়ন সদানন্দ সিংহ গহিন বনে ঝাড় দিয়ে, এক পাকাপোক্ত জমিনের সৌধ নির্মিতি সে এক গভীর কৌশল, এক চক্রবৃদ্ধি, এক কূটনীতির বিশ্বায়ন জানি, এতে তোমার কিছুই এসে যায় না, কার কী আর এসে যায় ! কিন্তু আমার এসে যায়, ধীরে ধীরে আজ পাখনা মেলেছে দেশজ পাখি উষ্ণতার বালিতেই ফোটে মধ্যযুগের চিত্রবিচিত্র, নিচে নাকি লবণাক্ত জল, লুক্কায়িত সামুদ্রিক ভেষজ, লুক্কায়িত লোকসমাজ, ফেলে রাখা কোনো অচল পয়সা আজ সে অচল পয়সারও দাম বেড়ে গেছে, বহুগুণ, ককটেল সমাজ এখানেই নীহারিকা গিয়েছিল এক গোপন…

Read More

ছাদবিড়াল – সদানন্দ সিংহ
ছাদবিড়াল – সদানন্দ সিংহ

ছাদবিড়াল          (অনুগল্প) সদানন্দ সিংহ কয়েকদিন হয়ে গেছে ছাদবিড়ালটার আর দেখা নেই। আজো তাই। মাছওয়ালাদের পেছনেও ছাদবিড়ালটাকে আর দেখা যাচ্ছে না। নইলে ভোরে ঘুম থেকে উঠেই ঝুমুর যখন দরজা খুলে ব্যালকনিতে যেত তখনই সে দেখত ছাদবিড়ালটা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে তখন হুলোর জন্য রাখা ছ’কেজি-র যে ক্যাটফুডের প্যাকেট আছে সেখান থেকে প্লেটে কিছু ক্যাটফুড নিয়ে ছাদবিড়ালটাকে দিত। বিড়ালটা চটপট খেয়েই কার্নিস বেয়ে চলে যেত। কারণ তাদের হলো এই ছাদবিড়ালটাকে দেখলেই তেড়ে ভাগিয়ে দেয়। ছাদবিড়ালটা ওইটুকু…

Read More

দাম্পত্য জীবন – সদানন্দ সিংহ  
দাম্পত্য জীবন – সদানন্দ সিংহ  

দাম্পত্য জীবন        (ছোটোগল্প) সদানন্দ সিংহ প্রভাতদের একটা কিং সাইজের বক্সখাট আছে। বক্সখাট-টা ত্রিশ বছরের পুরোনো। তনিমার বিয়ের পর বাপের বাড়ি থেকে যেসব জিনিস এসেছিল তার মধ্যে এই খাট-টাও ছিল। বিয়ের দু বছর পরে জায়গার অভাব বলে এই খাট-টার স্থান হয়েছিল ছাদের ওপরের ঘরে। সেদিন বক্সখাটের ভেতরটা পরিষ্কার করতে গিয়ে ত্রিশ বছরের পুরোনো তিন ব্যাণ্ডের রেডিওটা খাটের ভেতর থেকে বেরিয়ে আসে। এই রেডিওটাও তনিমার বাপের বাড়ি থেকে এসেছিল ত্রিশ বছর আগে। রেডিওটার ওপর এখন ধুলোর অনেক আস্তরণ।…

Read More

গোয়েন্দার নেমপ্লেট – সদানন্দ সিংহ
গোয়েন্দার নেমপ্লেট – সদানন্দ সিংহ

গোয়েন্দার নেমপ্লেট     (ছোটোদের গল্প) সদানন্দ সিংহ একটা নেমপ্লেট বানাব ভাবছিলাম, যেখানে দু লাইনে লেখা থাকবে — “শখের গোয়েন্দাঃ হাবু / সহকারীঃ গোবর্ধন” এবং এই নেমপ্লেটটা টাঙানো থাকবে আমাদের গেইটে। কিন্তু আমার কথা শুনে মা খুব হাসলেন, পরে বললেন, যা, তোর বাবাকে জিজ্ঞেস কর। আমি গিয়ে বাবাকে বলতেই বাবা তো যেন অবাক হয়ে বললেন, সে কি, তুই গোয়েন্দা হলি কবে ? সহকারী আবার গোবর ধন। আমি বললাম, বাবা, গোবর ধন নয়, ওটা হবে গোবর্ধন। — গোবর ধন আর গোবর্ধন,…

Read More

ভারতে এক মিনি ইসরায়েল – সদানন্দ সিংহ
ভারতে এক মিনি ইসরায়েল – সদানন্দ সিংহ

ভারতে এক মিনি ইসরায়েল সদানন্দ সিংহ আপনি জানেন কি, ভারতের ভেতরে এক মিনি-ইসরায়েল আছে যেখানে এক ঝলকে দেখলে সম্পূর্ণ এক ভিন্ন জগত বলে মনে হবে আপনার! যেখানে আপনি পাহাড়ের শীতল বাতাসে হারিয়ে যেতে পারেন এবং ইসরায়েলি সংস্কৃতির অভিজ্ঞতাও পেতে পারেন। যে জায়গার কথা বলা হচ্ছে তা হল হিমাচল প্রদেশের কাসোল, যা আজ মিনি-ইসরায়েল নামেও পরিচিতি লাভ করেছে। কাসোলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রথমেই যে জিনিসটি আপনার নজরে পড়বে তা হল এখানে ইসরায়েলি সংস্কৃতির এক ঝলক। আপনি এখানে ইসরায়েলি ক্যাফে, হিব্রু…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

সীমানা সদানন্দ সিংহ আবদ্ধ হাওয়ায় বেঁচে আছে কতো সজীব কোণ এই কোণে আমি, হয়তো ওই কোণে তুমিও ওখানেই সিন্ধুরাত নামে, পাশা দানে মত্ত কোনো বাজ ওখানেই হিসেবহীন কান্তরাজ তবু ভোর হয়, পাখি ডাকে শুধু সপ্তরথী আসে না ওখানে বাহাদুরি কানায় কানায়, উপচে উঠে ছল কুয়াশায় ঢাকা পড়ে যায় কালো প্রান্তর লোকে বলে, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ আমি তো বলি, সীমানা জুড়েই এখন মল মাস

Read More

কালাবাবুর রকমসকম – সদানন্দ সিংহ
কালাবাবুর রকমসকম – সদানন্দ সিংহ

কালাবাবুর রকমসকম        (ছোটোগল্প) সদানন্দ সিংহ বিকেলবেলায় রোদের সে তেজ আর থাকে না। তখন ছাদের ওপর এসে পাখিরা কিচির কিচির করে। পাখিদের সে ডাক শুনতে পান না কালাবাবু, তবু সঠিক সময়ে এক বাটিতে চাল এবং দু লিটার বোতলভর্তি জল নিয়ে ছাদে যান প্রতিদিন। ছাদে গিয়ে পাখিদের জন্য রাখা পাত্রে জল ঢালেন। তারপর পাখিদের দিকে চালগুলি ছুঁড়ে দেন। সাধারণত কবুতর, শালিখ, চড়ুই পাখিরাই থাকে। মাঝে মাঝে অন্য প্রজাতির পাখিরাও আসে। অপেক্ষারত পাখিরা ওড়ে এসে টুকুর টুকুর করে চালগুলি…

Read More

অচেনা মুখ – সদানন্দ সিংহ
দাম্পত্য জীবন – সদানন্দ সিংহ  

অচেনা মুখ        (অনুগল্প) সদানন্দ সিংহ বিকেলবেলা। আমার অর্ধাঙ্গিনী ঘর থেকে বেরিয়ে যেতে যেতে চেঁচাল, বাজারে যাচ্ছি, ঘরে শাকসবজি কিছুই নেই। দরজাটা টেনে যাচ্ছি, তুমি ছিটকিনি মেরে দিও। আমিও ভেতর থেকে চেঁচালাম, ঠিক আছে। দিচ্ছি। দিচ্ছি বললাম বটে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। একটু ঘুমও পাচ্ছে। তাছাড়া উঠে, লিভিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজার ছিটকিনি লাগাতে আমার এখন একটু কসরত করতে হবে। তিন সপ্তাহ আগে আমার ডান পা এক দুর্ঘটনায় ফ্র্যাকচার হয়ে গেছিল।…

Read More

অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি – সদানন্দ সিংহ
অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি – সদানন্দ সিংহ

অপূর্ব হিল স্টেশান ইয়েলগিরি সদানন্দ সিংহ ইয়েলগিরি তামিলনাড়ু রাজ্যের একটি ছোট্ট পার্বত্য সাইট, যার প্রাকৃতিক দৃশ্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং অপরূপ পর্যটন গন্তব্যগুলির জন্য পরিচিত। এটি তামিলনাড়ুর অন্যতম প্রখ্যাত হিল স্টেশন বা শৈল শহর। এটি তিরুপাট্টুর জেলায় অবস্থিত। এটি চেন্নাই এবং বেঙ্গালুরু থেকে সহজে পৌঁছানো যায় এমন একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানকার মনোরম দৃশ্য, সবুজ পর্বতমালা, ট্রেকিং রুট, সুন্দর লেক এবং জলপ্রপাত পর্যটকদের আকর্ষণ করে। এই জায়গাটি বিশেষত পর্যটকদের জন্য আদর্শ যারা নগর আন্দোলন থেকে দূরে শান্ত জায়গা খুঁজছেন।  এখানে…

Read More

সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ
সৃজনশীলতা নিয়ে ভাবনা – সদানন্দ সিংহ

সৃজনশীলতা নিয়ে ভাবনা      (প্রবন্ধ) সদানন্দ সিংহ প্রথমেই আমাদের জানা দরকার সৃজনশীলতা কী ? এটিকে এক বাক্যে বলা যায়ঃ- বাস্তব বস্তু বা কাল্পনিক কিছুর ওপর ভিত্তি করে বুদ্ধি, মননশীলতা, দক্ষতার সাহায্যে কোনো নতুন ধারণা, সমাধান অথবা মৌলিক কিছু উদ্ভাবন করার উদ্দেশ্যে যে অভিনব কার্যক্ষমতা প্রকাশিত হয় তাকেই সৃজনশীলতা বলা যায়। সৃজনশীলতা মূলত একটা শক্তি এবং মানুষের সৃজনশীলতা হচ্ছে আমাদের ভেতরের শক্তির উন্মোচন। সৃজনশীলতা মানুষের জীবনের একটি গোপন অনুঘটকের মতো। এটি সাধারণকে অসাধারণে পরিণত করে। সৃজনশীলতা কথাটায় যে শব্দগুলির…

Read More