প্রিয় পাঠক

# এটা MAY-JUNE 2026 সংখ্যা # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ # আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ # ঈশানকোণ নিয়মিত পড়ার জন্য আপনার প্রতি রইল আমাদের একান্ত অনুরোধ # ফেসবুকে আমাদের পেজ লাইক করুন, আমাদের ফলো করুন # আপনার লেখা আমাদের কাছে অমূল্য, লেখা পাঠান এই ঠিকানায়ঃ singhasada4@gmail.com # ঈশানকোণ-এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন # পরবর্তী JULY-AUG 2026 সংখ্যা প্রকাশিত হবে JULY মাসের ২০ তারিখ।

চুপিচুপি ‘চুপি’ ঘুরে এলাম – সুদীপ ঘোষাল
চুপিচুপি ‘চুপি’ ঘুরে এলাম – সুদীপ ঘোষাল

চুপিচুপি ‘চুপি’ ঘুরে এলাম সুদীপ ঘোষাল আমার এক বন্ধু পক্ষীপ্রেমী। তিনি মাঝে মাঝে পাখি দেখে বেড়ান সবুজ পোশাক পরে। আমি জিজ্ঞেস করি, সবুজ পোশাক কেন? বন্ধু বলেন, সবুজ রংকে পাখি ভয় পায় না। কারণ ওরা তো সবুজের সন্তান। আমি ওদের কাছে গিয়ে পর্যবেক্ষণ করি আর লিখে রাখি হৃদয়ের পাতায়। বন্ধু বললেন, চলো আমরা চুপিচুপি পাখিরালয় চুপি যাই। পূর্বস্থলী কাটোয়া থেকে বেশি দূরে নয়। হাওড়া থেকে পূর্বস্থলী রেলস্টেশনে নেমে টোটো চাপতে হবে। টোটোয় চেপে, চুপি গিয়ে দেখি খুব ভিড়। পূর্বস্থলী…

Read More

পরশুরাম – সুদীপ ঘোষাল
পরশুরাম – সুদীপ ঘোষাল

পরশুরাম      (ছোটগল্প) সুদীপ ঘোষাল নয় ছেলে আর পাঁচ মেয়েকে নিয়ে মিতা ও তার বর পাঁচ বিঘে জমির আমবাগানে বেশ সুখেই ছিল। মিতার বর মিলিটারি বিভাগে কাজ করার সময় এক অত্যাচারী লম্পটকে মেরে জঙ্গলে পুঁতে ফেলেছিল। কেউ জানতে পারেনি। তারপর কয়েক বছর পরে চাকরি ছেড়ে তার শখের আমবাগানে চলে এল। একরাশ বৃষ্টিফোঁটার ঝাপটা লাগা সুখে সে মিতার সংসারে মেতে গেল। ছেলেরা ধীরে ধীরে বড় হল। একে একে তাদের বিয়ে হল। চাকরির সন্ধানে তারা চলে গেল বাড়ি ছেড়ে। মিতার…

Read More

সোহেল রানার কবিতা
সোহেল রানার কবিতা

প্রতিমা সোহেল রানা সেই কবে সরকারবাড়ি ভিসিয়ার দেখার ছলে তোমাকে দেখেছিলাম – হে প্রতিমা মনের আল্পনায় এঁকেছিলো মোনালিসা আজ আমার চোখের পাতাজুড়ে রোমন্থন- দাশপাড়া থেকে বড়োপাড়া পূজামণ্ডপ বড়োপাড়া ঘুরে ছোটবাজার বড়োবাজার, বানিবহ-স্কুল মোড়, সৈয়দপাচুরিয়া, লক্ষীনারায়ণপুর দ্যাখা এ দেখায় বাদ পড়েনি বাড়িগ্রাম মণ্ডপও সেই কবে লিওনার্দোর তুলিতে ধরা দিয়েছিলো পৃথিবী বর্ণময়, মোনালিসা। আর আমি আঁকলাম প্রতিমা আন্দোলন সোহেল রানা আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘরে! এমন কি প্রেয়সী তার না-পাওয়া হিস্যাগুলো বুঝে পেতে…

Read More

সনজিৎ বণিকের কবিতা
সনজিৎ বণিকের কবিতা

নতুন রাস্তা সনজিৎ বণিক হাহাকারের জীবন দেখতে দেখতে যে যুবক হন্যে হয়ে খুঁজে ফেরে জীবিকার রকমফের এবং তার সাহসই তাকে খুলে দেবে বেঁচে থাকার অধিকার ও নিষ্ঠার নতুন রাস্তা, যে রাস্তা জুড়ে জেগে রবে জগতের হাজার কোলাহলের ছবি, ভালবাসা ও বেদনায় আঁকা সংসারের হালচাল, আজ এই রকম হাজার যুবক যুবতির স্বপ্ন আঁকতে সমবেত কর্মময়তার রাস্তা জুড়ে হেঁটে যেতে হবে সারাজীবন আমাদের, পতনের শব্দ কোলাহল মুছে দিতে হবে অঙ্গীকারের নতুন ভাষা ও জাগরণের তৎপরতায়। নীল আকাশের স্বপ্ন দেখতে দেখতে জেগে…

Read More

বড়োদিনে – শুভংকর নিয়োগী
বড়োদিনে – শুভংকর নিয়োগী

বড়োদিনে     (ছোটোগল্প) শুভংকর নিয়োগী অনেকদিন পর চমকাইতলায় কাদড়া গ্রামে বেড়াতে গেল অভয়। কথায় বলে, ‘জননী জন্ম-ভূমিশ্চ স্বর্গাদপী গরীয়সী।’ জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও বড়ো। তাই জন্মভূমির টানে মাঝে মাঝে যেতেই হয় গ্রামে। যত অ্যাডভেঞ্চার, দুরন্ত ও রোমাঞ্চকর স্মৃতিগুলো সব যে ওখানেই! অতীত স্মৃতি কখনো কখনো হয় বড়ো সুমধুর আবার কখনো কখনো হয় বড়ো তিক্ত। স্মৃতি-রোমন্থনে মনের আয়নায় ভেসে আসে কত কী! এই সেই ঘোষালদের খামার। এই খামারে একেবারে ছোটবেলায় কত ফুটবল ম্যাচ খেলেছে। ঘোষাল পাড়া পেরিয়ে বাড়ুজ্জে পাড়া।…

Read More

ভিক্ষা – দেবাশ্রিতা চৌধুরী
ভিক্ষা – দেবাশ্রিতা চৌধুরী

ভিক্ষা    (অনুগল্প) দেবাশ্রিতা চৌধুরী ছনের চাল বাঁশের মাচা ঘরের দাওয়ায় বসে আছে বুড়ি। শণের মত চুল মাঝে মাঝেই চুলকোচ্ছে। তেল নেই সাবান নেই, পেটে একটি দানা পড়েনি কতদিন। ভিক্ষে করে মুড়ি, অথবা গাছের ফলমূল কচুসেদ্ধ করে খেয়ে বেঁচে আছে। কেন আছে তাও জানেনা। চোখের জলও শুকিয়ে গেছে। মেয়েমানুষের আবার জাতই বা কি ধর্মই বা কি? এই কথা পেটের শত্রুকে বোঝাতে পারেনি বুড়ি। কমলা মাসি এখন কমলা ঠাকুমা। কিন্তু একদিন ছিল যেদিন কমলা সুন্দরী নামে এক ডাকে যৌবনকালের পুরুষের…

Read More

পাকা দেখা – ডঃ নিতাই ভট্টাচার্য
পাকা দেখা – ডঃ নিতাই ভট্টাচার্য

পাকা দেখা        (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য আজ শ্যামার পাকা দেখা। সকাল থেকে ভীষণ ব্যস্ত কমলা। হবু বেয়াই আর বেয়ান আসবে মেয়েকে দেখতে, বিয়ের পাকা কথা বলতে। হবু জামাই আগে দেখে গেছে শ্যামাকে। সঙ্গে দুজন বন্ধুকে এনেছিল। পাত্রী পছন্দ হয়েছে, সে কথা গোপন রাখেনি। মেয়ের বিয়ের ফুল ফুটলো বলে। মনে মনে খুব খুশি কমলা। তবে চিন্তাও রয়েছে বই-কি। মেয়ের বিয়ে বলে কথা। আজ রায়পুর থেকে শ্যামার মামা আর মামীমাও আসবে। সবদিক একা হাতে সামলাতে পারবে না কমলা,…

Read More

সদানন্দ সিংহের কবিতা
সদানন্দ সিংহের কবিতা

কমলাকান্ত সদানন্দ সিংহ কমলাকান্ত, একদিন তুমিই তো বলেছিলে শেষ থেকেও সব শুরু করা যায় গাঙচিলের ছোঁ মারা ফ্রিজ করা যায় মেঘে ঢাকা আকাশেও তারা দেখা যায় খালপাড়েও সাতরঙা ঘর করা যায় কেউ কেউ টের পায় — এক গভীর জলে বেহুলার ভেলা চলে কোন্ সে অতলে সাহস জোগায় এক অচিন মাঝি আর পালতোলা নৌকোয় পথ হারায় রহিমচাচা বারো মাস জুড়ে এখন অসংখ্য পার্বণ তার মাঝেই তিলোত্তমার অসংখ্য চিতা জ্বলে তবুও বলো, চিৎকার করে বলো, শীৎকার করে বলো কিংবা বলো নিঃশব্দে,…

Read More

খোরপোশ – গুলশন ঘোষ
খোরপোশ – গুলশন ঘোষ

খোরপোশ      (অনুগল্প) গুলশন ঘোষ লালনের বিরুদ্ধে রয়েছে ১২৫ ধারা। তার পক্ষের উকিল হীরালাল হাজরা ডিস্ট্রিক কোর্টে লড়ছে। ছয় মাস হয়ে গেলো কেসের কোন আপডেট পাচ্ছে না লালন। হীরালালের কাছে লালন কিছু জানতে চাইলেই বলা হচ্ছে, কেস তো আমার আন্ডারে রয়েছে তোমাকে ভাবতে হবে না। কিন্তু, এরই মধ্যে একদিন পিয়ন সকালে চিঠি দিয়ে গেলো। চিঠি খুলে দেখে ১২৫ ধারা চালু হয়ে গেছে। এরিয়ার বাবদ সামনে মাসেই ২ লক্ষ টাকা দিতে হবে লালনকে। লালন চিঠি নিয়ে ছুটল হীরালালের কাছে।…

Read More

সন্তোষ রায়ের কবিতা
সন্তোষ রায়ের কবিতা

নির্মাণ সন্তোষ রায় তোমার জন্ম হয়নি এখনো, নিজেকে গড়ছো তাই। ছায়ার পেছনে তুমি তোমার পেছনে সূর্য সূর্য অস্তগামী। আরেক নারী, হাজারো রাত্রি পেরিয়ে পদ্মমূলে খুঁজছেন তোমাকে পদ্মনালে খুঁজছেন পরাগে সুগন্ধে খুঁজছেন। তুমি তখন নিদ্রার অতলে স্বপ্ন আছে, ভাষা নেই ডাকতে পারছ না মা বলে— শহরে এলে বলে সন্তোষ রায় মফস্বল ছেড়ে শহরে এলে বলে চিনলে স্তন যোনি। নদী এখনো পড়ে আছে একা দু’পারে ঘাস, পা ঝোলানো বসতি । নদীকে তো চিনতে তুমি দেখেছো তার বাঁকা কোমর তোমার তখনো বুকে…

Read More