প্রিয় পাঠক

# এটা SEPT-OCT 2026 সংখ্যা # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী NOV-DEC 2026 সংখ্যা প্রকাশিত হবে NOV মাসের ২০ তারিখ।

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

শেষেরটুকু সদানন্দ সিংহ হেমেন কি কোনো লোকের নাম হয় ? হলেও কার কী এসে যায় জমিন হয়তো কোনো গানের সুর নয় হলে কিন্তু বেশ হয় মালকোশ রাগ ঝরে পাতায় পাতায় আমাদের রাষ্ট্রীয় বাগানেও থাকে এক জবানকোশ আবার সে জবান থেকে যায় ঝোপ ঝাড় অরণ্যে যার শেষ ভালো তার সব ভালো আর যার সব ভালো তার শেষও ভালো এসব কিছু বুঝে নিতে নিতে বিকেল যে কেবল গড়িয়ে যায়। শাল শিমূল কৃষ্ণচূড়া পলাশ সব ফেলে তখন অরণ্যে রোদনেই কি অসার হয়…

Read More

ব্রতীন বসুর কবিতা
ব্রতীন বসুর কবিতা

জন্মদিন ব্রতীন বসু যে জন্মদিন আজ আমার সেদিন ওরা হয়ত জন্মায়নি যারা আমাকে চেনে ঘিরে থাকে আমাকে যখন খুব আলোতে আমি অন্ধকার চাই। আমার বালিশে, আমার যাতায়াতের বিকেলে মোবাইলের কোণায়, জন্মায় তারা। যে জন্মদিন আজ আমার তোমাদের কাছে আজ আমার জন্মদিন। খুব গোপনে, আমি রোজ জন্মাই।

Read More

সদানন্দ সিংহের ছড়া
সদানন্দ সিংহের ছড়া

গাঁজাখোর সদানন্দ সিংহ গাঁজায় মেরে এক টান, বলেন তিনি, ব্যোম ব্যোম ভোলা।। গাঁজায় মেরে দু টান, হাসেন তিনি, চোখ এবার ঘোলা।। গাঁজায় মেরে তিন টান, স্থির তিনি, খোঁজেন কেবল চেলা।। গাঁজায় মেরে চার টান, দাঁড়ান তিনি, শূন্যে চালান ঠেলা।। গাঁজায় মেরে পাঁচ টান, চিৎ তিনি, শূন্যে ভাসান ভেলা।।

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

রাজনীতি সন্তোষ রায় ১. আমি পাত্র। তোমাকে রাখো আমার ভেতর মুখ বন্ধ হয়ে গেলে তুমি নিরাপদ। নিরাপত্তায় কোনো স্বাধীনতা নেই মুখ খোলা রাত্রি। আমি পাত্র এরমধ্যে কোনো রাজনীতি নেই। ২. খুঁজলেই রাজনীতি পাওয়া যায়। রাজনীতি কমলালেবুর মতো গোল ডানে ও বামে ঈষৎ চাপা— ৩. হাতকে বিশ্বাস করে না পা’ পা-কে চোখ কপাল দিয়ে হাঁটে শামুক নিয়তি বেয়ে— ৪. এই সাঁকো বিভেদকামী— কেউ দেয় বাঁশ, কেউ খায় বাঁশ খালি পেট পড়ে থাকে এপার-ওপার— ৫. পাকশালে মন আমার রাত্রি দিয়ে ঘেরা…

Read More

নাপিতের দোকানে – আন্তন চেকভ
নাপিতের দোকানে – আন্তন চেকভ

নাপিতের দোকানে       (ছোটোগল্প) আন্তন চেকভ (রাশিয়ান গল্প, “At the Barber’s” ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব) সকালবেলা, এখনও সকাল সাতটা বাজেনি, মাকার কুজমিচ ব্ল্যোস্তকেন এর দোকান ইতিমধ্যেই খোলা হয়েছে। নাপিতটি তেইশ-চব্বিশ বছরের এক যুবক। ভীষণ অগোছালো, কাপড়চোপড় তেলচিটে। কিন্তু সে ফ্যাশানে খুব আকৃষ্ট, সে দোকান পরিষ্কার করছে। যদিও পরিষ্কার করার মতো তেমন কিছু নেই, তবুও সে ঘাম ঝরিয়ে খাটছে। এক জায়গায় সে একটা কাপড় দিয়ে ঘষছে, আরেক জায়গায় আঙুল দিয়ে খোঁচাচ্ছে, অথবা দেয়াল থেকে একটা পোকা ধরে ফেলে…

Read More

সমর চক্রবর্তীর কবিতা
সমর চক্রবর্তীর কবিতা

নিশুতি সমর চক্রবর্তী তিন চার রকমের ফুল দিয়ে দীপা বাড়িটা সাজালেও, জবা ফুলই বেশি পছন্দের। তাও আবার ভরাট পাপড়ির সহস্র মুখ জবা। কিন্তু রোজ রোজ তা চুরি করে পাড়ার পুরোহিত! তা দিয়ে সে আসন সাজায়। টুং টাং ঘন্টা বাজায়। আমাদের সমস্ত পূজাতেই ফুল চুরি শিখে ফেলে গ্রাম ও শহরের ছেলেরা। এটা ধর্মীয় ব্যাপার আমার শহর থেকে দূরে সরানো হয়েছে কেন্দ্রীয় জেল।

Read More

স্বপ্ননদীর অপর পাড়ে – প্রসেনজিৎ রায়
স্বপ্ননদীর অপর পাড়ে – প্রসেনজিৎ রায়

স্বপ্ননদীর অপর পাড়ে        (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় শনিবার থাকায় স্কুল তাড়াতাড়ি ছুটি। বাড়িতে তিনটার আগেই চলে এসেছে দেবা। বাড়িতে আসার পর থেকেই মুখটা বাংলার পাঁচ করে রেখেছে। নির্মলের বুঝতে অসুবিধা হলো না যে স্কুলে কিছু একটা হয়েছে, তবু জিজ্ঞেস না করে খেতে ডাকল — আয় দেবা, খাইয়া লা ভাত। — না খাইতাম না আমি ভাত। কাঁদোকাঁদো স্বরে দেবার উত্তর। — কেনে বেটা, কেউ কিচু কইচে নি ইস্কুল ও। — বাবা, তুমি আমারে থুবাইয়া আনচো নি। — কে…

Read More

চোরাবালির চর – নিধির রায়
চোরাবালির চর – নিধির রায়

চোরাবালির চর             ছোটোগল্প নিধির রায় একটা ভয়ংকর ব্ল্যাকহোলের ভেতর পড়ে গেছে সুহাস। সে কিছুতেই তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে না। অফিস থেকে বেরিয়ে সোজা সেই ব্ল্যাকহোলের রাস্তা ধরে চলে যায় দূরে একটা কানা গলির মধ‍্যে। গলির এক নিভৃত কোণে থাকে তার কাঙ্ক্ষিত নায়িকা, বাসবী, তার অফিসের হার্টথ্রব – সকল পুরুষের শ্বাসরোধ করা ক্রাস। নিজের প্রবৃত্তির কাছে সে একেবারেই অসহায়। সে জানে তাকে এই পিচ্ছিল দলদল থেকে বেরিয়ে আসতে হলে কঠোর মানসিক শক্তি প্রয়োগ…

Read More

সিঁদুর খেলা – প্রসেনজিৎ রায়
সিঁদুর খেলা – প্রসেনজিৎ রায়

সিঁদুর খেলা       (অনুগল্প) প্রসেনজিৎ রায় “রিমি তাড়াতাড়ি এসো,আমরা যাচ্ছি” বলেই পাশের বাড়ীর সীমা বৌদি চলে গেলেন রোহিতদের বাড়ির উঠোন থেকেই। রিমি আয়নার সামনে বসে চুল বাঁধছিল। আজ দশমী। রোহিতদের বাড়ির সামনে পাড়ার পূজোতে সবাই সিঁদুর খেলতে চলেছে। রিমির দেরি দেখে সীমা বৌদি ডেকে গেলেন। রিমিও তাড়াতাড়ি চুল বেঁধে সিঁথিতে সিঁদুর পরতে গিয়ে রোহিতের কথা মনে পড়লো। সুদূর কাশ্মীরের সীমান্তে সীমান্ত সুরক্ষার চাকরি। আত্মীয়স্বজন সবারই কথা রিমির কপালটা ভালো — কেন্দ্রীয় সরকারের লম্বা বেতনভোগী ছেলে পাওয়া কি আর…

Read More

শুভেশ চৌধুরীর কবিতা
শুভেশ চৌধুরীর কবিতা

দৈনন্দিন শুভেশ চৌধুরী দৈনন্দিন জীবনে যখন আমরা এক সাথে কয়েকজন হই আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের রাজনীতি ও অর্থনীতি এইসব নিয়ে কথা বলি। অনেকে নিমন্ত্রণ পাওয়া ও দেওয়ার উল্লেখ করেন বর কনে সংবাদও আদান প্রদান হয় আর বিশেষ করে সুস্থতা অসুস্থতার খবরও দেয়ানেয়া হয় বিনয় শুভেশ চৌধুরী বিনয় থাকা ভালো না খারাপ এই নিয়ে বিবাদ বাঁধলে আমি বিনয়-এর পক্ষে যাই ও অহংকার ত্যাগ করে পাগল পর্যন্ত হই এতোটুকু বিনয় প্রদর্শন করার পরও দেখি ফিরে আসে চাকা আমার জীবনে

Read More